somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো প্রায় দেড় বছর বাকি। এরই মধ্যে দেশজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ব্যক্তিগত আলোচনা থেকে শুরু করে তৃণমূলের সাধারণ কর্মী পর্যন্ত নির্বাচনের হিসাব-নিকাশ করতে শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় জনসংযোগের পাশাপাশি মনোনয়নের জন্য চেষ্টা-তদবির শুরু করে দিয়েছেন। সাধারণ মানুষ খোঁজখবর রাখছেন নির্বাচন পরিস্থিতির। গণমাধ্যমও নির্বাচন নিয়ে বেশ সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেছে। এ মাসের শেষদিকে ইসি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে।
দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। সেই হিসাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ২০১৯ সালের জানুয়ারির প্রথম ভাগে কিংবা তার আগের তিন মাসের মধ্যে কোনো সুবিধাজনক সময়ে। গত নির্বাচনে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ না নেওয়ায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে ও বিদেশে অনেক সমালোচনা ছিল। এবারের নির্বাচনে এখন পর্যন্ত বিএনপি অংশ নেবে বলেই ধারণা করা হচ্ছে। এ অবশ্যই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য অতি প্রত্যাশিত একটি বিষয়। বিএনপি নির্বাচনকালীন অস্থায়ী বা সহায়ক সরকারের দাবি করে আসছে। ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে বিএনপি শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। আগামী দেড় বছরে আরো আলোচনা হবে এবং আনুষ্ঠানিক আলোচনাও হতে পারে। আমরা আশা করি, আলাপ-আলোচনার ভেতর দিয়ে দুই দলের মধ্যকার দূরত্ব কমে আসবে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনে রূপ নেবে।
বিএনপির পক্ষ থেকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনেক অভিযোগ আছে। নেতাকর্মীদের নামে অনেক মামলা রয়েছে। অনেক নেতাকর্মী জেলখানায় রয়েছেন। অনেকে গ্রেপ্তারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁদের দাবি, এ অবস্থায় আগামী নির্বাচনে তাঁদের পক্ষে সমানতালে লড়া সম্ভব হবে না। বিষয়টি ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের অবশ্যই বিবেচনা করতে হবে। গুরুতর ফৌজদারি অপরাধের কোনো মামলা না থাকলে বিএনপির নেতাকর্মীরা যাতে নির্দ্বিধায় এলাকায় কাজ করতে পারেন তার নিশ্চয়তা দিতে হবে। নির্বাচন কমিশনকেও তাদের কার্যপরিধি অনুযায়ী নির্বাচনী মাঠ অনুকূল রাখার চেষ্টা করে যেতে হবে।
কোনো দেশের শান্তি, স্থিতি, উন্নয়ন, সমৃদ্ধি অনেকাংশেই গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের সুস্থতার ওপর নির্ভরশীল। সংঘাত বা সাংঘর্ষিক রাজনীতি দেশকে শুধু পেছনেই টানে। প্রকৃত অর্থে দেশের উন্নয়ন চাইলে ক্ষমতাসীন দলকে অবশ্যই তা উপলব্ধি করতে হবে। এ ক্ষেত্রে তাদেরই উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। বিএনপিসহ অন্য যেসব রাজনৈতিক দল গত নির্বাচন বর্জন করেছিল, আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে হবে। তাদের নির্বাচনে শরিক করতে হবে। সবার অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হোক।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×