somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাথাপিছু আয় বৃদ্ধি

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৪৬৬ ডলার হবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেই সঙ্গে এবার জিডিপি প্রবৃদ্ধি প্রথমবারের মতো ৭.০৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে পরিকল্পনা মন্ত্রণালয় আশা করছে।
২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির এই হিসাব করেছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হিসাব তুলে ধরা হয়।
পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৬ শতাংশ। আর গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৬ ডলার।
চলতি অর্থবছরে জিডিপির আকার ১৭ লাখ ২৯ হাজার কেটি টাকায় দাঁড়াচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, 'অনেক দিন ধরে দেশে ও দেশের বাইরে বলাবলি করছিল আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে ঘোরাঘুরি করছে। এবার তাদের মুখ বন্ধ হয়ে যাবে।'
পরিসংখ্যান ব্যুরোর প্রাক্কলন ঠিক থাকলে এক বছরেই মাথাপিছু আয় বাড়ছে দেড়শ ডলার। আর প্রবৃদ্ধি দাঁড়াচ্ছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশে।
অর্থবছরের শুরুতে বাজেট ঘোষণার সময় ৭ শতাংশ প্রবৃদ্ধির আশার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে নয় মাসে অর্থনীতির গতি প্রকৃতি দেখে এডিবি ও বিশ্বব্যাংক বলেছে, এবার বাংলাদেশ ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে।
মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরের এ জিডিপি প্রবৃদ্ধি এক কথায় অসাধারণ। আগে বিশ্বব্যাংক ও ইউএনডিপি আমাদের অর্থনীতির প্রশংসা করত। এখন ইউরোপও বলছে বিনিয়োগের পরবর্তী ঠিকানা বাংলাদেশ।
পরিসংখ্যান ব্যুরোর হিসাব উদ্ধৃত করে মন্ত্রী বলেন, চলতি অর্থবছর দেশে মোট জিডিপির ২৯ দশমিক ৬৮ শতাংশ বিনিয়োগ হয়েছে। গত অর্থবছর এই হার ছিল ২৮ দশমিক ৮৯ শতাংশ।
চলতি অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি প্রাক্কলন হয়েছে ২ দশমিক ৬০ শতাংশ, শিল্প খাতে ১০ দশমিক ১০ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ৭০ শতাংশ।
এ ছাড়া মৎস্য খাতে ৬ দশমিক ১৯ শতাংশ, খনিজসম্পদে ১২ দশমিক ০৬ শতাংশ, শিল্প উৎপাদনে ১০ দশমিক ৩০ শতাংশ, বিদ্যুৎ,গ্যাস ও পানি সরবরাহ খাতে ১১ দশমিক ১৫ শতাংশ, নির্মাণ শিল্পে ৮ দশমিক ৮৭ শতাংশ, হোটেল রেস্তোরাঁ খাতে ৭ শতাংশ এবং পরিবহন খাতে ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে বিবিএস প্রাক্কলন করেছে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, এ অর্জন বর্তমান সরকারের একার নয়। এ অর্জন ১৬ কোটি মানুষের। দেশের কৃষক, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, এনজিও, মিডিয়া, ব্যবসায়ীসহ সব নারী-পুরুষের অবদানে এ অর্জন।
সংশোধনে এডিপি
কমেছে ৭ শতাংশ
এদিকে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সাত শতাংশ কাটছাঁট করে ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার শেরেবাংলানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বাজেটে চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য এক লাখ ৯৯৭ কোটি টাকার এডিপি অনুমোদন করেছিল সরকার।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছরের জন্য পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নসহ মোট ৯০ হাজার ৮৯৪ কোটি টাকায় সংশোধনের প্রস্তাব করা হয় এনইসি সভায়।
কিন্তু সভায় উপস্থিত প্রকল্প বাস্তবায়ন সংস্থার প্রতিনিধিদের চাহিদার ভিত্তিতে বরাদ্দ হিসাব করে ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকার সংশোধিত এডিপি চূড়ান্ত করা হয়।
এর মধ্যে মূল এডিপির আকার ৯১ হাজার কো?টি টাকা। আর স্বায়ত্তশা?সিত সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ২ হাজার ৮৯৪ কো?টি টাকা।
মন্ত্রী বলেন, এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে ৬১ হাজার ৮৪০ কোটি টাকা। প্রকল্প সহায়তা থেকে আসবে ২৯ হাজার ১৬০ কোটি টাকা। বাকি ২ হাজার ৮৯৪ কোটি টাকার জোগান দেয়া হবে স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব তহবিল থেকে।
চলমান প্রকল্পগুলোর মধ্যে ২৭৭টি প্রকল্প চলতি অর্থবছরে সমাপ্ত ঘোষণা করা হবে বলে পরিকল্পনামন্ত্রী জানান।
সরকার প্রতিবারই শতভাগ এডিপি বাস্তবায়নের ওপর জোর দিয়ে এলেও বাস্তবায়নের ধীরগতির কারণে প্রতিবছরই অর্থবছরের শেষভাগে এসে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কাঁচি চালাতে হয়। গত অর্থবছর এডিপির আকার কমেছিল ৬ দশমিক ৬১ শতাংশ।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়ে এডিপির মাত্র ৪১ শতাংশ বাস্তবায়ন সম্ভব হয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×