somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত থেকে বিদ্যুৎ

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যুতের ব্যাপারে আরও একটি সুখবর পাওয়া গেছে। এবার ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হলো। অর্থাৎ ভারতের বিদ্যুত এখন বাংলাদেশে। অবশ্য এটাই ভারত থেকে প্রথমবারের মতো বিদ্যুত আমদানি নয়। ২০১৩ সালের ৫ অক্টোবর ভারত থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুত আমদানি শুরু হয়। বাংলাদেশের ভেড়ামারা এবং ভারতের বহরমপুরে সাবস্টেশন স্থাপন করা হয় সে সময়। সেবার ৫০ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যোগ হওয়ার মধ্য দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়। এটি পর্যায়ক্রমে ৫০০ মেগাওয়াটে উন্নীত হয়। সেবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুত সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করেন। বুধবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুত আমদানি আনুষ্ঠানিক উদ্বোধন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য কুমিল্লা থেকে ত্রিপুরা অংশে মোট ৫৪ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করেছে উভয় দেশ। এর মধ্যে বাংলাদেশ অংশে ২৮ কিলোমিটার এবং ভারত অংশে ২৬ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে। নতুন এই গ্রিড লাইনটি ত্রিপুরার সুরজমনি নগর থেকে বাংলাদেশের কুমিল্লাকে সংযুক্ত করেছে। জানা গেছে, এতে প্রতিইউনিট বিদ্যুতের দাম পড়বে ভারতের টাকায় ৫ রুপী। তবে বিদ্যুত না নিলে আমাদের কোন টাকা দিতে হবে না।
বিদ্যুত হচ্ছে দেশের অন্যতম চাহিদাগুলোর একটি। আমাদের দেশের বড় সমস্যাগুলোর অন্যতম একটি হচ্ছে বিদ্যুত। বহু সমস্যায় জর্জরিত ছিল এই বিদ্যুত খাতটি। নানা সময়ে দুর্নীতির কালো মেঘ ঢেকে রেখেছিল এই সেক্টরটিকে। বর্তমান সরকার প্রথম ধাপে ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করে। সরকারের জন্য সে সময় বিদ্যুত একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছিল। সরকার এ ক্ষেত্রে অনেকটা সফল হয়েছে। কারণ ক্ষমতা গ্রহণের সময় ২০০৯ সালের ৬ জানুয়ারি বিদ্যুত উৎপাদনের পরিমাণ ছিল ৩২৬৮ মেগাওয়াট। প্রতিদিনই বিদ্যুতের চাহিদা বাড়ছে, বাড়ছে গ্রাহক সংখ্যা। তাই চাহিদার তুলনায় উৎপাদনের একটা ঘাটতি থেকেই যাচ্ছে। বর্তমানে দেশে বিদ্যুত উৎপাদন সক্ষমতা প্রায় ১৪ হাজার মেগাওয়াট। এ জন্য আমদানিসহ অঞ্চলভিত্তিক কয়েকটি নতুন বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে হয়েছে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুত আসায় এই ঘাটতি অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে।
বিদ্যুত ছাড়া কোন দেশের সমৃদ্ধি অর্জন অসম্ভব। কৃষি, শিল্প থেকে শুরু করে আমাদের দৈনন্দিন সবকিছুই বিদ্যুতের ওপর নির্ভরশীল। যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম তাই উন্নয়নের স্বার্থে বিদ্যুতের উৎপাদন ও বিতরণ বাড়াতে হবে। ভারত আমাদের প্রতিবেশী দেশই নয়, আমাদের বন্ধুপ্রতিম দেশ। ইতোমধ্যে ছিটমহল, করিডর, তিস্তাসহ বিভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, সীমান্ত বিরোধসহ দেশটির সঙ্গে আমাদের নানা সমস্যা অনেক ক্ষেত্রে সুষ্ঠুভাবে সমাধানের পথে এগুচ্ছে। এই বিদ্যুত আমদানির মধ্য দিয়ে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের পথ আরও প্রশস্ত হবে বলে সবার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×