somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকল্প রাস্তা....এবং হয়ত আমাদের কিছুটা স্বস্তি...

১১ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জনগনের সত্যিকারের মতামত কখনো পৌঁছায় না, যদি সত্যি পৌঁছাত তা হলে তিনি কি পারতেন তাঁকে যে জনগণ নির্বাচিত করেছে তাদেরকে অবর্ণণীয় কষ্ট দিতে - শুধুমাত্র একটি পুরুস্কার জিতে আসবার কারণে - তা হলোই বা সম্মানজনক!

কর্মী-নেতা দিয়ে ঠাসা দেশের প্রধান সড়ককে ঘন্টার পর ঘন্টা অচল করে আমাদের প্রধানমন্ত্রী স্বস্তি পেয়েছেন আমি এটা কখনই বিশ্বাস করি না, তাকে আমার একবারের জন্য অবিবেচক মনে হয় নাই। ভাবুন তো, ঐদিন ঐ ভিড়ের মধ্যে কেউ একজন তার বাবা-মা, ভাই-বোন অথবা প্রিয় কোন মানুষকে নিয়ে হাসপাতাল যাচ্ছে এবং (ধরে নিচ্ছি অত্যন্ত সুশৃঙ্খল) আপনার কর্মীবৃন্দের কারণে পুরো বিমানবন্দরগামী রাস্তা আগাপাসতলা আটকে আছে -ঐ মানুষটির মনে পুরো বিষয়টা কি প্রভাব ফেলবে!! আপনার সম্বন্ধে অথবা যাদেরকে সে ভোট দিয়ে 'সেবা'র জায়গায় বসিয়েছে তাঁদের সম্বন্ধে? এগুলো কি গ্রাহ্যকর বিষয় না?

আমি টাটকা বিষয় নিয়ে লিখছি না, কিন্তু প্রতিদিনের রাস্তার অভিজ্ঞতা সবসময়ই জ্বলন্ত, কখনোই পুরোনো না। প্রিয় প্রধানমন্ত্রী, আমি নগর পরিকল্পনাবিদ নই, বলতে পারেন চেনা রাস্তা বলেই বলছি - উপরের ছবিটাতে লাল চিন্হিত লাইন-এর মত যদি আপনি আপনার দেশে ফেরার(অথবা দেশের বাইরে অথবা ঢাকার বাইরে যাওয়ার) পথটাকে ঠিক করেন তাহলে অনেকটাই স্বস্তি দেবে না কি আপনার প্রিয় জনগনকে? অন্ততঃ তারা স্বাগত জানাবে আপনার চেষ্টাটিকে।

বিমান বন্দরের ভিতর দিয়ে আইএসএসবি গ্রাউন্ড পর্যন্ত রাস্তটা খুব সম্ভবতঃ তৈরীই আছে(কিংবা করে নিতে হবে), তারপরই কিন্তু সেনানিবাসের প্রশস্ত রাস্তা দিয়ে আপনি জাহাঙ্গির গেট পর্যন্ত অনায়াসে চলে আসতে পারেন। বাকি রইল, জাহাঙ্গির গেট থেকে আপনার কার্যালয় অথবা গণভবন - এইটুকু রাস্তায় নেতা-কর্মীর ভিড় ঠেকাতে আপনার একটি আদেশই কি যথেষ্ট নয়! যে নেতা-কর্মী আপনার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত তারা অবশ্যই এইটুকু রাস্তায় না এসেও থাকতে পারবে -আমি বিশ্বাস করি।

ভুক্তভোগি ছাড়া রাস্তার জটের বেদনা কেউ বুঝবে না। সেই ভুক্তভোগি মানুষগুলোর সংখ্যা অসংখ্য এবং যারা হয়ত পুরো দেশের রাজনীতির উপর প্রভাববিস্তারকারী জনগোষ্ঠী। সেই মানুষগলোর বেদনা আপনি নিশ্চয়ই বুঝবেন কারন আপনি যে দেশের কর্ত্রী, আপনাকে বুঝতেই হবে। আপনার এবং দলের ভাবমুর্তি 'পজিটিভ' রাখার জন্যও এটুকু করা জরুরি মনে করি।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:২৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×