somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সিনেমা বিলাস ...

১৪ ই মে, ২০০৭ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুভি দেখতে খুবই ভাল লাগে, যদি সেটা ভাল মুভি হয় ...

কনফিউজিং কথা ... কোনটা ভাল লাগে? যেটা ভাল মুভি ...কোনটা ভাল মুভি? যেটা দেখার পরে মনে হয় ভাল লাগলো সেটা ... কেমন ডিম আগে না মুরগি আগে টাইপ ব্যাপার ...

আসলে ব্যপারটা যত ভেজাল মনে হচ্ছে তত ভেজাল না ... মুভি দেখা নিয়ে আমার কোন ট্যাবু নাই ... মোটামুটি অ্যাড দেখে একটু ভাল লাগলেই হয় ... দেখতে বসে যাই ... তারপরে ডিরেক্টরের কৃতিত্ব ... আমি ছবি দেখতে বসছি এইটাই বেশি ... এখন তুমি বাবা আমারে মনিটরের সামনে বসায়ে রাখবা ... দেড়ঘন্টা বালছাল গিলায়ে লাস্ট আধা ঘন্টায় পোষায় দিবা এই নীতিতে আমি বিশ্বাসী না ...

তো ভাল মুভির সংগাটা এইরকম লিবারেল হওয়ায় আমার মোটামুটি বেশ ওয়াইড রেন্জের মুভি পছন্দ হয় ... আমি শশ্যাংক রিডিম্পশন দেখে বিমোহিত হই ... আমেরিকান পাই দেখে গড়িয়ে পড়ি ... আমি উইম্বলডনের মত সিম্পল রোমান্টিক মুভি বারবার দেখি ... আর্মাগেডন, বোর্ন আইডেন্টিটি কিংবা মাইনরিটি রিপোর্টের মত থ্রীলার আমাকে নাওয়া-খাওয়ার কথা ভুলিয়ে দেয় ... আবার রং দে বাসান্তি দেখে ইচ্ছা হয় নামে যাই একটা রিভলবার নিয়ে, ধ্বংস করে দেই সব ...

রেটিংয়ের বেইল দেই না ... যত ক্রিটিক্যালি অ্যক্লেইমড, টু থাম্বস আপ মার্কা মুভিই হোক, আমার ভাল লাগে নাই মানে আমার কাছে তুমি ব্যর্থ ...

যাই হোক, এবার লিখি খুব প্রিয় এবং মোটামুটি প্রিয় কয়েকটা মুভির কথা ... জেনার ওয়াইজ ভাগ করে লেখার চেষ্টা করি ... শুধু স্মৃতির উপরে নির্ভর করে লেখা, অনেক ভাল মুভির নাম বাদ পড়বে নিশ্চিত ... চেষ্টা করব পরে অ্যাড করে দেওয়ার ...

প্রথমে হিন্দী :
১. রং দে বাসন্তী ২. দিল চাহতা হ্যায় ৩. লগন ৪. কাল হো না হো ৫. কোম্পানী ৬. ওমকারা ৭. মকবুল ৮. কৌন ৯. লক্ষ্য
১০. স্বদেশ ১১. লাগে রাহো মুন্নাভাই ১২. ব্ল্যাক ১৩. হেরা ফেরি ১৪. চাচী ৪২০ ১৫. সাথীয়া ১৬. সরকার ১৭. আবতাক ছাপ্পান ১৮. যুবা ১৯. রেইনকোট ২০. আঁখে ২১. এক হাসিন থী.... এখন এই কয়টাই, পরে চাইলে আরও অ্যাড করা যাবে ...

এইবার ইংলিশ :

ড্রামা:
১. শশ্যাংক রিডিম্পশন ২. ফরেস্ট গাম্প ৩. অক্টোবর স্কাই ৪. দ্য অ্যমিস্টাড ৫. হোটেল রুয়ান্ডা ৬. দ্য ক্রাশ ৭. চকোলাত ৮. দ্য টার্মিনাল ৯. দ্য লাস্ট সামুরাই ১০. দ্য প্যাট্রিয়ট ১১. ব্রেভ হার্ট ১২. দ্য এভিয়েটর ১৩. মিলিয়ন ডলার বেবী ১৪.ফাইন্ডিং নেভারল্যান্ড ১৫. রেইনম্যান ১৬. মিঃ এন্ড মিসেস আইয়ার ১৭. আ বিউটিফুল মাইন্ড ১৮. এরিন ব্রোকোভিচ ১৯. লিজেন্ডস অফ দ্য ফলস ২০. ট্রয় ২১. গ্ল্যাডিয়েটর ২২. সেভেন ইয়ারস ইন টিবেট ২৩. মিউনিখ ২৪. দ্য রেইনমেকার ২৫. আ রিভার রানস থ্রু ২৬. জেরী ম্যাগুয়ের ২৭.সাইডার হাউজ রুলস ২৮. শিন্ডলার্স লিস্ট ২৯. সেভিং প্রাইভেট রায়ান ৩০. কাস্ট এ্যাওয়ে ৩১.ইন আমেরিকা ৩২. গ্রীন মাইল ৩৩. উইন্ডটকার্স ৩৪. দ্য পারস্যুট অফ হ্যাপীনেস ৩৫. ফ্রীডম রাইটার্স ....

