somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ২০১৩ সালে মুক্তিযোদ্ধা কোটা ৭ % এর বেশী হওয়া কি কোনভাবেই যৌক্তিক ?

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমি মুক্তিযোদ্ধার সন্তান কোটার বিরোধিতা করে রাজাকার হতে চাইনা। আমি নারী কোটার বিরোধিতা করে পুরুষতান্ত্রিক মধ্যযুগী হতে চাইনা। আমি উপজাতি কোটার বিরোধিতা করে শান্তিচুক্তির শত্রু হতে চাইনা।

সংবিধানের সকল নাগরিকের সমান মৌলিক অধিকার কথাটা কাইটা দিয়া আমগো মত সেকেন্ড ক্লাস সিটিজেন গোরে বাইন্ধা বংগোপসাগরে ফালায়া দেন।"


আজকে শাহবাগে যেই ছেলেমেয়ে গুলা গ্যাদার করসে তাদের বিরুদ্ধে একটা প্রচার চালানো হইসে - তারা নাকি স্লোগান দিসে 'মুক্তিযোদ্ধাদের গালে গালে............ তালে তালে'.. এটা অসম্ভব।

যত লেবু কচলা কচলি-ই হোক না কেন - এটা অসম্ভব ! খোদ জামাত-ই মুক্তিযোদ্ধা সংবর্ধনা আয়োজন করে পেছনের কলংক মোছার জন্য।

কারা এটা প্রচার করসে ? বুঝে নিন।

এই ছেলে মেয়েগুলার অনেকেই কিন্তু ফেব্রুয়ারিতে শাহবাগ বিক্ষোভের শুরুতে ছিলো। সেই একই মুক্তিযুদ্ধ নিয়ে গালি তাদেরকেই এখন দেয়া হচ্ছে।

কেন ?

তাদের ভেন্যু শাহবাগ। সেটা শাহবাগ না হয়ে প্রেসক্লাব হলে তাদের বিপক্ষে এই মিথ্যা প্রচারনাটা চালানো হতোনা।

এবার কিছু সিরিয়াস কথা বলিঃ

দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা কত - এটা আলোচনায় আসছে মুক্তিযোদ্ধার সন্তান কোটা ৩০ % হওয়ায়। আমার কাছে এটা আসল পয়েন্ট মনে হয়না।

আসল পয়েন্টটা হচ্ছে - ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের গড়পড়তা বয়স কত ছিলো ? ধরে নিলাম ১৮। সম্ভবত তার চেয়ে বেশী। তারপরো ১৮ ধরে নিলাম। তাহলে এই মুক্তিযোদ্ধারা যদি দেশ স্বাধীনের ২-৫ বছরের ভেতরে বিয়ে করে ইমিডিয়েটলী সন্তানের বাবা হন - সেক্ষেত্রে তাদের সন্তানের জন্ম হবে ৭৩ থেকে ৭৬ এর ভেতরে।

এই সময়ে যেসব মুক্তিযোদ্ধার সন্তান জন্মেছেন তাদের সবার বয়স ন্যুনতম ৩৭ বছর। বিসিএস দেয়ার বয়স সীমা ৭ বছর আগেই পার হয়ে গেছে।

যাদের জন্ম ১৯৮৩ তে , দেশ স্বাধীনের ১২ বছর পর - তারা এই ২০১৩ তেই ৩০ বছরের বয়স সীমা পেরিয়ে যাবেন। সেক্ষেত্রে তাদের মুক্তিযোদ্ধা পিতা বিয়ে করেছেন গড়পড়তা দেশ স্বাধীনের ১০ বছর পর , গড়পড়তা ৩০ বছর বয়সে।

১৯৮৮ সালের গেজেট অনুযায়ী দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ৭০ হাজার + আরো কিছু। এটা সঠিক না। অনেক মুক্তিযোদ্ধাই স্বীকৃতি বা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাননি , অনেকেই নেননি, গাঁ করেননি এই ভেবে যে - চেনা বামনের পৈতা লাগবেনা।

আরো একটা ফ্যাক্টর আছে।

বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় পারসেন্টেজটাই নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত। উচ্চবিত্তের সন্তান মুক্তিযোদ্ধা ছিলো - এটা খুব রেয়ার কেঈস। শিক্ষিত মধ্যবিত্তরা সবকালেই ভীতু। সুতরাং কতজন মুক্তিযোদ্ধার সন্তান আসলেই শিক্ষিত হতে পেরেছেন এটা অনেক বড় একটা ফ্যাক্ট।

সুতরাং দেশে আসলে কতজন মুক্তিযোদ্ধার কোয়ালিফাইড সন্তান ৩০ বছরের বয়সসীমার ভেতরে আছেন যারা বিসিএস এর ৩০% এর এত বড় একটা স্লাইস অকুপাই করবেন ?

