১/ রাষ্ট্রীয় বাহিনী খুব একটা খারাপ কোথায়!!? মাত্র একটা ছেলের
পায়ে গুলি করেছে।
২/ রানা প্লাজায় ক্ষতিগ্রস্থকে ৪০ হাজার টাকা বেতনে চাকরী দিয়েছে!!! রাষ্ট্র কত্ত মহান!
ইরাক আক্রমনের আগে বুশ তার নিরাপত্তা উপদেষ্টা কন্ডোলিৎসা রাইসের সাথে মিটিং করছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল সেই মিটিংএ যোগদেবার পর কন্ডোলিৎসা রাইস তাকে বললেন--"আমরা ঠিক করেছি ইরাকের ১০ লক্ষ লোককে মেরে ফেলবো; সেই সাথে একজন নিরীহ আমেরিকান মেকানিককেও হত্যা করবো"। -
"কেন?!! মেকানিক কী দোষ করলো?", কলিন পাওয়েল জিজ্ঞেস করলেন।
বুশের দিকে তাকিয়ে কন্ডোলিৎসা বললেন--"বলেছিলাম না, কেউ ১০ লক্ষ ইরাকীর কথা বলবে না, সবাই মেকানিককে নিয়ে আলোচনা করবে"।
রাষ্ট্রীয় বাহিনী আর সীমান্তে বিদেশী বাহিনীর হাতে নিহত হাজার হাজার মানুষের মৃত্যুকে ভুলে আমরা কেবল লিমনকে নিয়েই মেতে আছি; রাষ্ট্রও তাই চায়। তাই তো কিছুদিন পর পর লিমনকে নিয়ে নিত্য নতুন শিরোনাম তৈরী করে।
অন্যদিকে রানা প্লাজা, তাজরীনসহ বিভিন্ন কারখানায় আহত ও নিহত হাজার হাজার মানুষের পরিবারের কথা ভুলে যাচ্ছি এক রেশমার ৪০ হাজার টাকার চাকরীর আর অলৌকিক উদ্ধার নাটকের বিনিময়ে! জয় তু মিডিয়া! আমাদের এই মোক্ষম দাওয়াই দিয়ে তোমরাই ভুলিয়ে ভালিয়ে রাখছো।
গতকাল আবার দেখলাম এক হাবিলদার বলেছে, উনাদের সাথে 'ফাউল' না খেলতে... তা হাবিলদার স্যার, আপনি কী খেলা খেলছেন? বৌ-চি... না কুতকুত?
POST COURTESY: Akm Wahiduzzaman

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


