প্রতিবছরের মত অনেক প্রতিক্ষা নিয়ে বসে আছে সবাই। জনগনের আশা পুলিশ তাদের কাঙ্খিত আচারণ করবে এমন দৃপ্ত শপথে নতুন করে তারা জেগে উঠবে।আর পুলিশের আশা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ নানান ধরনের উন্নয়নের ঘোষণা। সরকার কেবল যতটুকো দিয়েছে তার ঢেকুর তোলে সেই পুরানো রাজনৈতিক কাসুন্দি ঘাটা।ফলাফল আবার সেই অতি চেনা জানা রাস্তার মোড়ে নচিকেতার পুলিশটা .....।
মানুষ হ আবার তোরা মানুষ হ, আমি পুলিশ কে মানুষ হতে বলছি না । পুলিশ হিসেবে পুলিশ শব্দের যে অর্থ ভি্ত্তিক গুনাবলী রয়েছে সেটা যদি অর্জন করা যায় তবে তা একজন পুলিশ কে সকল মানুষের চাইতে মহান করতে পারে বলে আমি মনে করি
পুলিশ সদস্যদের বেতন ভাতাদীর বিষয়ে প্রতিবারই একটা সামাজিক আওয়াজ শোনা যায়, যা তাদের কে সৎ থাকার পথে অন্তরায় কিংবা অসৎ হতে উৎসাহিত করে।
আমার আজ কেন যেন মনে পড়ছে প্রায় ছয় বছর আগের কথা মিরপুর -১৪ তে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (সাবেক দাংগা দমন) বিভাগে চাকুরীর শুরু কথা, কিভাবে যে কেটেছে দিনগুলো তা কেবল মাত্র আমার কাছে এক একটা ঘোর কিংবা মানসিক বিকার গ্রস্থ কোন এক প্রানী, কে আমি, কোথায় আমি ,কেন আমি, কিছু জানি না ,রুটিন মাফিক সব কিছু চলছে প্রয়োজনে বেশি হচ্ছে ডিউটির পরিমান কিন্তু কোন দিন কমছে বলে আমার মনে পড়ে না।
গতকাল সন্ধে ৭ থেকে সকাল ৯ টা পর্যন্ত সারা রাত নির্ঘুম ডিউটি শেষে যখন ব্যারাকে এসে কেবল একটু ঘুম হতে যাচ্ছে ঠিক তখনই বেলা ১১ টার সময় ডিউটির জন্য কর্কষ কন্ঠে এল সি নামক কনস্টেবলের ডাকা ডাকি,আমার তখন নিজেকে মাতাল মনে হত , মনে হত এটাইতো হবার কথা ছিল খুউব স্বাভাবিক বিষয়।এল সির কাছে শোনা ডিউটির নাম ট্রাফিক ডিউটি, হাতিয়ার লাঠি, শুরু হল প্রস্তুতি গাড়ীতে বসার জায়গা নেই , ব্যাপার না সামান্য পথ বাদুর ঝোলা হয়ে প্রতিদিন তো ঠিক যাচ্ছি আজ তেমন কোন সমস্যা হবে না।
ডিউটির নাম আগেই বলেছি ট্রাফিক ডিউটি , তাই স্বাভাবিক ভাবেই মনে হতে পারে এর অর্থ ট্রান্সপোর্ট নিয়ন্ত্রন করার জন্য ডিউটি কিন্তু আমার কাছে আশ্চার্য লেগেছে যখন সার্জেন্ট আমাকে বলছে যে, পান্থপথের ঐ মানুষ গুলো যেন এলোমেলো ভাবে রাস্থা পাড় না হয় ।এবার বুঝলাম এটা ট্রাফিক ডিউটি নয় এটার নাম ছিল ম্যানফিক ডিউটি বা মানুষ নিয়ন্ত্রন করার জন্য এক ধরনের ডিউটি বিশেষ । মানুষ দ্বারা নিয়ন্ত্রিত গাড়ী যখন কথা শুনে না তখন সেই প্রবল বেগে ধেয়ে আসা মানুষের স্রোত, রাত জাগা পুলিশ টি কিভাবে প্রতিরোধ করবে, তারপর তারা অধিকাংশ সুটকেস মার্কা এক একটা ভদ্রনক সবে মাত্র বসুন্ধরার ফুড কোর্ট থেকে খেয়ে নব উদ্দ্যমে সামনে অগ্রসর।একটি দিন শেষ হল ..........।
এভাবে প্রত্যেকটি দিন রাত কত রকম বিচিত্র অনুভুতি। পুলিশ সপ্তাহ আসে পুলিশ সপ্তাহ যায়। কিন্তু সত্যি কি তাদের তথা সমগ্র জাতির দিনবদলের পুলিশ হতে কিংবা সেই কাঙ্খিত পুলিশ বানাতে আমরা পারছি।জনগনের প্রয়োজনেই পুলিশ কে জনগনের পুলিশ বানাতে হবে যা মোটেই কঠিন কিছু নয়, যার প্রমান ইতিমধ্যেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পুলিশের অনন্য ভূমিকা।আমি জানি সেদিন হয়ত বেশি দেরী নেই যেদিন সব বদলে যাবে, পুলিশ হিসেবে সঠিক পেশাদারিত্বের পূর্ন মনোভাব তৈরী হবে সকল পুলিশের মধ্যে ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



