খুব সকালে উঠে সোনালী ব্যাংকের বুথে চলে গেলাম শুনেছি ভীড় হবে তাই। সাধারন পাসপোর্টের জন্য ৩০০০/- এবং জরুরী পাসপোর্টের জন্য ৬০০০/- টাকা জমা দিতে হয়। আমার আগে অনেকেই সেখানে উপস্থিত, অগত্যা দাড়িয়ে গেলাম। যেহেতু অফিসের কাজে আমাকে সিঙ্গাপুর যেতে হবে খুব বেশি সময় হাতে নেই। তাই জরুরী পাসপোর্টের জন্য ৬০০০/-টাকা হাতে নিয়ে কাউন্টারে পৌছালে আমাকে জানানো হলো আরো ২০/- টাকা দেন, দিলাম(এই ২০/-টাকার কোনো রশিদ আমাকে ভদ্রলোক দেননি)। স্লিপ নিয়ে প্রায় দৌড়ে দৌড়ে চললাম পাসপোর্ট অফিসের দিকে। ওখানেও নাকি দীর্ঘ লাইন পার হয়ে- আপনি ঠিকঠাক ফর্ম পূরণ করেছেন কিনা সেটা দেখা হয়। চুন থেকে পান খসলেই ওনারা ফর্মটি ছুড়ে মারছেন এবং গ্রাহককে বলছেন ঠিক করে আনতে। বিশাল লম্বা লাইন দেখে আমি একটু পাশে দাড়িয়ে এই কান্ড দেখছিলাম আর চিন্তা করছিলাম-অফিসে যেতে হবে ১২টায় এখন ১১টা বাজে লাইনে দাড়ালে ২টার আগে বের হতে পারবো না, অফিসে যেতে যেতে প্রায় ৪টা। চলে গেলাম ওপর তলায়। কোন একজনকে আমার সমস্যার কথাটি খুলে বললাম। তিনি আমাকে বললেন কোন ব্যাপার না আপনি ১০ মিনিট বসেন, ২০ মিনিটের মধ্যে আপনার সব কাজ হয়ে যাবে তবে ১৫০০/- টাকা দিতে হবে। আমি খুব অনুনয় করে বললাম ১০০০/- টাকাতে করে দিতে, তিনি রাজি হলেন না। বললাম- ঠিক আছে। আমি অবাক হয়ে দেখলাম সত্যি সত্যিই ২০ মিনিটও লাগলো না সব কাজ শেষ করে আমাকে পাসপোর্ট অফিস থেকে বরোতে। স্যরি, এই ১৫০০/- টাকারও কোনো রশিদ আমার কাছে নেই।
তথাকথিত বুদ্ধিজীবীদের মতো বলতে চাইনা কি করলে সমস্যার সমাধান হবে। শুধু বলতে চাই আমাদের মতো আমজনতাদের নীতি নির্ধারকেরা কি সুন্দর ম্যাংগো বানিয়ে চলছেন।
সাকূল্যে, আমার পাসপোর্ট বানানো বাবদ খরচ ৭৫২০/- (যাতায়াত বাদে)
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।