somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরী ২৪০০ টাকা

২৬ শে জুলাই, ২০১০ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি দুই হাজার ৪০০ টাকার বেশি দিতে রাজি হচ্ছে না মালিকপক্ষ। কিন্তু শ্রমিকপক্ষ চাইছে, ন্যূনতম পাঁচ হাজার টাকা। এ অবস্থায় কাল সোমবার মজুরি কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই সভাতেই নিম্নতম মজুরিও চূড়ান্ত করা হবে এবং ২৯ জুলাই তা ঘোষণা করা হবে।
আজ রোববার সংসদ ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীপোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি দুই হাজার ৪০০ টাকার বেশি দিতে রাজি হচ্ছে না মালিকপক্ষ। কিন্তু শ্রমিকপক্ষ চাইছে, ন্যূনতম পাঁচ হাজার টাকা। এ অবস্থায় কাল সোমবার মজুরি কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই সভাতেই নিম্নতম মজুরিও চূড়ান্ত করা হবে এবং ২৯ জুলাই তা ঘোষণা করা হবে।
আজ রোববার সংসদ ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এ কথা জানান। কমিটির সভাপতি ইসরাফিল আলমের সভাপতিত্বে এ সভায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে রাখার সুপারিশ করা হয়।
বৈঠক শেষে শ্রমমন্ত্রী মোশারফ হোসেন মন্ত্রণালয়ে আবারও পোশাকমালিকদের সংগঠন বিজেএমইএর নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। এ সভাতেও সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম উপস্থিত ছিলেন। এতে মালিকপক্ষ ন্যূনতম মজুরি দুই হাজার ৪০০ টাকার বেশি দিতে রাজি হয়নি।
ইসরাফিল আলম প্রথম আলোকে বলেন, মালিকপক্ষ গ্যাস, বিদ্যুৎসমস্যার কথা উল্লেখ করে ন্যূনতম মজুরি দুই হাজার ৪০০ টাকার মধ্যে রাখার দাবি জানায়।
খন্দকার মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, মজুরি কমিশন সোমবার বৈঠক করে পোশাকশ্রমিকদের বেতনকাঠামো চূড়ান্ত করবে। তিনি বলেন, ‘মালিকপক্ষ তাদের আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে। আশা করি, তারা আরেকটু এগিয়ে আসবে।’
প্রসঙ্গত, বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ দশমিক ৫০ টাকা। ২০০৬ সালে এ মুজরি নির্ধারিত হয়েছিল। এরপর বর্তমান সরকার গত ১৪ জানুয়ারি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে বোর্ড গঠন করেছে। বোর্ডের কয়েক দফা সভায় শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম মজুরি কমপক্ষে ছয় হাজার ২০০ টাকা নির্ধারণের দাবি করেছিলেন। তবে মালিকপক্ষ দিতে চায় সর্বোচ্চ মাত্র দুই হাজার ৪০০ টাকা। প্রথমদিকে মালিকপক্ষ এক হাজার ৯০০ টাকা দেওয়ার প্রস্তাব করেছিল। এরপর কয়েক দফা বৈঠকের পর তা বেড়ে এখন দুই হাজার ৪০০ টাকায় দাঁড়িয়েছে।
সংসদীয় কমিটিকে পাঠানো মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন গবেষণা অনুসারে বাংলাদেশে ধারাবাহিক শ্রমিক অসন্তোষের মূলে রয়েছে কম মজুরি। ফলে গোটা পোশাক খাতের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। পোশাকশিল্পে মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক বছরে শতাধিক শ্রমিক অসন্তোষ এবং অনেক কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়। বাংলাদেশে পোশাকশ্রমিকদের বেতন বিশ্বের যেকোনো দেশের চেয়ে কম বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
শ্রমিকদের ন্যূনতম বেতনকাঠামো সম্পর্কে শ্রমমন্ত্রী বলেন, মজুরি বৃদ্ধির ব্যাপারে সরকার মালিকদের চাপ দিতে পারে না। আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য বেতনকাঠামো করতে পারে। যাতে মালিক-শ্রমিক সবাই বাঁচে। তিনি বলেন, পোশাকমালিকদের ভাবতে হবে, তারাই এ সেক্টরের সবকিছুর মালিক না। এই শিল্পে শ্রমিকদের অবদানও অনস্বীকার্য। তাঁদের বঞ্চিত রেখে এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে না।
মন্ত্রী বলেন, সোমবারের সভায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করবে মজুরি বোর্ড। এরই মধ্যে এ ব্যাপারে ১২টি বৈঠক করেছে তারা। তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ২৮ জুলাই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরিকাঠামো ঘোষণার কথা থাকলেও সরকারি ছুটি হওয়ায় এক দিন পর তা ঘোষণা করা হতে পারে
প্রথম আলোর সৌজন্যে
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ রাত ১:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×