somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবাহিনী নিয়ে বিএনপির রাজনীতি ও প্রাসঙ্গিক কিছু কথা

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের গৌরব; সুশৃক্সক্ষল একটি সেনাবাহিনী। জাতিসংঘের শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। দেশের ক্রান্তিলগ্নে জনগণের পাশে বন্ধু হয়ে দাঁড়ায় আমাদের সশস্ত্রবাহিনীর সদস্যরা। এর উদাহরণ আমরা অনেক দেখেছি; আইলা দুর্গত এলাকায়, নিমতলীর অগ্নিকা-ে, এমনকি সর্বশেষ রানা প্লাজা ট্র্যাজেডিতেও, এর বাইরে নানারকম উন্নয়ন কর্মকা-ে সেনাবাহিনীর সদস্যরা তাদের মেধা ও মননের পরিচয় দিয়েছেন। দৃষ্টি-নন্দন হাতিরঝিঁল তার উৎকৃষ্ট উদাহরণ। নানা সময়ে দেশের অভ্যন্তরে জনমানুষের যা কল্যাণকর, মঙ্গলজনক সেখানে প্রয়োজনমতো পাশে এসে দাঁড়িয়েছে তিনবাহিনীর সদস্যরা। কিন্তু একটি চক্র এই সেনাবাহিনীকে বিতর্কে আনার চেষ্টায় লিপ্ত সর্বসময়ে, সুযোগ এলেই সেনাবাহিনীকে নিয়ে রাজনীতিও করতে দ্বিধা করেন না। ১৯৭৫ এ সেনাবাহিনীকে একটি জগণ্যতম হত্যাকা-ে জড়িয়ে এর শুরু, এরপর নানা সময়ে এর অভ্যন্তরে বিশৃক্সক্ষলাসহ ক্যু তৈরি এবং রাজনৈতিক কাজে সেনাবাহিনীকে অপব্যবহার করে আসছেন একটি রাজনৈতিক দল। বলতে দ্বিধা নেই, এক্ষেত্রে বিএনপি ও তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অগ্রণী ভূমিকা সবারই জানা। এমনকি জেনারেল জিয়ার শাসনামলে বিভিন্ন ছোটবড় সামরিক অভ্যূত্থানে সেনা সদস্যদের মৃত্যু নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তৎকালীন বিএনপি শাসনামলে ১৯৭৭-১৯৮১ সাল পর্যন্ত সংঘঠিত ২১ টি সামরিক অভ্যূত্থানে ১২০০'র বেশি সেনা ও বিমান বাহিনীর সদস্য নিহত হলেও এসব অভ্যূত্থানের কোন দৃশ্যমান বিচার হয়নি।

আবার জিয়ার শাসনামলেই বিনাবিচারে সেনাসদস্যদের নির্মম ফাঁসিকাষ্ঠে ঝুলানোর মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। সেগুলোর বিচার আজ অবধি হয় নি। এটা সবারই জানা, জেনারেল জিয়ার সময় সামরিক বাহিনীতে সেনা অভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ত ছিল বা সম্পৃক্ত ছিল বলে সন্দেহ করা হয়েছে তাদেরকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। সাধারণত অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়ে থাকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে তাদের ২/৪ জনের মৃত্যুদ- হয়ে থাকে। সম্পৃক্ত বাকিদের অন্যান্য শাস্তি দেওয়া হয়। কিন্তু তার সময়ে অভ্যুত্থানকারীদের প্রায় সকলের মৃত্যুদ- হয়েছে। সে সময় ২ সহ¯্রাধিক মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মৃত্যুদ- হয়েছে বলে জনশ্রুতি আছে। শেষ পর্যন্ত তিনি সেনাঅভ্যুত্থানেই নিহত হয়েছেন। অথচ প্রচার করা হয়ে থাকে তিনি নাকি সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সফল হয়েছেন।

দীর্ঘ ধারাবাহিক চক্রান্তের আরেকটি কলঙ্কজনক অধ্যায় ঘটে যায় ২০০৯ সালের ২৫ ফেব্রয়ারি। বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক একটি অধ্যায় রচিত হয়ে যায়, রাজধানীর পিলখানায় বিডিআর জওয়ানদের কথিত বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়ে নবগঠিত মহাজোট সরকার। অবিশ্বাস হলেও সত্য, এই ন্যাক্কারজনক হত্যাকা-ের ঘটনায় বিদ্রোহী বিডিআর জওয়ানদের নানাভাবে সহযোগিতায় বিএনপির একাধিক নেতার জড়িত থাকার প্রমাণ জাতি পেয়েছে। শুধু তাই নয়, ঘটনার সঙ্গে জড়িত বিডিআর জওয়ানদের বিরুদ্ধে বিচারকার্যের সময় বিপক্ষের আইনজীবিরা সবাই ছিল বিএনপিপন্থী। তবে সবচেয়ে বিষ্ময়কর বিষয়টি হলো, বিডিআর বিদ্রোহের সময় রহস্যজনকভাবে আত্মগোপণে থাকা খালেদা জিয়ার অবস্থান, এ নিয়েও জনমনে রয়েছে ব্যাপক সন্দেহ।

মহাজোট সরকার বিজিবিকে পুর্নগঠনের লক্ষ্যে নতুন আইনের খসড়া মন্ত্রীসভায় অনুমোদনের পর ‘বর্ডার গার্ড আইন ২০১০’ সংসদে পাশ করা হয়েছে। ফলে বিডিআর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে আতœপ্রকাশ করেছে। এছাড়া বিডিআর হত্যাকা-ের বিচারের জন্য এবং বিজিবিতে ভবিষ্যতে যেকোন প্রকার বিদ্রোহ বন্ধের জন্য “বিজিবি এ্যাক্ট-২০১০” সংসদে পাস করেছে, যা আর্মি এ্যাক্টের অনুরূপ। এই আইনে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-। আইন প্রয়নণের পর এই আইনের আলোকেই বিচারকার্য সম্পন্ন হয়। পৃথিবীর ইতিহাসে আসামীর সংখ্যা বিবেচনায় এত বড় বিচার কার্যক্রম কোথাও কখনও অনুষ্ঠিত হয়নি। সংগত কারণেই এই বিচারকে স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রশ্নাতীত করার লক্ষ্যে কিছুটা সময় লেগেছে। এরই সুযোগ নিয়ে বিএনপি-জামায়াত জোট এই বিচার বাধাগ্রস্থ করার লক্ষ্যে বিরতিহীনভাবে নানাবিধ অপপ্রচার চালিয়ে গেছে। এমনকি তারা ক্ষমতায় গেলে বিজিবি’র নাম পরিবর্তন করে পূর্বের নাম এবং পোশাক বহাল রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে বলেও জানা যায়। দু:খজনক হলেও সত্য, বিএনপি-জামাত জোটের অনেকেই ঐ সময় সেনা বিধি ০৫ (পাঁচ) মোতাবেক সেনা আইনে এ বিদ্রোহের বিচারের বিরোধিতা করেছিল। বিডিআর এর বিচার সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালিয়ে সেনাবাহিনী এবং দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চক্রান্তে জড়িত ছিলো।
সাবেক সেনাপ্রধানের স্ত্রী হিসেবে বেগম জিয়া দীর্ঘদিন ক্যান্টনমেন্টের ৬ মইনুল রোডের বাড়িটিতে থেকে রাজনৈতিক কর্মকা- পরিচালনা করে আসছিলেন। কিন্তু বাড়িটি ছাড়ার পর তিনি সেনাবাহিনীকে জড়িয়ে নানারকম গুজব ছড়িয়েছেন বিভিন্ন সময়ে। এমনকি সশস্ত্রবাহিনী দিবসে তাঁকে নিমন্ত্রণ করলেও তিনি আর সেখানে যাননি। অপরদিকে, ২০১২ সালে খালেদা জিয়া বিভিন্ন জায়গায় লংমার্চ, রোডমার্চের নামে যুদ্ধপরাধীদের পক্ষে সাফাই গাওয়ার জন্য দেশব্যাপী বিভিন্ন সভা সেমিনার করেন, সেখানে সেনাবাহিনীকে নিয়েও মন্তব্য করেন। সবসময় তাদের আহ্বান করেন ক্ষমতা নিয়ে নতুন করে নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী খালেদা জিয়ার এই আহ্বানকে অগণতান্ত্রিক পন্থা বলে কোনো প্রকার ভ্রুক্ষেপ করেনি। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে সেনাবাহিনী নিয়ে খালেদা জিয়ার বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। মূলত তিনি একটি অগণতান্ত্রিক সরকার আনার চক্রান্তই করেছেন বিভিন্ন সময়ে। অতীতের মতো বর্তমানে ও বাংলাদেশের রাজনীতি সেনাবাহিনী নিয়ে সরগরম করে তোলার জন্য মূলত তিনি এরকম বিভ্রান্তিমূলক বক্তব্য দেন বিভিন্ন সময়ে।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী প্রভাব বিস্তার করেছে। ক্ষেত্র বিশেষে সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা জনগণ কতৃক প্রশংসিত হয়েছে। তাই দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা কেননা বাংলাদেশের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল সেনাবাহিনী। বিগত সরকার গুলোর লুঠপাট, দুর্নীতি আর ক্ষমতার দ্বন্দ্বে জনগণ যখন প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাহীনতায় ভূগছে তখন সেনাবাহিনীকে সে ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক ভূমিকায় ব্যবহার করা হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো, দেশের পরিস্থিতি যাই হোক, সেটা ক্ষমতাসীন সরকারের বাইরে বরাবর খালেদা জিয়া সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণের আমন্ত্রণ অনেকটা রাষ্ট্রব্যবস্থার উপর আস্থাহীনতার পরিচয় দিয়ে আসছেন তিনি।

