somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের টাকায় ঢাকায় শিবির, রাজধানী অচলের মহাপরিকল্পনা!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্র অভিযাত্রা’কে কেন্দ্র করে রাজধানীকে অচল করে দেয়ার মহাপরিকল্পনা নিয়েছে ইসলামী ছাত্রশিবির। এ কর্মসূচিকে অসহযোগ আন্দোলনে পরিণত করতে চায় সংগঠনটি। একই সঙ্গে সারাদেশ থেকে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টাও থাকবে তাদের। এজন্য রাজধানী ঢাকায় তিন লক্ষাধিক নেতাকর্মী উপস্থিতির পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে কয়েক স্তরে কর্মীবাহিনী। শিবিরের একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

কর্মসূচিকে ঘিরে সংগঠনের শীর্ষ নেতারা গোপনে কয়েক দফায় বৈঠকও করেছে বলে জানা গেছে। তাছাড়া মোবাইল ফোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নজরদারি থাকায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। তবে এ ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সাংকেতিক ভাষা। ভিন্ন ভিন্ন শব্দে দেয়া হচ্ছে দায়িত্ব পালনের নির্দেশনা।

একাধিক দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে মাঠপর্যায় থেকে সাংগঠনিক খরচে ইতিমধ্যে লক্ষাধিক নেতাকর্মী রাজধানীসহ এর আশপাশের এলাকায় অবস্থান করছে। যে কোনো মূল্যে সমাবেশকে সফল করার পরিকল্পনা তাদের। এজন্য সর্বশক্তি প্রয়োগ করবে নেতাকর্মীরা। প্রয়োজনে জীবন দিতেও ‘প্রস্তুত’।

সমাবেশ সফল করেতে মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দিতে সংগঠনের হাইকমান্ড থেকে সাংগঠনিক চারটি স্তরের মধ্যে সাথী ও সদস্যদের জন্য ‘ওয়াজিব’ করে দেয়া হয়েছে। তবে ‘সমর্থক’ ও ‘কর্মী’দের জন্য তা ‘সুন্নত’। কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খল বাহিনীর পাশাপাশি সরকার দলের কর্মীরাও মাঠে থাকবে বলে তাদের ধারণা। আর এসব প্রতিকূলতা রুখে দিতে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবে তারা।

কর্মসূচি সফল করতে এরইমধ্যে রাজধানীর চারটি সাংগঠনিক এলাকাকে দায়িত্ব দেয়া হয়েছে। এসব স্থানে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পূর্বের সভাপতি রাশেদুল হাসান, উত্তরের সভাপতি রাকিবুল হাসান, দক্ষিণের সভাপতি শাহিন আহমেদ খান ও পশ্চিমের সভাপতি তামিম। এসব এলাকাকে আরো কয়েকটি স্তরে ভাগ করা হবে। আর রোববার ভোর থেকে ওইসব স্থানেই সংগঠিত হবে দলীয় কর্মীরা। তবে সেসব স্থানগুলোর নাম বলতে রাজি হননি কেউ।

পরের টাকায় ঢাকা আসা
মাঠপর্যায়ের একাধিক শিবিরকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রের নির্দেশে ছাত্রশিবির তার নিজস্ব কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের থেকে ‘বিশেষ কালেকশন’ করেছে। সেই টাকা দিয়েই রাজধানীতে আসছে তারা। লক্ষ্য একটাই কর্মসূচিতে বিএনপির ঘাড়ে ভর দিয়ে যে কোনো মূল্যে নিজেদের স্বার্থ উদ্ধার। বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে সংগঠনটির ‘ফাদার সংগঠন’ জামায়াতের শীর্ষ নেতাদের দণ্ডাদেশ, দলের নিবন্ধন বাতিল, পুলিশী নির্যাতন, গুলি করে হত্যা, মামলা, গ্রেপ্তার ও সরকারের কঠোর নজরদারির ‘বদলা’ নিতেই মরিয়া শিবির।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে শিবিরের পক্ষ থেকে ব্যাপক নাশকতা পরিকল্পনার তথ্য রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। তাই এমন পরিকল্পনা মোকাবেলায় রাজপথে সতর্ক অবস্থানেও রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারে চলছে বিশেষ অভিযান। তাণ্ডবের আশঙ্কায় এখন পর্যন্ত ১৮ দলকে সমাবেশের অনুমতিও দেয়নি পুলিশ।

তবে কর্মসূচিতে যোগ দিতে নোয়াখালী থেকে আসা ইউসূফ হোসেন নামে এক শিবির নেতা বাংলামেইলকে বলেন, ‘কর্মসূচি সফল করতে কেন্দ্রের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তাদের পক্ষ থেকে যে নির্দশ আসবে আমরা তা পালন করবো। তবে সরকার যদি গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করতে বাধা দেয় তাহলে ইসলামী আন্দোলনের এই কাফেলা সে বাধা মানবে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক সদস্য বাংলামেইলকে বলেন, ‘আমরা আন্দোলনের মাধ্যমে এ সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দেবো। সমাবেশকে কেন্দ্র করে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। সর্বাধিক সংখ্যক উপস্থিতি থাকবে আমাদের। প্রত্যেক ওয়ার্ড ও সাংগঠনিক এলাকা থেকে আমাদের কর্মীরা মিছিল সহকারে সামাবেশে যাবে।’

তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের কর্মী ভাইয়েরা কোনো হুঙ্কারকে ভয় পায় না। তারা সব সময়ই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কেউ অন্যায় আচরণ করলে আমরা বসে থাকবো না।’

তিনি আরো বলেন, ‘জোটের প্রতিটি সমাবেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সর্বাধিক সংখ্যক উপস্থিতি থাকে। এবারের সমাবেশেও আমাদের সর্বাধিক সংখ্যক লোকের সমাগম থাকবে। ছাত্রশিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

তবে এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দীর্ঘ সময়ের জন্য মাঠে রাখার সিদ্ধান্তের পাশাপাশি সতর্ক থাকার নির্দেশও দেয়া হয়েছে। এমনকি আত্মরক্ষার্থে যে কোনো সিদ্ধান্তের নির্দেশও রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বাংলামেইলকে বলেন, ‘রাজধানীর জুড়ে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পোশাকধারী পুলিশ সদস্য, র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে। রাজধানীর প্রবেশ পথগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।’

ডিএমপির মুখপাত্র যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘শিবিরের নাশকতা পরিকল্পনার তথ্য আমাদের কাছে রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। এদের গ্রেপ্তারে আমরা একটি বিশাল তালিকা নিয়ে অভিযান চালাচ্ছি। মানুষের জানমালের নিরাপত্তা এবং সরকারি সম্পদ নষ্টের চেষ্টা করা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

ব্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল জিয়াউল আহসান বাংলামেইলকে বলেছেন, ‘নাশকতাকারীদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে রাজধানীতে অভিযান শুরু হয়েছে। নাশকতাকারীরা যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।’
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×