somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমুরাইজ - ০৫

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুরে ঘুমানোর একটা মজা আছে।তবে সবদিন দুপুরে আমি ঘুমায় না।সাধারন জ্ঞানের বই পড়ি।আজকাল সাধারন জ্ঞান না থাকলে চাকরির বাজারে দাম কম।মামু-খালু তো লাগবেই চাকরি পেতে গেলে,সাথে সাধারন জ্ঞান।আমি বুঝি না কেন এত সাধারন জ্ঞান দরকার।কোন নদীতে মাছ নেই,কোন প্রানী হা করে ঘুমায়,কোন গ্রহে পানি পাওয়া গেছে,মঙ্গল গ্রহের পাশে কোন গ্রহ এ গুলো জেনে আমাদের বাস্তব জীবনে কি এমন লাভ হবে।রোজ সাধারন জ্ঞান পড়তে ভাল লাগে না।আজ দুপুরে বিখ্যাতদের মজার ঘটনা পড়ছিলাম।মহাত্মা গান্ধীর একটা মজার ঘটনা পড়লাম যা আমার কাছে মোটেও মজার মনে হয়নি।ঘটনাটা এরকম-একদিন মহাত্বা গান্ধী চলতে শুরু হওয়া একটি ট্রেনে উঠার সময় তিনার এক পাটি পড়ে গেল রেল লাইনের উপর।ততক্ষনে গতি বেড়ে গেছে ট্রেনের।ট্রেন থেকে নেমে ওই চটি আনা আর সম্ভব নয়।এমন সময় তিনি অন্য চটিটাও পা থেকে খুলে ছুড়ে দিলেন বাইরে।আর সেটি গিয়ে পড়ল আগের চটিটির কাছে।সহযাত্রীদের অনেকে অবাক।সহযাত্রীদের কৌতুহল মেটাতে গান্ধী বললেন,কোন গরীব লোক নিশ্চয় চটি জোড়া কুড়িয়ে নেবে তখন এটি তার পাদুকা হিসেবে কাজে লাগবে।একপাটি চটি তো আর কোন কাজে লাগত না।ঘটনাটা পড়ে আমি মোটেও মজা পায়নি।কারন এটি কোন মজার ঘটনায় না।আমার বেলায় এমন হলে আমিও এমনটিই করতাম।তাছাড়া গান্ধীর সহ যাত্রীরা ঘটনাটা দেখে নাকি অবাক হয়েছেন।অথচ অবাক হওয়ার মত কোন ঘটনায় এটা না।মূল কথা হল,বিখ্যাত ব্যাক্তিরা যা করেন তাই অবাক করা ও বিখ্যাত মজার ঘটনা হয়ে যায়।যদি বিখ্যাতরা একটা মশাও চড় দিয়ে মারেন তবে সেটা অবাক করা ও মাজার ঘটনা হয়ে যাবে।এই মজার ঘটনা পড়ে বিখ্যাতদের আর কোন মজার ঘটনা পড়ার ইচ্ছা আমার হল না।ছোট খাটো একটা ঘুম দিয়ে ফেললাম।ঘুম ভেঙে দেখি বিকেল হয়ে গেছে।মনে পড়ল বিকালে সোমা আমার জন্য পৌর পর্কে অপেক্ষা করবে।কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আজ সোমার সাথে দেখা করব না। গেলে লাভ হত কিছু মজার গালি শোনা যেত।না গেলে মনে হয় লাভ আরও বেশি হবে। না যাওয়ার কারনে সোমা প্রচন্ড রেগে থাকবে।তখন সোমা আমাকে ফোন করে আরও বেশি বেশি মজার গালি দিবে।আমি খাতা কলম নিয়ে আগে থেকে রেডি থাকব।তবে সমস্যা আমি খুব দ্রুত লিখতে পারি না।সোমার কথা গুলো রেকডিং করতে পারলে ভাল হত।সজীব ভাইকে বলে একটা ব্যাবস্থা করে নেব।আর হ্যা মনে করে সোমার কাছ থেকে রাবিসের অর্থটা জেনে নিতে হবে।এখন কোথায় যাব তাই ভাবছি।নাকি আবার একটা ঘুম দেব।বিল্টু ভাইয়ের চায়ের দোকানে যাওয়া যায়।কিন্তু সজিব ভাইয়ের জন্য যেতে ইচ্ছে করছে না।আমাকে দেখলে উনার ইদানিং অনুকাব্য বিষয়ে জ্ঞান দানের বাতিক দেখা দিয়েছে।আমার আবার অনুকাব্য-টনুকাব্য অত ভাল লাগে না।তবে এ কথা অস্বীকার করার উপায় নাই যে,সজিব ভাই একেবারে খারাপ লিখছেন।অনুকাব্য লিখতে গেলে নাকি ছন্দে মিল রাখতে হয়।ছন্দে মিল না রাখলে অনুকাব্য হয় না।হাত মুখ ধুয়ে বাইরে বের হলাম।পরিষ্কার নীল আকাশ।এমন অদ্ভুদ নীল আকাশ কারও মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট।শরতের আকাশে কিছু সাদা মেঘ হলেও দেখা যায়।অথচ আষাঢ়ের আকাশে এক ফোটাও মেঘের দেখা নেই ।যথেষ্ট গরম পড়েছে।রাতে বৃষ্টি হতে পারে।গরমের যে ধরন আন্দাজ করে বললাম।মুরব্বীরা বলেন বেশি গরম পড়লে বৃষ্টির সম্ভাবনা থাকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

চলতে চলতে পথে ৬

লিখেছেন কবিতা ক্থ্য, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৭

প্রকৃতির নিষর্গ:



ওবেরন যাওয়ার পথে জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের (NSW) মেফিল্ড গার্ডেনে ধারণ করা এই ছবিটি একটি শান্ত পুকুরের বুকে প্রকৃতির প্রতিবিম্বি - প্রাণবন্ত ঋতুভিত্তিক রঙের মাধ্যমে শীতকালের... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×