এই কোটায় যদি ১০০ টা সিট থাকে এবং অনূর্ধ ৩০ বছর বয়সের মুক্তিযোদ্ধার সন্তান সেই অনুপাতে স্বাধীনতার ৪৩ তম বছরে ৩০ জনো পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করিনা।

বাকী ৭০ জন ভুয়া।

অন্যায় এবং ক্ষোভটা আসলে এখানে। এই ৩০% কোটা পুরোটা অ্যালট করার জন্য যথেষ্ট সংখ্যক মুক্তিযোদ্ধার সন্তান ২০১৩ সালের বাংলাদেশে নাই। কমনসেন্স দিয়ে চিন্তা করে দেখুন - আসলেই নাই।

তাহলে কিভাবে এই ৩০% কোটার ১০০% -ই পুরন হয়ে যাচ্ছে ?

এইচ টি ইমামদের টেবিলের তলার বাম হাতের লেনদেনে।

ব্যক্তিগত ভাবে আমি মনে করি - মুক্তিযোদ্ধার সন্তান কোটা কোনভাবেই ২০১৩ সালে এসে ৭ % এর বেশী হওয়া উচিত না। উইথ বিগেস্ট মার্জিন এটা ১০ % হতে পারে। এর বেশী কোনভাবেই হওয়া উচিত না।

যেখানে এক কিউতে ১০০০ জন ক্ষুধার্ত মানুষের জন্য ৬০ রুটি
সেখানে আরেক কিউতে ১০ জন মুক্তিযোদ্ধার সন্তানের জন্য ৩০ টা রুটি।


যারা মুক্তিযোদ্ধার সন্তান আপনারা সবাই আপনাদের বাবাকে নিয়ে গর্বিত।
আর গর্বিত মানুষদের আত্নসম্মানবোধ থাকে সাধারন মানুষের চেয়ে বেশী।

উপরে যতগুলো ফ্যাক্ট বললাম সব চিন্তা করে আপনাদের বিবেক থেকে বলুন - এই ২০১৩ সালে মুক্তিযোদ্ধা কোটা ৭ % এর বেশী হওয়া কি কোনভাবেই যৌক্তিক ?

এবার একটা ছেলের ক্ষোভের কথা বলি। আমার ফ্রেন্ডলিস্টের রাজশাহী মেডিকেল পড়ুয়া উপল সাইদুজ্জামানের স্ট্যাটাস এটাঃ

"আমি মুক্তিযোদ্ধার সন্তান কোটার বিরোধিতা করে রাজাকার হতে চাইনা। আমি নারী কোটার বিরোধিতা করে পুরুষতান্ত্রিক মধ্যযুগী হতে চাইনা। আমি উপজাতি কোটার বিরোধিতা করে শান্তিচুক্তির শত্রু হতে চাইনা।

সংবিধানের সকল নাগরিকের সমান মৌলিক অধিকার কথাটা কাইটা দিয়া আমগো মত সেকেন্ড ক্লাস সিটিজেন গোরে বাইন্ধা বংগোপসাগরে ফালায়া দেন।"


এই স্ট্যাটাসটা নিয়ে আমার মুল্যায়নঃ

ব্যাপক ! উপরের কথা গুলোতে ১০০ তে ১০০। এদেশে অপবাদ থেকে বেঁচে থাকতে চাইলে বোবা হয়ে বেঁচে থাকুন। বোবার কোন শত্রু নাই।

আমার পরিস্কার মনে আছে - এক্স পিএসসি চেয়ারম্যান ডঃ সাদত হুসাইন (এক্স- হোম সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি) মুক্তিযোদ্ধা কোটা কমাতে চেয়েছিলেন বলে উনাকে সেই পুরান গালি দেয়া হয়েছিলো।

ধারনা করুন গালিটা কি ?

(কৃতজ্ঞতা: দাসত্ব)
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৬
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×