একটু সময় লাগলে লাগুক , আওয়ামী লীগ বিদায় হবে।
কিন্তু তার আগে যে কি তীব্র একটা ক্ষতি তারা করে দিয়ে গেছে সেটা কিভাবে পরিশোধিত হবে সেটা ভাবতেসি।
জঙ্গলে দুই শ্রেণীর বাঘ আছে একটা নির্দিষ্ট দিক থেকে।
ম্যানইটার , নন-ম্যান ইটার।
কোন একটা বাঘের খাদ্যচক্র সাধারনত তার জঙ্গলের পেরিফেরিতেই থাকে। সেই পেরিফেরির ভেতরে হরিণ টরিন যা পায় তা শিকার করে খায়।
কিন্তু একবার যদি কোন একটা বাঘ মানুষ শিকার করে খেয়ে ফেলে তাহলে সেটা ম্যানইটার হয়ে যায়। হরিণের মাংসের স্বাদ আর তার ভালো লাগবেনা।
মানুষের মাংসের জন্য জঙ্গলের পেরিফেরি থেকে বেরিয়ে এসে লোকালয়ে হানা দেবে।
মানুষের মাংসের নেশা ছাড়তে পারবেনা।
কথাটা একারনে বলছি যে - পুলিশ বাহিনীকে তৈরি করা হয়েছে বিশৃঙ্খলা দমনের জন্য।
সেটা সর্বনিম্ন লাঠি চার্জ, সর্বনিম্ন টিয়ার গ্যাস, সর্বনিম্ন রাবার বুলেট এবং সর্বশেষ উপায় হিসাবে মেটাল বুলেট ব্যবহার করলেও সেটা পায়ের নীচে গুলি করা - এভাবেই পুলিশ অতীতের এতগুলো বছর কাজ করেছে।
কিন্তু এই আওয়ামী লীগ পুলিশের ভেতরে যেভাবে ইচ্ছা সেভাবে মেটাল বুলেট দিয়ে গুলি করিয়ে মানুষ মারার যে খুনে অভ্যাস ঢুকিয়ে দিচ্ছে তার পরিনাম হল - পুলিশের কাছে রাবার বুলেট ছোড়াটা পানসে মনে হবে, খেলনা মনে হবে। মেটাল বুলেট না ছুড়তে পারলে শান্তি পাবেনা।
মেটাল বুলেটের নেশা ছাড়তে পারবেনা।
মনে করে দেখুন - বিডিয়ার বিদ্রোহের সময় রক্তপাত এড়ানোর জন্য আর্মি কোন গুলি করেনি।
অথচ আর্মি-ই হচ্ছে সেই বাহিনী যাদেরকে তৈরিই করা হয় সত্যিকার বুলেট ছুড়ে শত্রু দমনের জন্য।
সেই আর্মি চাইলে বিডিয়ারের বিদ্রোহীদেরকে রক্তাক্ত সংঘর্ষের মাধ্যমে দমন করে অনেক গুলো সেনা অফিসারকে বাচাতে পারতো। হয়তো ১০০ বিডিয়ার সিপাহি মারা যেত। বাকিরা সারেন্ডার করতো।
তাও আর্মি করেনি।
অথচ মতিঝিলে খালিহাতে রাস্তায় শুয়ে থাকা হুজুরদেরকে এভাবে নির্বিচার গুলি করে মারার লাইসেন্স দেয়া হয়েছে।
৫ ই মে রাতে অপারেশনে অংশ নেয়া একজন পুলিশ গোপনে রেকর্ড করা একটা ভিডিও ক্লিপসে বলেছে তার নিজের হাতেই কমপক্ষে ২ জন মারা গেছে, মোট মারা গেছে কমপক্ষে ৪০০-৫০০। তাকে যখন জিজ্ঞাসা করা হল - 'আপনাদের খারাপ লাগেনা ?' - তার নির্লিপ্ত উত্তর - 'এইডাই সিস্টেম হইয়া গ্যাছে'
একটা নিউক্লিয়ার বোম ফাটানোর পর অপরাধিকে ধরা যায়, কিন্তু তেজস্ক্রিয়তার যে প্রভাব সেটা অনেকদিন থেকে যায়।
আওয়ামী লীগ চলে যাবে , কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীর ভেতরে মেটাল বুলেট দিয়ে যথেচ্ছা গুলি চালানোর যে খুনে নেশা তারা ঢুকিয়ে দিয়েছে , সেই নেশামুক্ত করা সহজ হবে কি ?
(কপি পেস্ট পোস্ট )আমরা যারা লিখতে পারিনা, তাদের একমাত্র সম্বল কপি পেস্ট !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


