somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েবসাইটের বিজ্ঞাপন দূর করুন, ব্রাউজ করুন দ্রুত।

০৬ ই জুলাই, ২০১১ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার ভাই ও বোনেরা, আমার শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। আমি সামুতে নতুন ব্লগ লিখছি। আশা করি আপনাদের কাজে লাগবে।
আজ আপনাদের জন্য যে তথ্যটি উপস্থাপন করব তা হল কীভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপন গুলো দূর করে আরও দ্রুত গতিতে ব্রাউজ করতে পারি। আমরা বিভিন্ন ওয়েব সাইট ব্রাউজ করে থাকি। লক্ষ করলে দেখা যাবে এসব ওয়েব পেজগুলোতে প্রচুর পরিমানে বিজ্ঞাপন দেয়া থাকে, যার মধ্যে রয়েছে বিভিন্ন রকম এনিমেশন ও ভিডিও। এসব বিজ্ঞাপন লোড হলে আপনার ব্রাউজারের গতি কমিয়ে দিতে পারে। আর যদি আপনি ধীর গতির নেট ব্যবহার করে থাকেন তো কথাই নেই, কত সময় লাগবে আপনার পেজ লোড হতে তা আল্লাহ্‌ জানেন। তবে আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহারকারি হলে খুব সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। তার জন্য 'Flash Block' নামের একটি 'add on' আপনাকে install করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-
১। ফায়ারফক্সের tool মেনুতে ক্লিক করুন।
২। Add-ons নির্বাচন করুন।
৩। Get Add-ons এ ক্লিক করুন।
৪। এবার সার্চ বক্সে 'Flash Block' লিখে এন্টার করুন।
৫। পরের স্ক্রীন থেকে 'Add to Firefox' এ ক্লিক করুন।
৬। এবার ফায়ারফক্স restart হবে।
এভাবে সহজেই অ্যাড-অন টি ইন্সটল করা হয়ে গেল। এখন থেকে ফায়ারফক্স কোন পেজের ফ্ল্যাশ বিজ্ঞাপন লোড করবে না। এবার ব্রাউজিং এর সময় আপনি খেয়াল করলে দেখতে পারবেন ওয়েব পেজের বিভিন্ন স্থানে 'F' লেখা রয়েছে। এখানে বিভিন্ন ফ্ল্যাশ বা ভিডিও বিজ্ঞাপন লোড হওয়ার কথা ছিল। যদি আপনি এই বিজ্ঞাপন গুলো দেখতে চান তাহলে 'F' এর উপর ক্লিক করুন।
তবে লক্ষ রাখতে হবে যে যদি আপনি কোন ভিডিও শেয়ারিং সাইট যেমন youtube এ কোন ভিডিও দেখতে চান তবে ভিডিও বক্সের উপরও 'F' লেখাটি দেখতে পাবেন। এখন ক্লিক করুন 'F' এর উপর, তারপর আপনার ভিডিও দেখতে পাবেন।
আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাজে আসবে। নতুন নতুন ব্লগ লিখছি, তাই ভুল ত্রুটি বা অসঙ্গতি থাকা স্বাভাবিক। যদি আপনাদের উৎসাহ পাই তবে ভবিষ্যতে আরও ভালো লেখা উপহার দিতে পারব ইনশাল্লাহ। ধন্যবাদ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×