গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে সরকারী দল সমর্থিত
প্রার্থী আজমত উল্লাহ খানের প্রচার বহরে গত পরশু
একটি মাইক্রোবাস দেখা যায়। যাতে দাড়ি-টুপিধারী ধর্মীয়
পোশাক পরিহিত কিছু লোক ছিলেন। ভোটারদের
সাথে পরিচয়ের সময় বলা হয়, এরা হেফাজতের লোক।
আজমত উল্লাহ খানের গণসংযোগে অংশ নিতে এসেছেন।
স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চাইলে দেখা... যায়,
তারা কেউই মসজিদ মাদরাসা বা ধর্মীয় সংস্থার দায়িত্বশীল
ব্যক্তি নন। তারা কেউ বিখ্যাত হাফেজ, আলেম বা ঈমামও
নন। একজন তার পরিচয় দিতে গিয়ে বলেন, তিনি গাজীপুর
হেফাজতে ইসলামের উপদেষ্টা। কৌতুহলী ভোটারদের
প্রশ্নবানে জর্জরিত হয়ে মাইক্রোবাসের
যাত্রীরা তড়িঘড়ি করে জানালার কাঁচ
তুলে দিয়ে ড্রাইভারকে দ্রুত স্থান ত্যাগ করতে বলেন।
স্থানীয় হেফাজত নেতাদের সাথে কথা বলে জানা যায়,
উপদেষ্টা বলে তাদের সংগঠনে কোন পদ নেই। এ নিয়ে গতকাল
শহরে বেশ হাস্য-রসিকতা হয়। জেলা পরিষদ মসজিদের
সামনে আসরের নামাজ শেষে ৮/১০ জন মুসল্লিকে এ
বিষয়ে কথা বলতে শোনা যায়। তারা বলাবলি করছিলেন যে,
এরা নকল হেফাজত। আসল হেফাজতের নেতা-কর্মী ও
সমর্থকরা আর যাই হোক এভাবে সরকারী দলের সমর্থিত
প্রার্থীর বহরে যুক্ত হবে না। তারা তাদের
নেতা আল্লামা আহমাদ শফীর নির্দেশনা অনুযায়ী নিরবে কাজ
করে যাচ্ছে। ইসলাম, মহানবী (সা
সপক্ষের প্রার্থীকে তারা সমর্থন দেবে। নাস্তিক, মুরতাদ, ও
ধর্মবিদ্বেষী চক্রের সমর্থক শক্তিকে তারা কোন ক্রমেই
সমর্থন দিতে পারে না। কোন প্রার্থী বা দলের নাম না নিয়েও
আল্লামা শফী সিটি নির্বাচনে বুঝে শুনে পক্ষ নেয়ার
কথা তাদের বলে দিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