থ্রীলার:
১. মাইনরিটি রিপোর্ট ২. এম আই ওয়ান ৩. এম আই থ্রী ৪. বোর্ন আইডেন্টিটি ৫. বোর্ন সুপ্রিমেসী ৬. ন্যাশনাল ট্রেজার ৭. সেভেন ৮. স্পাই গেমস ৯. ইটালিয়ান জব ১০. ওশানস ইলেভেন ১১. এনট্রাপমেন্ট ১২. ফেস অফ ১৩. ইনসাইড ম্যান ১৪. ইউ-৫৭১ ১৫. এনিমি এ্যাট দ্য গেটস ১৬. ইউজুয়াল সাসপেক্টস ১৭. ফিউজিটিভ ১৮. ইউ এস মার্শালস
১৯. আই, রোবট ২০. ক্যাচ মি ইফ ইউ ক্যান ২১. দ্য ডিপার্টেড ২২. দ্য সাম অফ অল ফিয়ারস ২৩. দ্য সেইন্ট ২৪. দ্য রিক্রুট ২৫. মেমেন্টো ২৬. রোড টু পার্ডিশন ২৭. ফ্লাইট প্ল্যান ২৮. এল. এ. কনফিডেনশিয়াল ২৯. স্পীড ৩০. দ্য প্রেস্টিজ ৩১. দ্য ইলিউশনিস্ট ৩২. মাইন্ড হান্টার্স ৩৩. দ্য ফার্ম ৩৪. রানঅ্যাওয়ে জুরি...

রোমান্টিক/ রোমান্টিক কমেডি :
১. লাভ অ্যাকচুয়ালি ২. নটিং হিল ৩. ইনডিসেন্ট প্রোপোজাল ৪. ওয়াক ইন দ্য ক্লাউডস ৫. ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড ৬. ফিফটি-ফার্স্ট ডেটস ৭. আ ওয়াক টু রিমেম্বার ৮. ফার অ্যান্ড অ্যাওয়ে ...

সাই ফাই:
১. কনট্যাক্ট ২. আরমাগেডন ৩. ম্যাট্রিক্স (শুধু প্রথমটা) ৪.দ্য ডে আফটার টুমরো ৫. ব্যাক টু দ্য ফিউচার - ১,২,৩ ...

স্পোর্টস মুভি:
১. রিমেমবার দ্য টাইটানস ২. মিসটেরি, আলাস্কা ৩. সিনডারেলা ম্যান ৪. দ্য লিজেন্ড অফ ব্যাগার ভ্যান্স ৫. উইম্বলডন ৬. সী বিস্কিট ৭. ড্রীমার (ড্রীমারস না কিন্তু, সাবধান) ৮. হার্ডবল ৯. কোচ কার্টার ১০. মিরাকল ...

কমেডি:
১. আমেরিকান পাই-১,২,৩ ২.ইউরোট্রিপ ৩. র‌্যাট রেস ৪. জনি ইংলিশ ৫. ম্যাভরিক ৬. হিচ ৭. লাইফ ইজ বিউটিফুল ৮. বিন, দ্য মুভি ৯. মি. বিনস হলিডে ১০. মীট দ্য প্যরেন্টস ১১. মীট দ্য ফকার্স ১২. দ্য গডস মাস্ট বি ক্রেজী -১,২ ১৩. মি: ডীডস ১৪. বিগ ড্যাডী ....

ফ্যান্টাসি/সুপারহিরো:
১. হ্যারি পটার - সবগুলি ২. লর্ড অফ দ্য রিংস - তিনটাই ৩. স্পাইডারম্যান-১,২ ৪. দ্য ক্রনিকলস অফ নার্নিয়া ৫. পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান -১,২ ....

অ্যানিমেশন:
১. দ্য ইনক্রেডিবলস ২. আইস এজ-১,২ ৩. মন্সটার, ইন্ক ৪. শ্রেক-১,২ ৫. টয় স্টোরী -১,২ ৬. ফাইন্ডিং নিমো ৭. আ বাগস লাইফ ৮. দ্য লায়ন কিং ...

শিশুতোষ:
১. হোম অ্যালোন - ১,২,৩ ২. বেবীজ ডে আউট ৩. স্টুয়ার্ট লিটল -১,২


ওরে বাবা, বিশাল লিস্টি হয়ে গেছে ... এইবার ক্ষান্ত দেই ... খালি একটা বিশেষ ঘোষণা দিয়ে শেষ করি:

১. এই লিস্টটা বিশ মিনিটে বানানো, শুধু স্মৃতির উপর ভরসা করে, কাজেই আমার অনেক প্রিয় ছবি বাদ পড়ে গেছে নিশ্চিত ...

২. এটা লিস্ট, র‌্যংকিং না ... বিউটিফুল মাইন্ড ১৭ নাম্বারে থাকার মানে এই না যে এর আগের ষোলটা এর চেয়ে বেশি ভাল লেগেছে ...

৩. শুধু নিকট অতীতের ছবিগুলি বিবেচনা করা হয়েছে ... রোমান হলিডে বা শোলের কথা এইজন্যেই লিস্টে আসে নাই ...

আর একটা কথা, এই পো্স্ট লিখতে গিয়ে টের পেলাম মানুষের মস্তিষ্ক লিংক লিস্ট সিস্টেম ফলো করে ... প্রথমে কোন মুভির নামই মনে পড়ে না ... একটা পড়লো ... সাথে সাথে মনে পড়লো মুভিটায় কে কে ছিল, ডিরেক্টর কে ... সেই সূত্রে মনে পড়লো তাদের আরও কিছু ছবির কথা ... হয়তো মুভিটা কিনেছিলাম আইডিবি থেকে ... সেই দোকান থেকে আর কি কি কিনলাম ... অ্যান্ড দ্য লিস্ট গোজ অন ... অ্যান্ড অন ... অ্যান্ড অন ...

[ রেগুলার আপডেট করার চেষ্টা করব ... যে মুভি নিজে দেখি নাই অথবা দেখলেও ভাল লাগে নাই সেটার যত নাম-ডাকই থাক এই লিস্টে জায়গা নাই ... ]
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৭ দুপুর ২:৫২
৫০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×