ইদানিং একটি ভাল প্রবণতা তৈরি হয়েছে, আম-আমড়ার মতো বইয়ের ফেরিঅলাও বেরিয়েছে। তারা গলায় টাই পড়ে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বই হাতে ঘোরে, ধনী লোকদের বুক সেলফের জন্যে তারা দামী দামী ইংরেজি বই বিক্রি করে। অবশ্যই যে কোন শ্রেণীর মাঝে বই পৌঁছে দেয়া একটা ভাল উদ্যোগ। কিন্তু এ পৌঁছে দেয়া স্রেফ আর দশটা ব্যবসার মতো করে দেখলে হবে না। পথে-ঘাটে একটা বই পৌঁছনোর আগে লক্ষ্য রাখতে হবে এই বইটি কতটুকু যথার্থ। একটা বইয়েরও তো দায়বোধ আছে! যাই হোক, এতো কথা বলার অর্থ, এই বই ফেরিঅলারদের হাত থেকে একটি হাজার টাকা দিয়ে আমিও কিনেছি ‘হুইটকার’স ওয়ার্ল্ড অব ফ্যাক্টস’ বইটি। এবং কিনে বিব্রত বোধ করেছি। াবব্রত এই কারণেই যে এই বইটি কয়েক বছর ধরেই নতুন নতুন সংষ্করণ হয়ে প্রকাশিত হচ্ছে, তাহলে এমন একটি ভুল রইলো কেন? কেনই বা বাংলাদেশের এজেন্ট এই বইয়ে তার দেশের সম্পর্কে যে পাঁচ-সাতটি লাইন লেখা আছে তা পড়ে দেখার প্রয়োজন বোধ করলেন না? এই বইয়ের ছবি নির্বাচন সম্পর্কেও আমার প্রশ্ন আছে। দেশ পরিচিতি অংশে ভারতের তাজমহল, ভিয়েতনামের ধানের ক্ষেত, মাদাগাসকারের বাওবাব গাছ, আর্জেন্টিনার গরুর হাট ইত্যাদির ছবি দেয়া হয়েছে। বাংলাদেশ অংশে ছবি দেয়া হয়েছে ট্রাফিক জামের। আমাদের দেশে ট্রাফিক জাম হয় এটা সত্য, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমাদের আছে, আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট বিশ্বের সর্ব বৃহৎ, এ সব সত্য তথ্য কি কারো চোখে পড়বে না। আমার সংগ্রহেই পশ্চিমাদের লেখা অন্তত দুয়েক ডজন বই আছে পজেটিভ থিঙ্কিং আর পজেটিভ কমেন্টসের মাহাত্ব বর্ণনা করে লেখা। একটি উন্নয়নশীল দেশ সম্পর্কে লিখতে গিয়ে কি তারা এই উদারতার পরিচয় দিতে পারেন না?
একটি বই এবং দুযেকটি প্রশ্ন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।