গত কয়েক বছরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংগ্রহণ দেশ ও দেশের বাইরে অনেক প্রশংসিত হয়েছে। এ ধরনের মিশনে অংশগ্রহণ বাংলাদেশের সেনাবাহিনীর বিদেশে যে শুধু মর্যাদা বাড়িয়েছে তা-ই নয়, বরং বিভিন্ন সমাজ ও সংস্কৃতির সংস্পর্শে নিজেদের অভিজ্ঞতার পরিধি বিস্তৃত হতে সহায়তা করেছে এবং বিভিন্ন দেশের সেনাবাহিনীর ঐতিহ্য ও চর্চার সঙ্গে পরিচয় ঘটিয়েছে। মূলত, পেশাদারিত্ব, শৃঙ্খলা, কর্তব্যপরায়নতা ও মানবতাবোধের কারণে বাংলাদেশী শান্তিরক্ষীরা সারা বিশ্বের আস্থা অর্জন করেছে। এই পরিপ্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখে জাতিসংঘের মহাসচিব জনাব বান কি মুন সাউথ সুদানের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশী শান্তিরক্ষী প্রেরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে অনুরোধ জানান। জাতিসংঘের মহাসচিব সাউথ সুদানে জরুরিভিত্তিতে বাংলাদেশের একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি সামরিক হাসপাতাল ইউনিট, সামরিক পরিবহন বিমান এবং সামরিক হেলিকপ্টার প্রেরণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। উক্ত অনুরোধের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী এবং বিমান বাহিনী জরুরি ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে সাউথ সুদানে জনবল ও বিমান প্রেরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। জাতিসংঘের জরুরী অনুরোধের প্রেক্ষিতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের আশু ব্যবস্থা গ্রহণ বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিসহ ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ অর্জন একদিনে হয় নি। জাতির পিতা তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাঙালিদেরকে সামরিক দিক দিয়েও স্বাবলম্বী করতে চেয়েছিলেন। তাঁর দীর্ঘদিনের দাবি ছিল এ অঞ্চলে একটি মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা হোক। তাই স্বাধীনতার পর তিনি সেনাবাহিনীতে দক্ষ অফিসার গড়ে তোলার জন্য কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও সম্প্রসারণে জাতির পিতা কর্তৃক গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কালেও অব্যাহত রয়েছে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়কালে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক অগ্রগতি ও উন্নতি সাধিত হয়েছিল। এই সময়কালে সেনাবাহিনীর উন্নতিকল্পে নেয়া হয়েছিল নানা যুগান্তকারী পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় ঐ সময়কালে গঠিত হয় একটি কম্পোজিট ব্রিগেড, একটি পদাতিক ব্রিগেড, একটি সাঁজোয়া ইউনিট, দুটি আর্টিলারি রেজিমেন্ট, একটি রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, দুটি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, তিনটি পদাতিক রেজিমেন্ট ও একটি এসটি ব্যাটালিয়ন। তিনটি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সমন্বয়ে ব্রিগেড আকারের স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনও গড়ে তোলা হয়। উন্নত অস্ত্রশস্ত্র সংগ্রহসহ সেনাবাহিনীতে সংযোজিত হয় দুটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক। এর পাশাপাশি সশস্ত্র বাহিনীতে কর্মরত সিনিয়র অফিসার ও সমমর্যাদার অসামরিক কর্মকর্তাদের প্রতিরক্ষা নীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল ডিফেন্স কলেজ।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এদেশের শান্তিরক্ষীদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং। আধুনিক কারিগরি শিক্ষা ও তথ্য প্রযুক্তির বিকাশের জন্য গড়ে তোলা হয় মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি। চিকিৎসা বিজ্ঞানে দেশকে আরো এগিয়ে নেয়ার জন্য গড়ে তোলা হয় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ। নতুন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট গঠনসহ এই রেজিমেন্টের সদস্যদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এবং নন-কমিশন্ড অফিসারদের উপযুুক্ত করে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করা হয় এনসিওস একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। উচ্চতর প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রমের সার্বিক সমন্বয়ের জন্য পরবর্তীতে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীতে আর একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল সেনাবাহিনীতে মহিলা অফিসার নিয়োগ। এছাড়া সেনাবাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত করার পাশাপাশি উন্নত বাসস্থান, সৈনিকদের রসদ ভাতা বৃদ্ধি এবং টিফিন ভাতা প্রবর্তনসহ তাদের জন্য দুপুরে রুটির পরিবর্তে ভাতের প্রচলন করা হয়। সেনাসদস্যদের কল্যাণে প্রতিষ্ঠা করা হয় ট্রাস্ট ব্যাংক লিমিটেড। উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীতে সংযোজিত হয় নতুন মডেলের বিভিন্ন দূরপাল্লার ক্ষেপনাস্ত্র। প্রতিষ্ঠিত হয় তিনটি নতুন পদাতিক ব্রিগেড, আটটি নতুন পদাতিক ইউনিট, ৪টি আর্টিলারি রেজিমেন্ট। সেই সাথে প্রতিষ্ঠা করা হয় ট্রেনিং ডিভিশন ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড’ সংক্ষেপে আর্টডক।

সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের এই ধারা মহাজোট সরকারের বর্তমান শাসনামলেও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনী সদস্যদের খাবারের মান বৃদ্ধি করা হয়েছে। তিন বাহিনীতে কর্মরত সৈনিকদের রেশনে সমতা আনা হয়েছে। সেনাবাহিনী সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হয়েছে। জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সদস্যদের অবসর প্রস্তুতিমূলক ছুটি ৪ মাস হতে ৬ মাসে বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সেনা সদস্যদের সাধারণ পারিবারিক অবসর ভাতা ২৫% হতে বৃদ্ধি করে ৩৯% করা হয়েছে।

সেনাবাহিনীর অপারেশনাল ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য অত্যাধুনিক ট্যাংক, এআরভি, মিসাইল, ওয়েপন লোকেটিং রাডারসহ পর্যাপ্ত পরিমাণ কামান ও ট্যাংকের গোলাবারুদ ক্রয় করা হচ্ছে। সাঁজোয়া ইউনিটসমূহকে আধুনিকীকরণ ও আর্টিলারি রেজিমেন্টের জন্য সেলফ প্রপেন্ড কামান ও সাউন্ড রেঞ্জিং ইকুইপমেন্ট, পদাতিক রেজিমেন্টের উন্নয়ন ও কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন করে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়। একই সাথে সেনাবাহিনীর কল্যাণ কার্যক্রমের পরিধি বৃদ্ধির লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক ও হোটেল র্যাডিসন চালু করা হয়। সেনাবাহিনীকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে উন্নত প্রযুক্তির সমরাস্ত্র সংগ্রহের কার্যক্রম নেওয়া হয়। সেনাবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় প্রয়োজনীয় খসড়া জাতীয় প্রতিরক্ষানীতি ও ফোর্সেস গোল ২০৩০-এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সশস্ত্র বাহিনীর উন্নয়ন প্রকল্পে বর্তমান সরকার রাশিয়া হতে এক বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে এসব অস্ত্র-সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বোপরি, সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে- নিরলস কাজ করে গেছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও যাতে দেশের সম্মান অক্ষুন্ন রাখতে পারে তার জন্য সময়োপযোগী সব পদক্ষেপও সবসময় নিয়েছে সরকার। তাই সচেতন দেশবাসীকে সবসময় সজাগ থাকতে হবে, যেন এই বাহিনীটিকে নিয়ে কোনরকম সংশয় ও শংকা তৈরি না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×