গত মার্চ মাসে আমরা সবাই যশোর বেড়াতে গিয়েছিলাম। বরাবরই যশোর গেলে কোথাও না কোথাও একটু নিজের মত করে ঘুরতে ইচ্ছে করে। কিন্তু সেটা কত দুর-ই বা হবে? বড় জোর ২ কিলো? হ্যা যশোর শহর থেকে ২-৩ কিলো মি: দুরে রাজার হাট একটা জায়গার নাম, সেখানে একটা ভাল ট্রেনিং সেন্টার আছে। এর আগে ঐ ট্রেনিং সেন্টারের অনেক গল্প শুনেছিলাম, শুনেছিলাম চার পাশ দিয়ে বিভিন্ন গাছ গাছালী লাগানো আছে। বেড়াতে অনেক ভাল লাগে। আমরা তিনজন মিলে গিয়েছিলাম ট্রেনিং সেন্টার ঘুরে দেখতে। হঠাত আমার চোখে ধারণ করলাম অন্য রকম এক ফুল, এ ফুল এর আগে আমি কখনো দেখিনি। আমি ফুল গাছে খুব কাছে গিয়ে বোঝার চেষ্টা করলাম, এই ফুল গাছের শূরুটা কোথা থেকে। আমার কাছে মনে হয়েছিল ট্রেনিং সেন্টারের চেহারাটা যেন পাল্টিয়ে দিয়েছিল ঐ ফুলে। ফুল গাছের চার পাশ ঘুরে ঘুরে দেখলাম। গাছটি লতা-জাতীয়।বাঁশ পাতার চেয়ে একটু চওড়া সবুজ পাতা। মাচা-ই প্রযোয্য এই ফুল গাছটার জন্য। ঐ ফুল মাচা থেকে মাটিতে নেমে আসে। ফুলের ছড়া প্রায় দুই হাত লম্বা। উপর থেকে নীচে পর্যন্ত ছড়ার চার পাশে পাখির ঠোঁটের মত ফুল ফোটে। ফুলের বাহিরের রং মেরুন এবং ভেতরের পাপড়ি একেবারে সিঁদুর লাল।ঐ ফুল ১২ মাস একটানা ফুল দেয়। ঐ ফুলের জন্ম শিকড় থেকে। অদ্ভুদ এ ফুল আমি আগে কোথাও দেখেছি বলে মনে পড়েনা। আমি অতি আগ্রহে ওখানকার একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই এই ফুলের নাম কি এবং আপনার কোথা থেকে সংগ্রহ করেছেন। আমার কথার জবাবে উনি বললেন এই ফুলের নাম বাঁশরি এবং তার জন্ম পাহাড়ী অঞ্চলে। আমরা এখানকার একজনের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। সত্যি 'বাঁশরি' একটি মনে রাখার মত ফুল।
আলোচিত ব্লগ
শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।