somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

** অস্থির সময়! **

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঝালে খুব ঝাল!

স্থান ভেদে কাঁচা ঝালের দাম নাকি ২০০-২৫০ টাকা!না অবাক হওয়ার মত কোন বিষয় এটি নয়।
চারিদিকে দ্রব্য মূল্যর প্রতিযোগীতায় এটি খুব সাধারন বিষয়।বরং আমরা এটাকে চায়ের কাপে ঝড় তোলাম মত একটা টপিক পেলাম বলা যায়।
বাঙালী জাতি কি আর সাধে একটা সুখী জাতি।তারা ভিষন দূর্দিনেও মুখে হাসি ফুটিয়ে চলতে পারে।
সামান্য ঝালের দাম নিয়ে তাই কারও হয়তো মাথা ব্যাথা নেই।দাঁত কেলিয়ে তাই দিন শেষে আমারাই হয়তো বলে ফেলব,ঝালে এখন অনেক ঝাল!


প্রধান বিচারপতি ছুটিতে

রোহিঙ্গা টপিক কদিন ধরে উধাও।সবার মুখে একটাই প্রশ্ন প্রধান বিচারপতি কেন ছুটিতে?আরে ভাই উনি বিচারপতি বলে কি উনার ছুটি-ছাটা লাগে না?
সব কিছুতে এত রাজনীতি ইস্যু খোজার চেষ্টা করেন কেন?দেশে কত সমস্যা সেই সব সমস্যা সমাধানে কারও তো দু দন্ড মাথা ঘামাতে দেখিনা।
বলতে পারেন মাথা ঘামিয়ে লাভ কি?
এই তো লাইনে এসেছেন তবে প্রধান বিচারপতি ছুটিতে থাকল কি না থাকল সেটা নিয়ে আপনারা এত মাথা ঘামাচ্ছেন কেন?
তিনি কিছু দিন ছুটি নিয়ে অবকাশ যাপন করে আসুন।সবাই উনার জন্য শুভ কামনা করুন উনি ছুটি কাটিয়ে যেন ভালই ভালই আমাদের মাঝে ফিরে আসেন।
দেশে মাথা ঘামানোর মত হাজারটা ইস্যু আছে।প্রধান বিচারপতি একমাসের ছুটিতে কেন এটা নিয়ে মাথা না ঘামালে আপনার পেটের ভাত হজম হবে নিশ্চিত।


অস্থির সময়

দিন শেষে আমরা এই সাধারন মানুষ এখন যে কত বড় অসহায় তা আমরা ছাড়া কেউই বুঝবে না।
দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর দিন গুলো কত কষ্টে কাটছে সে খবর কে রাখে?এক দৈনিক বাজার করতে গিয়েই সাধারন মানুষের নাভিস্বাশ উঠছে।
বাজারে কোন জিনিসটার দাম কম বলতে পারবেন?
একজন সাধারন আয়ের মানুষ শেষ কবে ভাল মন্দ খেয়েছে বলতে পারবেন?কাঁচা বাজার,মাছের বাজার,মাংসের বাজার কোথাও যাওয়ার উপায় নাই।
দিন শেষে মানুষ ডালভাত খাবে তারও উপায় নেই।চালের দামও আকাশ ছোয়ার দিকে!এদেশে একবার যে জিনিসের দাম বেড়ে যায় তা আর কখনই কমে না।সামনের দিনে হয়তো আমাদের একবেলা খেয়ে থাকার অভ্যাস করতে হবে।
ভবিষ্যতের কথা ভাবলে চোঁখে অন্ধকার দেখি।আমরা এখন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।
জানিনা অদূর ভবিষ্যতে এই সস্থির সময় কাটিয়ে আমরা একটি সুসময় দেখতে পারব কিনা।
তবে সেই সু-সময়ের প্রত্যাশা করতে দোষ কোথায়?
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×