টানা অবরোধ ও হরতাল ডেকে মাঠে নেই বিএনপি। আন্দোলন সফল করতে কোন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে না থেকে যাত্রীবাহী গাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যাসহ জঙ্গী কায়দায় সন্ত্রাস-নাশকতায় জড়িয়ে পড়েছে। এ অপকর্মের জন্য অনুতপ্ত না হয়ে চোরাগোপ্তা হামলা চালিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনমনে আতঙ্কের সৃষ্টি করে দলটি এখন জনরোষের মুখোমুখি হয়েছে। এদিকে হরতাল অবরোধ চলাকালে কার নির্দেশে নাশকতা চালানো হচ্ছে, কোথা থেকে নির্দেশ আসছে এ নিয়ে খোদ বিএনপিরই অনেক নেতাকর্মী বিভ্রান্ত। আর দলের নিয়ন্ত্রণও এখন এক কেন্দ্রে নেই। কারণ, আন্দোলন শুরুর পর থেকেই দলের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন পদে থাকা নেতাদের নামে দুপুরে একরকম, বিকেলে আরেকরকম এবং রাতে অন্য একরকম বিবৃতি আসছে। ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধের মধ্যে দফায় দফায় হরতাল দিয়ে বোমাবাজি, ট্রেনের ফিসপ্লেট খুলে দেয়া, যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগের মধ্য দিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তাদের নাশকতার ছোবলে সারাদেশে এ যাবত প্রায় ৮০ জন মারা গেছে। এর মধ্যে অন্তত ৫০জনকে হত্যা করা হয়েছে যাত্রীবাহী গাড়িতে পেট্রোবোমায় পুড়িয়ে। এ ছাড়া তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কয়েক হাজার যানবাহন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এবারের আন্দোলনের ছক এঁকেছে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র। আর এ কারণেই এবারের আন্দোলনে দেশ ও জনগণের কোন স্বার্থকেই আমলে নিচ্ছে না তারা। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও যে কোন কিছুর বিনিময়ে আরেকবার ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। আর লন্ডন থেকে তারেক রহমানও নীল নকশা একে নির্দেশনা দিচ্ছেন। কিন্তু এদেশের জনগণ এখন সচেতন নাগরিকের ভূমিকায় থেকে সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে জবাব দিয়ে যাচ্ছে। সুতরাং তাদের এই নীল-নকশা কখনো বাস্তবায়ন হবে না।
ক্ষমতায় আরোহণে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট কোন পথে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।