এসাসিনস ক্রিড ৩
১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসাসিনস ক্রিড ৩ গেমটা খেলছি। মার্কিন স্বাধীনতা যুদ্ধ নিয়ে গেমটা। সেসময়ের মুডটা গেমটা খুব ভালভাবে তুলে ধরেছে। এইচবিও এ সময়টা নিয়ে বেশ ভাল একটা টিভি সিরিজ বানিয়েছে – জন এডামস নামে, আর সেই সময় নিয়ে দু-তিনটা বেশ ভাল বইও পড়ছি।

উপরের ছবিতে যে শহরটি দেখতে পাচ্ছেন সেটি বস্টন শহর। গেমটি শুরু হয় ১৭৫৩ সালের দিকে। এ সময়টি তাৎপর্যপূর্ণ কারণ এ সময় ফরাসি এবং ইন্ডিয়ান যুদ্ধ শুরু হয়, যেটার খরচ যোগানোর টালবাহানার ধারাবাহিকতাতেই মার্কিন স্বাধীনতা যুদ্ধ।

পরের স্ক্রিনশটে যে এলাকাটি দেখছেন সেটি বস্টনের বাইরে – লেক্সিংটন নামে একটি শহর দেখাচ্ছে। ঘোড়ার পিছনে যিনি বসে আছেন তার নাম পল রিভিয়ের। ইনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ব্রিটিশ আক্রমণের তথ্য অনেককে জানিয়েছেন যাতে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে। আমি ২০১২ সালের দিকে যখন বস্টনে যাই তাঁর বাড়ি এবং কবর দুই-ই দেখার সৌভাগ্য হয়েছিল।
এসাসিনস ক্রিড সিরিজটি ইতিহাস নিয়ে খুব দারুণ কিছু গেমপ্লে এবং কাহিনী গড়ে তুলেছে। আমার আপনার পক্ষে ইতিহাসকে যাপন করার, বিশেষত এসব গুরুত্বপূর্ণ ঘটনাবলী অনুধাবন করার সুযোগ হয়তো এ ধরনের মাধ্যমেই সবচেয়ে উপভোগ্যভাবে তুলে ধরা সম্ভব।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪

হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত...
...বাকিটুকু পড়ুনশামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।
প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ...
...বাকিটুকু পড়ুন
ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট । চারিদিকে এশার নামাজের আজান শেষ হয়েছে । বাড়ির পুরুষরা সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে । কিন্তু একজন পুরুষ এইখানে শুয়ে আছেন । পুরুষটি...
...বাকিটুকু পড়ুন