somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭৩ শতাংশ বাংলাদেশি মনে করেন দেশ সঠিক

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭৩ শতাংশ বাংলাদেশি মনে করেন দেশ সঠিক পথেই আছে। ৮৩ শতাংশ মনে করেন, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি ভালো। আর ৭৭ শতাংশ মনে করেন দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল।
জরিপকারী প্রতিষ্ঠান নিয়েলসন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপে এ তথ্য উঠে এসেছে। বুধবার জরিপের এ ফল প্রকাশিত হয়। ২০০৮ সাল থেকে বাংলাদেশ নিয়ে নিয়মিত জরিপ করছে আইআরআ​ই।
ক্ষমতাসীন দলের দুই মন্ত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ ও আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জরিপের এই ফলের সঙ্গে একমত পোষণ করেছেন।
জরিপের ফলে উঠে এসেছে, বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষ মনে করেন দেশ সঠিক দিকেই যাচ্ছে। জরিপ থেকে দেখা গেছে, ২০১৫ সালের নভেম্বরের জরিপ তুলনায় এই সংখ্যা ৯ শতাংশ বেশি। গত দুই বছরে এ ধারণা পোষণকারীদের সংখ্যা ৩৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
সামগ্রিকভাবে, জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের ৮৩ শতাংশই মনে করেন, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি খুব ভালো বা কিছুটা ভালো। ৭৭ শতাংশ বলেছেন, তাঁরা মনে করেন দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল।
জরিপে অংশ নেওয়া বেশির ভাগ উত্তরদাতা দেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। ৭২ শতাংশ মানুষ বিশ্বাস করেন, তাঁদের ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা বা পরিস্থিতি আগামী বছরের মধ্যে উন্নত হবে এবং ৬৫ শতাংশের বিশ্বাস, বাংলাদেশ রাজনৈতিকভাবে আরও স্থিতিশীল হয়ে উঠছে।
তবে ২০১৫ সালের নভেম্বরের চেয়ে নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। আর ২১ শতাংশ মনে করেন, এখন বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি মোকাবিলা করছে তা হলো অর্থনীতি।
জরিপে অংশ নেওয়া ৯ শতাংশ মানুষ মনে করেন বাংলাদেশ এখন দুর্নীতির সমস্যা মোকাবিলা করছে। তবে ২০১৫ সালে নভেম্বরে এ সংখ্যা ছিল ১৮ শতাংশ। অর্থাৎ ওই সময়ে ১৮ শতাংশ মনে করতেন বাংলাদেশ দুর্নীতির সমস্যা মোকাবিলা করছে। দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ বলেন, চাকরির ক্ষেত্রে তাঁদের ঘুষ দিতে হয়েছে।
ধর্মের চেয়ে রাজনৈতিক চরমপন্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন
আইআরআই এর আগেও বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, দুর্নীতি, সামাজিক ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে জরিপ চালালেও এই প্রথম চরমপন্থা নিয়ে জরিপ চালায়। উত্তরদাতাদের ৫৩ শতাংশ মনে করেন, বাংলাদেশে রাজনৈতিক চরমপন্থা একটি বড় সমস্যা। আর ৪৪ শতাংশ মনে করেন, ধর্মীয় চরমপন্থা বাংলাদেশে বড় একটি সমস্যা। উত্তরদাতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই চরমপন্থার প্রধান কারণ কী? ৩৮ শতাংশ বলেন, এর প্রধান কারণ হলো ‘রাজনৈতিক মতপার্থক্য বা মতভিন্নতা’। ৬ শতাংশ মনে করেন, ধর্মীয় চরমপন্থা এবং ৪৭ শতাংশ উত্তর দানের বিরত ছিলেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন, উত্তরদাতাদের ১ শতাংশ সহিংসতাকে সমর্থন করলেও ৯৩ শতাংশ বলেছেন যে সহিংসতা সমর্থনযোগ্য নয়।
চলতি বছরের ৪ থেকে ২১ ফেব্র“য়ারি পর্যন্ত জরিপ চালানো হয়। জরিপে সম্ভাব্যতা নমুনা, ব্যক্তি এবং বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। আটটি (ময়মনসিংহসহ) বিভাগ, জেলা, শহর ও গ্রামাঞ্চলে জরিপ চালানো হয়েছে।
১৮ বছর বয়সী ২ হাজার ৫৫০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৪ শতাংশ জরিপে সাড়া দিয়েছেন। আন্তর্জাতিক মান বজায় রেখে জরিপ চালানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, আজ গ্রামগঞ্জে মানুষের অর্থনৈতিক অবস্থান পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ জন্য সরকারের প্রতি মানুষের আস্থা বাড়ছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি। এ জন্য স্বাভাবিকভাবেই সরকারের প্রতি মানুষের আস্থা বাড়ছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন আইনের মধ্যে থেকে শেখ হাসিনার মোকাবিলা, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন, বাজার স্থিতিশীল, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রাখায় সরকারের প্রতি মানুষের আস্থা বাড়ছে। প্রথম আলো
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×