somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিদের আতঙ্ক ছড়ানোর নীল নকশা

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গি নামে উগ্র আতঙ্কবাদীরা আজ সারাবিশ্বের জন্যই হুমকি। শান্তিপ্রিয় মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে জঙ্গিগোষ্ঠীগুলো। মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে জঙ্গিগোষ্ঠীগুলো দেশে দেশে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। দেশে দেশে নিরীহ মানুষকে হত্যার নীল নকশা করছে। শান্তিপ্রিয় জনপদকে করে তুলছে অস্থির। দৈনন্দিন জীবনের স্বাভাবিকতাকে নষ্ট করে নৈরাজ্য স্থাপন করছে, যা মানববসতিতে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশের অন্তরায়। নানা নামে নানা দেশে এই জঙ্গিরা তাদের কর্মকাণ্ড বিস্তার করছে। বিভিন্ন দেশের সরকার এবং সাধারণ মানুষকে জিম্মি করে তারা অস্থিতিশীলতার বীজ বপন করছে। বাংলাদেশও এই নীল নকশা কিংবা চক্রান্ত থেকে মুক্ত নয়। ইতোপূর্বে আমাদের দেশেও বিভিন্ন জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে। রাষ্ট্রীয় পর্যায়ে তাদের পৃষ্ঠপোষকতার অভিযোগও ছিল। এমনকি প্রগতির পক্ষের দলগুলোর কোন কোন কর্তা পর্যায়ের ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ ছিল জঙ্গি অর্থায়নের। বর্তমান সরকার সেসব অভিযোগ আমলে নিয়েই জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতাও প্রত্যক্ষ করে সাধারণ মানুষ। সারাদেশে জঙ্গিবাদের আস্তানা নির্মূলে সরকারের দৃঢ়তার আস্থা হয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সফল অভিযান পরিচালনা করে। অনেক জঙ্গি ধরা পড়ে। আইনের আওতায় আনা হয় তাদের। সেই অভিযান বন্ধ না হলেও সম্প্রতি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন জঙ্গি সংগঠন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর জালে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি নেতাকর্মীদের আটক হওয়ার খবর প্রতিনিয়তই সংবাদমাধ্যমে আসছে। একই সঙ্গে আসছে জঙ্গিদের আতঙ্ক ছড়ানো নীল নকশার খবরও। সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে জঙ্গিবাদের ভয়াবহ বিস্তারের ফলে শঙ্কামুক্ত নয় বাংলাদেশও। রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর অস্তিত্ব স্বীকার করার কথা বলা হলেও সরকারের তরফ থেকে তা বরাবরই অস্বীকার করা হয়েছে। যদিও সম্প্রতিক সময়ে দেশে দুজন বিদেশি নাগরিকসহ যে কয়েকটি নাশকতার ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের পক্ষ থেকে দায় স্বীকার করে বিবৃতি প্রকাশের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী হুমকিদাতাদের একজনকে শনাক্ত করে গ্রেফতার করেছে। আমরা মনে করি, এর পেছনে আরো বড় চক্র জড়িয়ে আছে কিনা তার সঠিক অনুসন্ধানসহ জঙ্গি সংগঠনের নামে বিভিন্ন সময়ে দেশের মুক্তমনা ব্যক্তিদের হুমকিদাতাদের শনাক্ত করে কঠোর আইনি প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। আর দেশের অভ্যন্তরে সংঘটিত নাশকতামূলক ঘটনার পর পরই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের নামে যেসব বিবৃতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় সেসব বিবৃতির সত্যতা নিয়ে প্রশ্ন রেখেই আমরা মনে করি, আমাদের দেশে বিদ্যমান জঙ্গিদের আন্তর্জাতিক লেবাস লাগিয়ে দেয়া কোনো বড় ষড়যন্ত্রের অংশ কিনা তা যেমন খতিয়ে দেখা প্রয়োজন সে সঙ্গে প্রয়োজন জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের যে দৃঢ় অবস্থান তা আরো মজবুত করা। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ভাবমূর্তি যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, আমাদের যেন কোনো একটি তকমা লাগিয়ে চিহ্নিত করার অপচেষ্টা সফল না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা। আমরা আমাদের গোয়েন্দাদের সাম্প্রতিক তৎপরতার প্রশংসা করি। ‘গোয়েন্দা জালে আটকা পড়ছে শনাক্ত জঙ্গিরা’ শিরোনামে ২৬ নভেম্বর ২০১৫ তারিখে দৈনিক মানবকণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে এরই স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রত্যেকটি সংস্থার দায়িত্বশীলদের আরো সতর্ক দৃষ্টি রেখেই জননিরাপত্তা নিশ্চিতকল্পে এগিয়ে যেতে হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×