somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে কর্মসংস্থান বাড়ছে

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার বাংলাদেশ খুব দ্রুতই উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এটা শুধু সময়ের পর্যবেক্ষণই নয়, বাস্তবতাও। দেশের অর্থনীতি ও জিডিপি যে গতিতে ছুটছে তাতে নিশ্চয়তার সঙ্গেই বলা যায় আগামী ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের প্রথম ২০টি উন্নত দেশের অন্যতম একটি হতে যাচ্ছে। এটা কোনো শক্তিই আর দমাতে পারবে না। যে পদ্মা সেতু বাস্তবায়নে দেশি ও বিদেশি শক্তি একযোগে ঝাঁপিয়ে পড়েছিল সেই পদ্মা সেতু এখন তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে। দেশীয় অর্থনীতির জায়ান্ট প্রজেক্ট পদ্মা সেতু ও পায়রা সমুদ্রবন্দরের কাজ সমাপ্তির পথে। এ দুটো প্রকল্পকে সামনে রেখেই দেশের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য সমগতিতে এগিয়ে চলছে। শিল্প-কারখানা স্থাপনে বিপুল পরিমাণ জমি কিনছেন ব্যবসায়ীরা। গড়ে উঠছে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান। আসছে দেশি-বিদেশি বিনিয়োগ। উন্মোচিত হচ্ছে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের নতুন দিগন্ত। বেকার কাকে বলে এটা অচিরেই ভুলে যাবে বাংলাদেশের মানুষ। এমন দিন শিগ্গির আসছে যখন বাংলাদেশের কোনো মানুষকেই মধ্যপ্রাচ্য, ইউরোপ যাওয়ার জন্য হয়রানির শিকার হতে হবে না। নিজ দেশেই কর্মসংস্থানের সুযোগ হবে তার। শুধু তাই নয়, আগামীতে বিশ্বের অনেক দেশের মানুষই বাংলাদেশে চাকুরির জন্য ধরনা দেবে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানে ভারতীয় নাগরিকসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা চাকুরি করছে। এই কিছুদিন আগেও মালদ্বীপের মতো ছোটো দেশটিতেও হাজার হাজার বাংলাদেশি চাকুরির জন্য নিজ দেশের সহায়সম্বল বিক্রি করে পারি জমিয়েছে। যে দ্বীপটিতে দুই লাখ স্থানীয় অধিবাসি তাতে প্রায় এক লাখই বাংলাদেশি কাজ করছে।
এটাতো দেশে কাজ না থাকাতেই হয়েছে। নিশ্চয় এটা একটা দেশের জন্য লজ্জার। নিশ্চয় আমরা এই লজ্জাও কাটিয়ে উঠতে পারব। দেশের শিল্প-বাণিজ্য এখন যেভাবে স্ফীত হয়ে উঠছে তাতে করে আমরা বিশ্বাস করি এটা রাজধানী ঢাকা ও বাণিজ্য নগরী চট্টগ্রাম ছাড়িয়ে দেশের প্রতিটি সুবিধাজনক জেলায় কর্মসংস্থানের পরিসর গড়ে উঠবে। এ জন্য ইতোমধ্যেই শিল্প স্থাপনার জন্য প্রধান প্রধান সড়কের পাশে যে ধরনের জমি দরকার, তাও কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা পায়রায় শিল্প স্থাপনের জন্য স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছেন। নাভানা, গাজী, পারটেক্স, মদিনা, আজমত গ্রুপের মতো প্রায় অর্ধশত বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান পায়রা, কুয়াকাটাসহ আশপাশে জমি কিনেছে। পদ্মা সেতুর দুই পাশে বিশাল এলাকা ঘিরে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অনেক ক্ষুদ্র শিল্প। অনেক শিল্পপতি আর পুঁজিপতি ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে শিল্প-কারখানা স্থাপনে বিশাল এলাকাজুড়ে জমি কিনে রাখছেন। গড়ে উঠছে বহু স্থাপনা।
সব মিলিয়ে পদ্মা সেতুর সুফল কাজে লাগিয়ে পুরোদমে অর্থনৈতিক কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। বর্তমানে প্রবৃদ্ধি হারের দিক থেকে ভারতকেও পিছনে ফেলেছে বাংলাদেশ। যেভাবে শিল্প-কারখানা গড়ে উঠছে দেশের বিভিন্ন স্থানে তাতে করে আশা করা যায় আগামীতে জিডিপিতে চীনকেও ছাড়িয়ে যেতে সমর্থ হবে বাংলাদেশ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ইতোমধ্যেই এই স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছে। আমরা অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে জানাতে চাই যে, এটা এখন আর অলীক পর্যবেক্ষণ নয়, সময়েরই বাস্তবতা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×