সময় বদলে যায়, উন্নয়নের চাকা ঘুরে নতুন দিগন্ত উন্মোচিত হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা বর্তমান সরকারের হাত ধরেই দিগন্ত উন্মোচন হয়েছিল আরও কয়েক বছর আগে। আইসিটি খাতে সরকারের বিশেষ সাফল্যের কারণেই ডিজিটালাইজেশনের জোয়ারে ভাসছে বাংলাদেশ। টং দোকানদার থেকে কোটিপতি, সবার হাতেই ইন্টারনেট সেবা। শিক্ষিত কিংবা অশিক্ষিত সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত। সরকারী-বেসরকারী প্রতিটি প্রতিষ্ঠান অন লাইনে তাদের কার্যক্রম পরিচালনা করছে, এমনকি প্রতি মুহূর্তেই আপডেট হচ্ছে সকল সরকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট। বাংলাদেশ বিনির্মাণের ফলে আউটসোর্সিং খাতেই কাজ করছে ৪ লাখ তরুণ ফ্রিল্যান্সার। আর এই খাত থেকেই আয় হচ্ছে ২১ মিলিয়ন ডলার। আইসিটি খাতে বর্তমানে বাংলাদেশের আয় ২৫০ মিলিয়ন ডলার, তবে আগামী চার বছরে তা ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরে বসে সরকারী অফিসের তথ্য পাওয়া যাচ্ছে- তা যেন এক সপ্তম আশ্চর্য। প্রয়োজনীয় সরকারী কর্মকর্তার ফোন নম্বর হাতের নাগালে, তাও যেন আকাশের চাঁদ। বিশ্বের সকল আশ্চর্য ও আকাশের সব চাঁদ এখন এদেশের মানুষের হাতের মুঠোয়। যা বর্তমান সরকারের অন্যতম সাফল্য। মানুষ ঘরে বসেই পাওয়া যাচ্ছে সরকারী সকল সেবা, সকল তথ্য। দেশের সকল উপজেলা, জেলার সরকারী অফিস, মন্ত্রণালয়, বিভাগ ও বিভিন্ন দপ্তরে ওয়েবসাইট চালু আছে। সরকারী প্রতিটি প্রতিষ্ঠান তাদের সকল কার্যক্রম ওয়েবসাইটে আপডেট করে সরকারী প্রদত্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। দেশে বর্তমানে নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। স্কাইপ, ফেসবুক, গুগুল ছাড়াও যে কোন মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করে থ্রি জি প্রযুক্তির সংযোজনের ফলে ভিডিও বার্তার মাধ্যমে সকল ধরনের তথ্য ও ভাবের আদান প্রদান করা হচ্ছে। পুরো বিশ্বকে একত্রীকরণের উদ্দেশ্যে সরকারের এই উন্নয়নমুখী কার্যক্রমকে বাংলার জনগণ স্বাগত জানায়।
ঘরে বসেই মিলছে সব সরকারী সেবা। আশ্চর্য চাঁদ এখন যেন এদেশের মানুষের হাতের মুঠোয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চন্দ্রপ্রভা
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি পেলেন?

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন
তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।