somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক বনাম ওয়েবসাইট

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের যুগ, ইলেক্ট্রনিক্স এর যুগ, মোবাইলের যুগ –এক কথায় ডিজিটাল যুগ। মানব জাতিও সময়ের প্রয়োজনে মিশে যাচ্ছে এই ডিজিটাল যুগে। এটাই স্বাভাবিক। গতি কখনো থেমে থাকে না। আর আমরা তো মানুষ।

বর্তমানে আমরা যারা ব্যবসা করছি, বা করতে যাচ্ছি –এরকম চিন্তা করার সাথে সাথেই মাথায় চলে আসে ফেসবুকের নাম। আধুনিক ব্যবসার সাথে ফেসবুক যেন ওতপ্রোতভাবে জড়িত। ফেসবুকে একটা আইডি খোলা, গ্রুপ খোলা, পেজ খোলা, বিভিন্ন গ্রুপে জয়েন করা আধুনিক ব্যবসার একটি অংশ। ব্যবসা প্রসারের জন্য মানুষ এগুলো করে থাকে এবং করবেই।

একটি ওয়েবসাইট তৈরি করে ব্যবসা পরিচালনা করাও কিন্তু সহজ। অনেকেই এটাকে কঠিন বা অসম্ভব বা ঝামেলার কাজ মনে করে থাকেন। যদিও এই এই প্লাটফর্মে কিছুটা বিনিয়োগ এর বিষয় চলে আসে। কিন্তু ব্যবসা করতে গেলে তো কিছুটা বিনিয়োগ আবশ্যক। একটু প্রশিক্ষণ দিলে সবাই এই বিসয়ে পারদর্শী হয়ে উঠবে ইনশা আল্লাহ। মানুষের পক্ষে অসম্ভব কিছুই নয়। আমরা সবাই ফেসবুকে ছবি আপলোড করতে পারি, পোস্ট লিখতে পারি। তবে কেন ওয়েবসাইটে ছবি আপলোড, পোস্ট লিখতে পারবো না।

কথাগুলো বলার কারন হল যে, আমরা যারা ফেসবুকনির্ভর ব্যবসা পরিচালনা করি তারা ব্যবসায়িকভাবে কতটুকু নিরাপদে বা সাচ্ছন্দে করতে পারছি? ধরে নিলাম কোনও এক কারনে কর্তৃপক্ষ ফেসবুক বন্ধ করে দিলো। চিরতরের জন্য না হোক, সপ্তাহ বা মাস খানেক এর জন্য ফেসবুক বন্ধ করা হল। তাহলে তো আমাদের ফেসবুকনির্ভর ব্যবসাও বন্ধ হয়ে যাবে। আমরা কি পারবো ব্যবসা বন্ধ করে দিতে। এটি একটি চলমান প্রক্রিয়া। ক্রেতা হারাতে পারি আমরা, ব্যবসায়িক মন্দা তো আসবেই।

কিন্তু ব্যবসায়িক একটি নিজস্ব ওয়েবসাইট থাকলে সেটি কিন্তু আমাদের অগচরে বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকেনা। দেশ ও দেশের বাইরে যাদের ব্যবসায়িক পরিকল্পনা থাকে তারা কিন্তু অনায়াসেই একটি ওয়েবসাইটের সত্ত্বাধিকারী হতে পারেন। শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মও কিন্তু এই ব্যবসাকে এগিয়ে নিয়ে পারে অনায়াসে, নিশ্চিন্তে।

তাই বলে কি ফেসবুককে বাদ দিয়ে দিবো? না, তা তো হয় না। ফেসবুককে আমরা প্রচারের একটা প্লাটফর্ম ধরে নিতে পারি। যেখানে আমাদের ওয়েবসাইটের প্রচার করতে পারি। ফেসবুককে ভিত্তি না ধরে আমাদের নিজস্ব ওয়েবসাইটকে ভিত্তি ধরতে হবে। আজকাল একটি ওয়েবসাইট করতে আর লক্ষ টাকার প্রয়োজন হয় না। মোটামুটি মানের একটি ওয়েবসাইট ৫-১০ হাজার টাকার মধ্যেই তৈরি করা যায়। ভবিষ্যতে ব্যবসার আকার বৃদ্ধি পেলে ওয়েবসাইটের মানোন্নয়ন করা সম্ভব।

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×