ভাবনার ত্রি-মাত্রা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাবনার ত্রি-মাত্রা
তব মনের আকাশে মেঘ কি জমেছে
তবে নিরব কেন গো আজি!
ভাবনা কেন তব এলোমেলো
যেন পাল ভাঙ্গা এক হৃদয় মাঝি।
তব ঠোটের কোনে দুঃখ রেখা,
হাসি সব গিয়াছে কোথা ডুবি।
মলিন কেন তব বদন খানি,
যেন অমাবস্যা রাতের অবাক ছবি।
দুঃখ আমায় দুঃখী করেনা ততটা,
যতটা দুঃখী করেছে সে।
কাছে এসে সদা অন্তর্দহনে-
পোড়াচ্ছে হেসে হেসে।
জাননা তুমি-
কতটা আপন।
হয়েছো আমার-
হৃদয়ের স্বপ্ন।
জানে মম অন্তর্যামী,
তব স্মৃতির দহন,
কতটা পোড়ায় আমায়,
অহর্নিশ সর্বক্ষন।
২৪/০৯/২০০৫
আমিই রানা
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন