আমার বোনের কপাল জুড়ে সোনা ধানের তিলক আছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কুয়াশাচ্ছন্ন সবুজ তোমার চারপাশ ঘিরে শ্মশান বাতাস। একতারা দোতারার পথে আজ এ কোন শঙ্ক ধ্বনি।
হই রই রব তুলে আসে ওই কে রে? ওরা কারা ?
ও দেহ তো লাঙল টানার নয়। চাকা ঘোরানো, জাল বুনানো তাঁতের হাত কই?
ঝলসানো এ হাত আমার ভাইয়ের নয়। আঁচল বাধা রোদ্র হারা এ মুখ আমার বোনের নয়।
আমার ভাইয়ের বুক পকেটে রক্ত জবার চিঠি ছিল। হাতের মুঠোয় স্বপন আঁকা দূর আকাশের ঘুড়ি ছিল।
আমার বোনের কপাল জুড়ে সোনা ধানের তিলক আছে। সারা গায়ে ধুলো মাখা পলি মাটির সুবাস আছে।
আমি একটি সবুজ মিছিলের স্বপ্ন নিয়ে আজো হেঁটে চলি পদ্ম যমুনার তীর ধরে, রাঙা গাঁয়ের পথে পথে।
একদিন শালিকের ডানায়, দোয়েলের চোখে বিশাখা নক্ষত্রের আগমন রেখা উঠবে ভেসে।
একান্ত উঠোনে তখন বিন্নি ধানের খই নিয়ে কোনো অজানা নবীনা হাতের রুমালে অনাগত বাসরের নকশা তুলবে।
এসব শব্দের মায়া । বর্তমানের রুদ্ধশ্বাসের নাটিকায় বড় বেমানান।
তবুও বাউল হৃদয় উচাটন হতে চায় সমতট হরিকেলের এই নিভারণ অরণ্যনিমায়, সাগর বিথিকায়।
সবুজ তুমি আবির সূর্যের আদর নিয়ে মিশে থাকো গাঙ্গেয় বাহিকায়। একাত্তরের মহিমায়।
১২টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।