somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নব দিগন্তে যাত্রা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উন্নয়নের সোপানে সারা দেশকে সংযুক্ত করার প্রত্যয় নিয়ে কাজ করছে বর্তমান সরকার। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে বরিশাল পর্যন্ত। অর্থনীতির অগ্রগতির ধারায় বাংলাদেশ এখন নিজস্ব অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়নের সফলতা অর্জন করেছে। পদ্মা সেতু প্রকল্পের সব টাকা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ যার যথাযথ ব্যবহার করা হচ্ছে। বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দিয়ে একই সময় গাড়ি ও ট্রেন চলাচল করবে। এ ছাড়া পদ্মা রেল সংযোগ প্রকল্প এবং ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকা-মাওয়া-বরিশাল রুটে ট্রেন চলাচল করবে। ট্রেন চলাচলের লক্ষ্যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এ জন্য চীন সরকারের অর্থায়নে জিটুজি ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। বরিশাল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার জন্য রেলওয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা ও বিশদ ডিজাইনের জন্য একটি সমীক্ষা প্রণয়ন করা হচ্ছে। এ ছাড়াও ভাঙ্গা থেকে বরিশাল, বরিশাল পায়রা বন্দর পর্যন্ত রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ও কো-অপারেশন কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বরিশাল বাসীর আজন্ম স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে দেশের অগ্রতিকে ত্বরান্বিত করছে সরকার।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×