somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা ঘটনা>>> সুচিন্তিত মতামত চাই

০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার ঈদে বৃষ্টির জন্য বেড়াতে পারিনি। ঘরের মধ্যে সময় কাটিয়েছি। তাই ঠিক করেছি বেড়াতে যাবো।
B-):)
১ অক্টোবর ছিল আমার একমাত্র শ্যালিকা বৃষ্টির জন্মদিন। আমার শ্যালিকার আব্দার তাকে বেড়াতে নিয়ে যেতে হবে। সেই উপলক্ষেও বেড়াতে যাওয়া দরকার। তো এক ঢিলে দুই পাখি মারার উদ্দেশ্যে সকাল বেলা বেড়িয়ে পড়লাম। আমার সঙ্গী একমাত্র বউ সান্ত্বনা আর একমাত্র শালী বৃষ্টি। প্রথমে আমরা রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় ঢুকলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লাম। জায়গাটা হলো প্রেমিক-প্রেমিকাদের লীলাক্ষেত্র। আমরা বেশ মজা করে তাদের রোমান্টিক প্রণয় উপভোগ করছিলাম। কিছুক্ষণ পরে একজোড়া নতুন মানুষের আবির্ভাব হলো। তাদেরকে আমি দূর থেকে দেখে চমকে উঠলাম। কেননা, সেই জোড়ার একজন আমার বাল্যবন্ধু। আপনারা ভাবছেন, বাল্যবন্ধুকে দেখে চমকাবার কী আছে? আমিও চমকাতাম না, যদি না জানতাম সেই বন্ধু বিবাহিত। বন্ধুপত্নী আমার কলিগ। কিন্তু সাথের সঙ্গীটি তার বউ ছিলনা, ছিল অন্য কেউ। এগুলো ছিল আমার ধারণা। আসলে দূর থেকে দেখে আমি শিওর হতে পারছিলাম না। তাই কাছে যাওয়ার চিন্তা করলাম। কিন্তু ইতোমধ্যে তারা আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গিয়েছিল। আমি আমার স্ত্রীকে ঘটনাটা বললাম। সে আবার স্টারপ্লাসের সব সিরিয়ালের নিয়মিত দর্শক। সে বলল, তাকে ফলো করতে। আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম। আবার নিশ্চিত হতেও মন চাইছিল। কিছুক্ষণ পরে আমরা তাদের খুজতে বেরিয়ে পড়লাম। খুব বেশি খুজতে হলোনা। দেখলাম তারা সিড়ির উপর বসে আছে। আমি ওদের দিকে না তাকিয়ে ওদের উদ্দেশ্যে হাটতে লাগলাম। আমার বউ বলল ওরাতো উঠে গেল! আমি তাকিয়ে দেখলাম, আমার বন্ধুটি তড়িঘড়ি করে তার সাথীকে হাত ধরে টানতে টানতে আমাদের আড়ালে নিয়ে চলে গেল। দুর্ভাগ্যবশত সেই আড়ালের পরে প্রাচীর। বেরোনোর কোন পথ নেই। ওখান থেকে যেতে হলে আমাদের সামনে দিয়ে যেতে হবে। আমরা তাদের ছেড়ে দেয়া জায়গায় বসলাম। আমি ৯৫% নিশ্চিত যে, ছেলেটি আমার বাল্যবন্ধু। তা না হলে ও ওখান থেকে যেতো না। কিন্তু ১০০% নিশ্চিত হবার জন্য আমি বসে থাকলাম। কিছুক্ষণ পরে চুপ করে ওদের একপলকের জন্য দেখে আসলাম। আমি সম্পূর্ণভাবে নিশ্চিত হলাম। তারপর সেখান থেকে চলে এলাম।

আসলে ওদেরকে আমার খুব অসহায় মনে হচ্ছিল। বউকে ফাকি দিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়ানোর কি ঝক্কি!!!

তবে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। ঘটনাটা তার বউকে জানাবো কি না। কেননা, এ খবর জানলে তাদের সংসার ভেঙে যাবে। আবার না জানালে সেই ছেলে তার বউকে ফাকি দিতেই থাকবে।

এখন আমার করণীয় কি????????? আপনারা কি কেউ আমাকে সাহায্য করতে পারবেন?????
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×