রূপকল্প ২০২১ বাস্তবায়নে শিক্ষাখাতে ধারাবাহিক উন্নয়নের অংশ হিসাবে উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৭ লাখ ৩ হাজার দরিদ্র শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আনার পরিকল্পনা নিচ্ছে সরকার। এর অংশ হিসাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বৃত্তি হিসেবে মাসে ১৭৫ টাকা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা পাবে ১২৫ টাকা করে। টিউশন ফি বাবদ তাদের জন্য বরাদ্দ থাকছে ৫০ টাকা করে। এর বাইরে বই কেনা ও পরীক্ষা ফি বাবদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এককালীন পাবে ১ হাজার ৬০০ টাকা করে। অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এ বাবদ পাবে ১ হাজার ২০০ টাকা করে। এ পর্যায়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের থেকে শতকরা ৪০ ভাগ এবং পুরুষ শিক্ষার্থীদের থেকে ১০ ভাগ উপবৃত্তির আওতায় আসবে। এতে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরেপড়া রোধ হবে। সেই সঙ্গে উৎসাহ বাড়বে বিজ্ঞান শিক্ষায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর ২০১৭ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্প ছাড়াও উপবৃত্তিসংক্রান্ত আরও পাঁচটি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মাধ্যমিক, একটি উচ্চমাধ্যমিক ও একটি স্নাতক পর্যায়ে চলমান রয়েছে। প্রকল্পগুলো ভবিষ্যতেও চলমান থাকবে। যেসব এলাকার দরিদ্র শিক্ষার্থী এখনও উপবৃত্তির আওতায় আসেনি, তাদেরও পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে সারাদেশে অধ্যয়নরত ১৭ লাখ ৩ হাজার দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।