তপ্ত গরমে ফেটে চৌচির মাঠ,
গাছ গুলো শুকিয়ে হয়েছে কাঠ,
শ্রমিক এর শরীরে ভেজা ভেজা ঘাম,
কেউ দিতে জানেনা তার কিঞ্চিৎ দাম,
নৌকা চলে না বহুদিন নদীতে,
মাঝিরা পড়ে আছে অনাহারে,
রাখালের বাঁশীর সুর যায় না শোনা,
গরমে মাঠের পাশে বসে থাকে আনমনা,
অস্বাভাবিক সব তবু চলছে জীবন,
বিশ্রাম নিয়ে পর কিছু ক্ষন ক্ষন,
এ যে মরু কবি রচে যায় ফসল,
রচে যায় নৌকা সাগর অতল,
আমি সেই কবি গেয়ে যাই গান,
তুলে ধরি সমাজে তাদের সম্মান,
ধরনীর বুকে আনি দিলো ফসলের ফরমান।
বিদ্র: শেষ লাইনটি জাতীয় কবি কাজী নজরুল এর " জীবন বন্দনা " কবিতা থেকে নেয়া হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



