somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েরি থেকে...নিজের সাথে কথপকথন

২০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদিও ঘটনাটার ব্যাপকতা বোঝার মত বোধকরি মানসিক বয়স তখনো হয়নি, যখন জানতে পারলাম আমাদের আরো একটা পরিচয় হতে যাচ্ছে, তারপরও অজানা আনন্দে শিহরিত হয়েছি। আমরা বাবা-মা হব, আরো একজন অসম বয়সী বন্ধুর আগমনে খুশিই তো হব। আর সবার মতই নতুন নতুন স্বপ্ন বুনি আর তীব্র উৎসাহে কিন্তু কিছুটা আনাড়ি অভিজ্ঞতায় ডাক্তারের কাছে আসা যাওয়া শুরু করি, রুটিন চেকআপ বলতে যা বোঝায় সেটাই - করে যাই।

তেমনই একদিনে...
......হলুদ ট্যাক্সিগুলো তখনো নতুনই ছিল। ওই দিন আমার স্ত্রীকে অনেক যত্ন করে ঠিক না, বলা যায় অনেক সাবধানে একটা হলুদ ট্যাক্সিতে করে নিয়ে আল্ট্রাসোনোগ্রাফির জন্য ডাক্তারের কাছে গেলাম। ...বসে আছি অপেক্ষায়। রোগিদের বেশিরভাগই এক্সপেক্টিং মা, প্রায় সবাই আমাদের মতই - স্বামী-স্ত্রী একসাথে। চারিদিকে জোড়া-জোড়া হাসিখুশি মুখ, আমরাও তাদেরই মত।

অপেক্ষার পালা শেষে আমার স্ত্রী ভিতরে গেলেন, বাইরে আমি অনেকটাই নির্ভার অপেক্ষায় সুসংবাদের আশায়। খুব দ্রুতই আমার ডাক পড়ল ভিতরে যাবার।

.........আমি গিয়ে আমার স্ত্রী'র মুখ দেখে চমকে উঠি, ফ্যাকাসে, আতংকিত, সব হারানো মানুষ যেন। একজন সম্পূর্ণ ফ্রাস্ট্রেটেড মানুষের মুখ এমনই হয় হয়ত। আমাদের স্বপ্নের রঙিন সুতো ঘুড়ি হঠাৎ করেই যেন ফুরিয়ে গেল, ছিঁড়ে গেল।
আমি কিছু বলার বা করার ক্ষমতা হারাই। অবিন্যস্ত পায়ে বাইরে বেরিয়ে আসি। আমাদের চোখ বাইরের অপেক্ষমান সব হবু মা-বাবাদেরকে ঝাপসা করে দেয়।

বাইরে এসে ট্যাক্সির চেষ্টা করতেই আমার স্ত্রী তীব্র তীক্ষ্ণ অভিমানে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলে উঠেন আর সাবধান হওয়া কেন, সিএনজিতেই যাব। ........সিএনজি পেলাম, উঠলাম বাসার পথে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি, পাশে একটা গাড়ি এসে থামতেই ৫ কি ৬ মাসের একটা শিশু (আমাদেরই অনাগত শিশু ছিল কি না সে!...) ছোট্ট টুনটুনি হাতে জানালার কাঁচে আলতো থাবা দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষনের চেষ্টায়। সে এক অতুলনীয় দৃশ্য! আমরা দুজন কী ভীষন অনিশ্চিত এক পরিচয় সংকটে ঝুলে আছি আর এক শিশু তার সব-তুচ্ছ-করা অবহেলায় আমাদের দিকে হাসি ছুড়ে দিচ্ছে। ঐ দৃশ্যে বুকের ভিতরটা হা হা করে উঠেছিল। ঘটনাটা এখনো আমার কাছে ক্লাসিক মনে হয়। যেন আমাদের বলছে - শুধু শুধু, কোন মানে হয় না, আসব তো আমি!
জটিল জীবনের প্লাস মাইনাসের ভীড়ে সেই ছবিটির এখনো স্থানচ্যুতি হয়নি।

তারপর সময় গেছে, বছর পার হয়েছে, অনেক কান্না আর অনিশ্চয়তা গেছে..........

...আমাদের ছেলে এখন ইশকুলে যায়। অফুরন্ত কথা বলে। খোলা মাঠের মত হাসতে শিখেছে সে। ব্যবহারে জড়তার লেশমাত্র নাই। সহজ বন্ধু সবার সাথে। এখনো সে সত্যি একজন শিশু।................প্রকাশ করি না, কিন্তু পাগলের মত তাকে ভালবাসি আমরা দুজনে। আর সব বাবা-মা'র মতই হয়ত....
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×