"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি"
আমি খুব ভোরে ঘুম থেকে উঠে, আমার একমাত্র মেয়েকে নিয়ে দক্ষিণখান থেকে উত্তরা ১১নং-এ অবস্হিত মাস্টার মাইন্ড স্কুলে সময়মতো যেতে প্রানপণে যেতে চেষ্টা করি। বলা বাহুল্য, আমি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের এলাকার এক নগণ্য বাসিন্দা। আপনারা যদি বিশ্বাস না করেন কখোনো সুযোগ হলে আমার এলাকায় বেড়িয়ে আসবেন, আপনি নিশ্চয়ই উপরে উল্লেখিত গানটির প্রথম চরণের একটি শব্দ পাল্টাবেন এভাবে- " এমন রাস্তা কোথাও খুঁজে পাবে নাকো তুমি"। দীর্ঘ ৪ বছরের মন্ত্রীত্ব জীবনে এই এলাকার বিশাল জনগোষ্ঠির জন্য কি কি তিনি করেছেন সে প্রসংগে নাই বা গেলাম। আজ আমি যে কথা বলতে এসেছি সেখানেই যাই না কেন !
কর সপ্তাহ শুরু হলো। আমি সরকারকে কেন কর দিব বা দিচ্ছি-সেটা অবশ্যই আমাকে বা আমার মতো আমজনতাকে আগে সঠিকভাবে জানাতে হবে। অত:পর কর দিতে গেলে যে যে ধরণের ঝক্কি পোহাতে হয় সেগুলি দূরিকরণে কোন পদক্ষেপ কি সংশ্লিষ্ট মহল বা সরকার নিচ্ছে ! আমার মৌলিক চাহিদা পূরণে আমাদের করের অর্থ কি কোন কাজে আসছে !
সেজন্যই শুরু করেছিলাম রাস্তার বেহাল অবস্হা দিয়েই। আমরা বুঝতে পারিনা আমার করের টাকায় সরকারের মন্ত্রী আমলাদের প্রমোদের বাহুল্যতা বাড়ায় কিনা। কোথাও কোন সঙ্গতি না দেখে, এমনিতেই অসঙ্গতির বোঝা, মরার ওপর খাঁড়ার ঘা-এর মতো আমাদের ঘাড়ে চেপে বসে আছে করের বোঝাটিও। তাইতো মনে হয়- কেন দিব ?
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।