somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি জামাত নজরদারিতে

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার গভীরভাবে বিএনপি-জামায়াত জোটের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করছে। আন্দোলনের নামে দেশে কোনো ধরনের নাশকতা বা নৈরাজ্য সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে। বিএনপি-জামায়াতের মাঠ পর্যায়ের কর্মী, যারা আন্দোলনে দায়িত্বে থাকেন তাদের গতিবিধি নজরদারি করা হচ্ছে। সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য আছে জামায়াত-শিবিরের আত্মগোপনে থাকা কর্মীরা নাশকতার মাধ্যমে ফের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারেন। সে কারণে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের রাজনৈতিক কার্যালয়গুলোও কঠোর নজরদারিতে রাখা হয়েছে। সূত্রমতে, বিএনপি-জামায়াতের আন্দোলন তীব্র হলে তাদের বিরুদ্ধে সরকারের রাজনৈতিক কৌশল আরও জোরদার করা হবে। মামলার জালে আবদ্ধ করা হবে নেতা-কর্মীদের। পাশাপাশি নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা তদন্তাধীন রয়েছে সেগুলোর দ্রুততম সময়ে চার্জশিট দেওয়া হবে। এ ছাড়া অপেক্ষমাণ যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করা হবে। বিএনপি ও জামায়াত-শিবির নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যেসব মামলা রয়েছে তার বিচার শুরু হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে জামায়াতের সম্ভাব্য নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অফিস-আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মহাসড়ক ও রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।বিএনপি-জামায়াতের আন্দোলন রাজপথে প্রতিহত করতে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগসহ দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। বিশেষ করে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন সরকারদলীয় জোটের নেতা-কর্মীরা। ১৪ দলের শরিক নেতাদের সঙ্গে নিয়েও সারা দেশে সভা-সমাবেশের প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের। সম্প্রতি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এবং বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগরী আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় নেতাদের এমন ইঙ্গিত দেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ঢাকা মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। দলের কয়েকজন সিনিয়র নেতা বিভিন্ন সভা-সমাবেশে বিএনপি-জামায়াত কোনো ধরনের নাশকতা সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা। এ ব্যাপারে মোহাম্মদ নাসিম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি-জামায়াতের সরকারবিরোধী আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলায় ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ১৪ দল। তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তা কঠোরভাবে দমন করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, বিএনপি-জামায়াত দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় সরকার সতর্ক রয়েছে। সরকার পতনের আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতা সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ১৪ দলের শরিক নেতা, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা না হলে ষড়যন্ত্র থামবে না।সরকারকে কঠোর হাতে সন্ত্রাস, নৈরাজ্য দমন করতে হবে। - See more at: Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×