somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনিয়োগ সম্ভাবনায় বাংলাদেশ

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ বর্তমানে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এ দেশে বিনিয়োগের সম্ভাবনাও অপার। চিন, জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশ বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে কম খরচে উৎপাদন, সাশ্রয়ী মূল্যে শ্রমশক্তি, অগ্রাধিকারমূলক বাজার সুবিধা, সরকারি প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ কাজে লাগাতে বিদেশি উদ্যোক্তরা দেশকে বেছে নেবেন বলে মনে করে সরকার ও ব্যবসায়ী নেতারা।
সম্প্রতি ‘ডুয়িং বিজনেস ইন বাংলাদেশ : বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট’ শীর্ষক সরকারি এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য। সেখানে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে দুর্নীতিকে বড় বাধা হিসেবে দেখানো হয়। প্রতিবেদনটি বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সম্পর্কে ব্রিটিশ বিনিয়োগকারীদের ধারণা ও পরামর্শ দিতে তৈরি করা হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ঈদের আগে ‘বাংলাদেশ ২০৩০ : নেক্সট বিলিয়ন ডলার অপরচুনিটিজ’ শীর্ষক এ মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা সম্ভাবনাময় সাতটি খাতের গুরুত্ব তুলে ধরে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সামনে দেশের বিনিয়োগবান্ধব পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের কথা তুলে ধরেন। সভায় স্থানীয় ব্যবসায়ীরা সম্ভাবনাময় সাতটি খাতের গুরুত্ব তুলে ধরেন। তারা বিনিয়োগের এসব সুযোগের বিষয় তাদের দেশের উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানান। সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি, চামড়া ও চামড়াজাত পণ্য, পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল অটোমোবাইল ও অবকাঠামো।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে চিন, জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। এখনো কিছুটা সমস্যা থাকলেও জ্বালানির চাহিদা মেটাতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
‘ডুয়িং বিজনেস ইন বাংলাদেশ : বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে ব্রিটিশ বিনিয়োগকারীদের জন্য ‘স্পিড মানি’কে (অনানুষ্ঠানিক অর্থ প্রদান বা ঘুষ) বড় ধরনের বাধা বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে দুর্নীতি নিত্যদিনের সমস্যা। দেশটির রাজনীতিবিদ, আমলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়ই ক্ষমতার অপব্যবহার করে। এ ছাড়া স্বচ্ছতার অভাব এবং আমলাতন্ত্রের বাড়াবাড়ি রয়েছে। এ ছাড়া বাংলাদেশের বাজারকে মূল্য সংবেদনশীল উল্লেখ করে একে বিনিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জের তালিকায় রাখা হয়। প্রতিবেদনে বলা হয়, চিন ও ভারত থেকে আসা স্বল্পদামের পণ্য অনেক সময় বাংলাদেশের বাজারে প্রভাব বিস্তার করে।
এতে পণ্যের গুণগত মান, স্থানীয় মানুষের জীবনযাত্রার ব্যয়, প্রশিক্ষণ এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্রিটিশ কোম্পানিগুলোকে ব্যবসার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে মাত্র ১১ দিনে ব্যবসা শুরু করার সুযোগ এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরিকল্পনাকে বিনিয়োগের জন্য ইতিবাচক হিসেবে তুলে ধরা হয়।
গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআইরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর আমাদের সময়কে বলেন, অবশ্যই ঘুষ কমানোর উদ্যোগ নিতে হবে। সবাকেই ঘুষ দিতে হচ্ছে। যে কোনো কাজ করার ক্ষেত্রে সকল ফি দেওয়ার পর অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এটি বন্ধ করতে হবে। তিনি বলেন, সরকারি বেতন এখন অনেক; তাই সরকারকে এ বিষয়ে কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি। রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদী আমাদের সময়কে বলেন, দীর্ঘমেয়াদি নীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং শিল্প প্রতিষ্ঠানর সরঞ্জামাদির সহজলভ্যর পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগের ফলেই বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করে। তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে হলে গ্যাস-বিদ্যুতের সংযোগ থাকতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ঘুষ লেনদেন আমাদের একটি কালচারে পরিণত হয়েছে। আমরা এখনো ঘুষ ছাড়া কাজ করতে পারি না। এ কালচার থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবেন না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক শেখ মাশরিক হাসান মেহেদী বলেন, বিনিয়োগকারীরা কম খরচে উৎপাদনের জন্য যেসব গন্তব্যে যাচ্ছে তার চেয়ে বাংলাদেশে কম খরচে উৎপাদন হচ্ছে। এদিক থেকে অবকাঠামো উন্নয়ন হলে এ দেশে বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। দেশে দক্ষ শ্রম শক্তি পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সহজে পণ্য বিক্রির সুযোগ আছে। এ কারণে বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে আসতে পারে। বিদেশি বিনিয়োগকারীরা এ দেশকে প্রাধান্য দিচ্ছে পার্শ্ববর্তী দেশের তুলনায় জ্বালানি খরচ কম। তাছাড়া বিনিয়োগকারীদের জন্য রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অর্থনৈতিক জোন রয়েছে। বিনিয়োগে আকর্ষণীয় প্রণোদনা প্যাকেজ আছে। এশিয়ার অন্য দেশের তুলনায় উৎপাদন ব্যয় অনেক কম। টেকসই ও কমপ্লায়েন্স শিল্প কারখানা গড়ে উঠছে। শিল্পের উন্নয়নে নতুন নীতিতে ১৩টি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব সুযোগে বিনিয়োগ বাড়বে।
- See more at: Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×