একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিযোগাযোগ ব্যবস্থা সারাবিশ্বে এক অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বর্তমান ডিজিটাল ডিভাইড ব্যবস্থার কারণে গ্রাম ও শহর এখনও দুইটি আলাদা সত্তা হিসেবে গণ্য করা হয়। দেশে বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি। যার সিংহভাগ বাস করে গ্রামে। একটা কথা প্রচলিত যারা শহরে বাস করে তারা উন্নত নাগরিক-সুবিধা ভোগ করে। গ্রামের মানুষ সেই সুযোগ-সুবিধা থেকে থাকে প্রায় বঞ্চিত। যদিও টেলিযোগাযোগসহ প্রযুক্তির যথাযথ ব্যবহার সেই ব্যবধান অনেকাংশেই কমিয়ে এনেছে। এই ক্ষেত্রে বর্তমান সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে। এ ব্যাপারে দেশী-বিদেশী বিভিন্ন সংস্থাও কাজ করে যাচ্ছে। গত দেড় দশকে দেশে টেলিযোগাযোগ খাতে এক বিপ্লব সাধিত হয়েছে। বলা চলে দেশের বেশিরভাগ এলাকাই এখন টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতায়। এই ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিকায়নে চলছে নানামুখী প্রচেষ্টা। এই প্রকল্পের আওতায় বিটিসিএল সারাদেশে সব এক্সচেঞ্জের পুরনো ট্রান্সমিশন যন্ত্রপাতি ও কপার বেজড টেলিফোন নেটওয়ার্ক পরিবর্তন করে আধুনিক ট্রান্সমিশন যন্ত্রপাতি এবং ফাইবার কেবল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। প্রকল্পটি বাস্তবায়ন হবে ২০১৭ সালের জুনের মধ্যে। পাশাপাশি জাইকার আর্থিক সহযোগিতায় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট নামে একটি প্রকল্পও হাতে নিয়েছে সরকার। দেশে অবাধ তথ্য প্রবাহকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে বেশ কয়েকটি বিদেশী মোবাইল কোম্পানি। পাশাপাশি কাজ করছে দেশী কোম্পানি টেলিটক। প্রতিযোগিতায় টেলিটকের অবস্থান কোথায় তা সবার জানা। তাই দেড় দশক ধরে টেলিযোগাযোগ ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে চলছে বিদেশী কোম্পানিগুলো। ফলে এই খাত থেকে প্রতিবছর শত শত কোটি টাকা হাতছাড়া হয় দেশের। নিজস্ব ব্যবস্থাপনায় এই খাতে বিনিয়োগ করা গেলে দেশের টাকা দেশেই থাকত। দেশের টাকা দেশের উন্নয়নে ব্যয় হোক সরকারের এই চিন্তা থেকেই উল্লেখিত সিদ্ধান্ত নেয়া হয়েছে তাতে সন্দেহ নেই। বিশ্বের অনেক দেশই এই সেক্টরে অভাবনীয় সফলতা অর্জন করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা উল্লেখ করা যায়। এই ক্ষেত্রে সেসব দেশের টেলিযোগাযোগ নীতি ও আইন পর্যালোচনা করে আমাদের দেশের আইনটিও সমৃদ্ধ করা যেতে পারে। দেশের টেলিযোগাযোগ খাতের অগ্রগতির পথে সরকারের এই প্রচেষ্টা সফল হবে এটাই সবার প্রত্যাশা।
বর্তমান সরকারের টেলিযোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সময়োপযোগী সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চন্দ্রপ্রভা
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি পেলেন?

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন
তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।