লাগাতার হরতাল আর অবরোধের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। অধিকাংশ স্কুলেই ক্লাস বা নিয়মিত কার্যক্রম বন্ধ আছে। গুটিকয় স্কুল খোলা থাকলেও সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন আতংকিত অভিভাবকরা। আমার মনে হয় বর্তমান পরিস্থিতির জন্য সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে এসএসসি/সমমানের পরীক্ষার্থীরা। এ পর্যন্ত মোট পাঁচবার পরীক্ষা পেছানোর ফলে এবং সামনের পরীক্ষার দিনগুলো অনির্ধারিত থাকায় মানসিকভাবে বিপদগ্রস্থ ও হতাশার মধ্যে আছে তারা। আর এর ফলাফল অবশ্যই পড়বে পরীক্ষার ফলাফল সর্বোপরি তাদের ভবিষ্যত জীবনের উপর। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র রাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরী হচ্ছে, এমনকি চারদিকে সহিংসতার এই চিত্র দেখে তাদের মধ্যে দেশপ্রেম কমে যেতে পারে। জাতীয় পর্যায়ে পরীক্ষার সময় হরতাল/অবরোধের নজির বাংলাদেশে এবারই প্রথম। বিএনপি শিক্ষা বিষয়ক উপদেষ্টা পরীক্ষার দিনে হরতাল সম্পর্কে বলেছেন "এসব পরীক্ষা টরীক্ষা অনেক দেখেছি আর নয়"। এটা অত্যন্ত দুঃখজনক। আমি তাকে বলতে চাই এসব কর্মকান্ডে আপনাদের অর্জন পরীক্ষার্থী, অভিভাবকসহ দেশবাসীর ঘৃণা ছাড়া আর কিছুই নয়। জাতীয় স্বার্থে এবং সুন্দর ভবিষ্যতের জন্য পরীক্ষাকে সকল রাজনৈতিক কর্মসূচীর বাইরে রাখা আমাদের সবার দায়িত্ব। তাই বিএনপি-জামাতসহ যারা এসব সহিংস/ধ্বংসাত্মক কর্মসূচী দিচ্ছেন তাদের বিষয়টি ভাবার জন্য অনুরোধ করছি।
আলোচিত ব্লগ
চন্দ্রপ্রভা
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি পেলেন?

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন
তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।