
কবিতা নিয়ে সামুতে বেশ কিছু লেখা দেখলাম ইদানিং। তাহাদের দাবি সামুর পাতা নাকি লুতু পুতু মার্কা যত সব অখাদ্য কবিতায় ভরে যাচ্ছে।যারা এই সব কথা বলছেন তাদের বলতে চাই আপনারা ভাল কবিতা গুলোও দেখেন। আরে কবিতা সবাই ভাল লিখবে এটা কেমন কথা। একটা কবি তার সব গুলো কবিতার জন্য বিখ্যাত হননি গুটিকতক কবিতার জন্যই তিনি বিখ্যাত হয়েছেন। কবিতা ভালবাসে না এমন মানুষ কম। আর মনে মনে কবি নন এমন মানুষও কম।
আমাদের প্রিয় ব্লগাররাও সবাই কবিতা ভালবাসেন নিশ্চয়। কবিতা ভাল হচ্ছে না এই নিয়ে যখন রব উঠেছে তখন আমি হাজির হয়েছিলাম বেশ কয়েক জন ব্লগারের কাছে। শুনতে চেয়েছিলাম তাৎক্ষনিক তিনাদের মনে উদয় হওয়া কবিতার দুটি লাইন। সেই সব দুই লাইনের পদাবলী নিয়েই আমার আজকের আয়োজন। বেঁচে থাকুন কবি, বেঁচে থাকুক তার কবিতা।
** আহমেদ জী এস :- তোমার মনের ভেতর বাস করে আরেকটা মন
সেই মন শোনে না তোমারও বারন।
** আবু হেনা আশরাফুল :- ভেবেছিলাম শেষ হয়ে যাচ্ছি
এখন দেখি আমারই শুরু।
** সাদা মনের মানুষ :- মূগদ্ধ হয়ে দেখি পাহাড় পর্বত নদী
তবু হৃদয়ে ভাসে শুধু তোমার ছবি।
*** জুন :- দুঃখ পোষা একটা রোগ
আজকাল আমি হাসতে ভুলে গেছি।
** শাব্দিক হিমু :- হাজার নক্ষত্র দিয়ে তোমার নাম লিখতে গেলাম যেই
তখনই সূর্য উদিত হল।
** আমিই মিসির আলী :- অবশেষে বললে আমায় ভালবসো
বিশ্বাস হচ্ছে না রহস্যর গন্ধ পাচ্ছি।
** বিজন রয় :- বিকেক হারিয়ে গেছে
মানুষ্যত্বের খোঁজ করে লাভ কি?
** আরজু পনি :- খুব শীতের সকালে আমি তৈরী থাকি
কুয়াশার আদর নিতে।
** ক্লে ডল :- আর কষ্ট পাব না
একটা শব্দ অভিধান থেকে মুছে ফেল, বিশ্বাস।
আশা করি এই সব বিশিষ্ট কবিদের দুই লাইনের কবিতা গুলি আপনাদের ভাল লেগেছে। সামনে আরও কিছু কবির দুই লাইনের কবিতা নিয়ে হাজির হব আপনাদের সামনে । ভাল থাকুন সবাই । থাকুন কবিতার সাথে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



