somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

** হিমুরাইজ ** = শেষ পর্ব

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগের পর্ব গুলি পড়তে এখানে ক্লিক করুন

বিকাল থেকে আজাদ স্যারের শরীরটা বেশি ভাল না।ভাল করে কথাও বলতে পারছেন না।ডাক্তার এসে দেখে গেছেন।অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে নিতে হবে।আগামীকাল সকালে জেরিন এখানে এসে পৌছাবে।সজীব ভাই এয়ারপোর্টে গেছেন জেরিনকে নিয়ে আসতে।আমি সব সময় বসে আছি স্যারের কাছে।আজাদ স্যার ঘুরেফিরে একটা কথাই বলছেন জেরিন কখন আসবে।তিনি শেষ পর্যন্ত জেরিনকে দেখতে পারবেন তো।
আমি স্যারকে বলি,জেরিনকে আপনি অবশ্যই দেখতে পারবেন।
আপনি বেশি উত্তেজিত হবেন না।ডাক্তার আপনাকে উত্তেজিত ও কথা বেশি বলতে নিষেধ করেছেন।তবুও স্যার নিজের মনে বিড় বিড় করে কত কথা বলে যান।সন্ধ্যার দিকে স্যারের বুকের ব্যাথাটা আরও বাড়ল।আমি হাসপাতালে ফোন করলাম এ্যাম্বুলেন্সের জন্য।
স্যারকে এখন জরুরী বিভাগে নেওয়া হয়েছে।ডাক্তার এসে বললেন হার্ট অ্যাটাক।স্যারকে এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।আমি বার বার আল্লাহর কাছে প্রার্থনা করছি বাবা ও মেয়ের মিলনটা যেন হয়।ডাক্তার জিজ্ঞেস করলেন আমি রোগীর কি হই।
আমি বললাম প্রাইভেট এ্যাসিসটেন্ট।
ডাক্তার স্যারের নিকট আত্বীয়দের খবর দিতে বললেন।
আমি বললাম উনার একমাত্র মেয়ে আসছেন আমেরিকা থেকে।সাকালের মধ্যে উনি এসে প‌ৌছাবেন।সারারাত জেগে আছি এর মধ্যে স্যারের একবারও জ্ঞান ফেরেনি।একটু আগে ফজরের আযান দিয়েছে।ডাক্তার এসে আমাকে বললেন , স্যরি মিঃ নীল আপনার স্যারকে আমরা বাঁচাতে পারলাম না।
আজাদ স্যার আর বেঁচে নেই!!
তিনার শেষ ইচ্ছা একমাত্র মেয়ে জেরিনকে তিনি দেখে যেতে পারলেন না।
জেরিন এসে দেখবে তার বাবা আর পৃথিবীতে নেই।
এটাই যেন নিয়তির নির্মম পরিহাস।
সৃষ্টি কর্তা হয়তো চাননি বাবা আর মেয়ের মধ্যে শেষ দেখা হোক । আমি লাশের পাশে গেলাম।সাদা কাপড়ে আবৃত আজাদ স্যারের মৃত দেহ।স্যারের মৃত মূখটা দেখলাম।মনে হচ্ছে বড় নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তিনি।আসলেই কি তিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন?
একমাত্র মেয়েকে একটিবার না দেখার যন্ত্রনা কি তিনাকে কুরে কুরে খাচ্ছে না।
জেরিন এসে গেছে।এখন জেরিনকে কি ভাবে বলব তার বাবা আর বেঁচে নেই।তবুও এই চরম সত্যটা তো তাকে বলতেই হবে।জেরিনকে নিয়ে সোজা লাশের কাছে চলে গেলাম।ঘটনার আকষ্মিকতায় জেরিন হতভম্ব হয়ে পড়েছে।
মানুষের চোঁখের দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকালে নাকি সেই চোঁখে আকাশ দেখতে পাওয়া যায়।
আমি জেরিনের চোঁখের দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকালাম।
জেরিনের চোঁখের আকাশে এখন শ্রাবনের মেঘের ঘনঘটা।
সেই আকাশ থেকে যে কোন মূহুর্তে বৃষ্টি নামবে।
ঝুম বৃষ্টি।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×