অগ্নিসংযোগ করে ১ হাজার ২০০ বস্তা ধান পুড়াল ছাত্রলীগ:বগুড়া সরকারী আযিযুল কলেজ ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ছাত্রলীগ আযিযুল হক কলেজ শাখার উদ্যোগে আমার দেশ পত্রিকা পোড়ানোর কর্মসূচি শেষে বেলা ১২টা ১৫ মিনিটে ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল বের করা হয়। এরপর ছাত্রশিবিরের উদ্যোগে একটি মিছিল বের হয়। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি ্ল্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের মিছিলের পেছনে হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কলেজের অনার্স পরীক্ষাথীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দিকে ধাওয়া খেয়ে ছাত্রলীগ কর্মীরা কলেজের তিতুমীর ছাত্রাবাস এলাকায় একত্রিত হয়। তারা বেলা প্রায় সোয়া ১টায় শিবির কর্মীদের ধাওয়া করলে শিবির কর্মীরা পাল্টা ধাওয়া করে আবারো ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে ছাত্রলীগ কর্মীরা পুলিশের সহায়তায় শিবির কর্মীদের ধাওয়া করলে শিবির কর্মীরা কলেজের বিপরীতে জামিলনগর এলাকায় চলে যায়। এ সময় শিবির কর্মীদের ওপর পুলিশ প্রায় ৪০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বেলা ২টায় শিবির কর্মীরা আবার পুরো ক্যাম্পাস দখলে নেয়। এ সময় দফায় দফায় ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বেলা ৩টায় অতিরিক্ত পুলিশ কলেজ ক্যাম্পাসে পৌঁছে কমপক্ষে ৬০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শিবির কর্মীদের হটিয়ে দেয়। এ সময় ছাত্রলীগ কর্মীরা কলেজের কাছে একটি কোল্ড স্টোরেজে অগ্নিসংযোগ করে। এর মালিক সাবেক মন্ত্রী মামদুদ চৌধুরী। তিনি বলেছেন, আগুনে তার দুই হাজার মণ ধান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন আয়ত্তে আনেন। বেলা সোয়া ১২ থেকে সংঘর্ষ চলাকালে বিকেল পৌনে ৪টা পর্যন্ত কলেজের সামনের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।
জেলা ছাত্রলীগের জেলা সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন এ প্রসঙ্গে বলেন, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। বিনা উসকানিতে শিবির কর্মীরা আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে জেলা ছাত্রলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, রবিউল ইসলাম লিটন, নূর হোসেন, সাজেদুর রহমান সিজু, শিলু, মাশরাফি হিরোসহ প্রায় ৪০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কলেজ শাখার শিবির সভাপতি মাহমুদুল হাসান বাদশা এই ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে বলেন, মিরাজুল, ইয়াকুব, আনোয়ারসহ শিবিরের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এর মধ্যে কলেজ সেক্রেটারি মানিক, ওবাইদুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকের চোখে গুলি লেগেছে।
কলেজের অধ্যক্ষ ড. সুলতান আলী জানান, হঠাৎ করে কিভাবে ঘটনা ঘটল তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এএসপি কাজিমুদ্দিন জানান, পুলিশের সঠিক ভূমিকার কারণে বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারেনি।
এ দিকে সংঘর্ষের পর কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলে কলেজ একাডেমিক কাউসিলের জরুরি সভায় এ সিন্ধান্ত নেয়া হয় বলে অধ্যক্ষ সুলতান আলী জানিয়েছেন।
এ দিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে শিবির নেতারা জানিয়েছেন, তাদের শতাধিক নেতাকর্মী ছাত্রলীগের হামলায় আহত হয়েছে। এ সময় শহীদ আকতার আলী মুন, শেরেবাংলা ও তিতুমীর হলের শিবিরের ৫১টি কক্ষ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া তাদের তিনজন নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরান বগুড়ায় আটটি ছাত্রাবাসে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানানো হয়। এতে তাদের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। তারা কলেজ খুলে দেয়াসহ তিন দফা দাবি জানান।
আরো দেখুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।