somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মচমচে জিলাপীর প্যাচসম্বৃদ্ধ পোষ্ট :):)

১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপকরন:
ব্যাটার:
ময়দা ১ কাপ
ড্রাই ঈস্ট ১ চা চামচ
চিনি ২ চা চামচ
কর্ন ফ্লাওয়ার ৩ চা চামচ
তেল (সামান্য গরম) ২ চা চামচ
দই ১টেবিল চামচ
পানি মৃদু গরম ৩/৪ কাপ

রস:
চিনি ১.৫ কাপ
পানি ১ কাপ
লেবুর রস ১ চা চামচ
ঘী ১ টেবিল চামচ

পরিমান
উপরের উপকরন থেকে ১ প্লেট হবে।

প্রথমে ওভেন ৫০°সে তাপমাত্রায় গরম করে নিতে হবে। একটা কাচের বড় বাটিতে ময়দা, ড্রাই ঈস্ট, চিনি ও কর্ন ফ্লাওয়ার ভালোভাবে মিশাতে হবে। এরপর একে একে দই, তেল এবং অল্প অল্প করে পানি যোগ করতে হবে। ভালোভাবে মিশিয়ে একটা উইনিফর্ম মিক্সার তৈরী করতে হবে। ভালোভাবে মিক্স করার জন্য আমি তারের এগ বিটার ব্যবহার করেছি। এবার ব্যাটারটাকে কাচের প্লেট দিয়ে ঢেকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ওভেন কিন্তু বন্ধ, তবে ভিতরটা গরম আছে। এভাবে ৩০/৪০ মিনিট রাখতে হবে ফারমেন্টেশনের জন্য।ফারমেন্টেশন হয়ে গেলে ব্যাটারটাকে বের করে ভালোভাবে ফেটে নিলাম। এরপর ছোট ছিদ্রওয়ালা পুরনো সসের বোতলে ভরলাম।

এবারে একটা হাড়িতে রস তৈরীর জন্য পানি ও চিনি দিয়ে চুলায় দিতে হবে। পাশাপাশি আরেকটা চুলায় কড়াইতে তেল গরম হচ্ছে। রস ফুটে উঠলে লেবুর রসটা যোগ করতে হবে চিনির ক্রিস্টালাইজেশন রোধ করার জন্য। এবার ঘীটুকু দিয়ে দিলাম রসে যাতে মনে হয় জিলাপী ঘীয়ে ভাজা ;)। এই পরযায়ে চুলার আচ কমিয়ে একদম মৃদু জ্বালে রসটাকে চুলাতেই রাখতে হবে। অন্য চুলাতে গরম তেলে জিলাপী ভাজা শুরু করলাম। এই কাজটুকুই আমার সবচেয়ে প্রিয়। জিলাপী হাল্কা ব্রাউন কালার হলে তেল থেকে তুলে রসে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট রেখে তুলে নিতে হবে। হয়ে গেল আমার গরম গরম জিলাপী।

বি.দ্র: প্রথমবারে না হলে মন খারাপ করবেননা। আমি দ্বিতীয়বারে সফল হয়েছি। ঠেকে ঠেকে শিখা আরকি। :P

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১২
১৫টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×