বর্তমান সরকারের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে রেল ক্যারেজের ‘সংযোগ যন্ত্র’ এখন দেশেই তৈরি করছে সৈয়দপুর রেলওয়ে কারখানা, ফলে সাশ্রয় হচ্ছে অতিরিক্ত খরচ ও বৈদেশিক মুদ্রার অপচয় রোধ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রেল ক্যারেজের সংযোগ যন্ত্র তৈরি করেছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। এ যন্ত্রের নাম ‘স্ক্রু কাপলিং হাইটেন সাইল কমলিট’। ওই কারখানার কামারশাল ও প্রোডাকশন মেশিন শপে (উপকারখানা) যন্ত্রটি তৈরি করা হয়েছে। এটি ট্রেনের দুটি ক্যারেজকে জুড়ে দেওয়ার কাজ করে। বছরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে এ ধরনের ২৪২টি যন্ত্রের প্রয়োজন দেখা দেয়। আগে এ যন্ত্র আমদানি করতে হয়েছে। এতে যন্ত্রপ্রতি খরচ ৩০ হাজার টাকা। আর সৈয়দপুর রেলওয়ে কারখানায় তৈরিতে খরচ পড়ছে মাত্র ৭ হাজার ২৬ টাকা। গত দুই মাসে কারখানাটি ১০টি স্ক্রু কাপলিং তৈরি করেছেন। বছরে এ ধরনের ১২১টি পর্যন্ত যন্ত্র তৈরি করা সম্ভব। কারখানায় লোড টেস্টিং ল্যাবে স্ক্রু কাপলিংয়ের মান নিয়ন্ত্রণ করা হয়েছে। এখানে তৈরি ওই স্ক্রু কাপলিংগুলো বিশ্বমানের। কাজেই রেলের চাহিদা পূরণে যন্ত্রটি স্থানীয়ভাবে উৎপাদন করা উচিত। এতে বৈদেশিক মুদ্রা অপচয় রোধ হবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

