শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে গর্ববোধ করছি।
"এখন থেকে ভিসা কার্ড,মাস্টার কার্ড অথবা ডাচ্ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড দিয়ে ঘরে বসেই জমা দেয়া যাবে ক্রেডিট ফি, সেমিস্টার ফি ইত্যাদি। এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজের ঘরে পৌছে যাবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট।"
গত কিছুদিন হতে ভাবিতেছিলাম জাফর স্যার কে ফোন দিয়ে করজোড়ে অনুরোধ করব স্যার তথ্য-প্রযুক্তির প্রয়োগে শাবিপ্রবি সবসময়ে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে পথ দেখিয়েছে। এবার দয়াকরে অনলাইনে ট্রান্সক্রিপট তোলার ফি জমা দিয়ে সেটা কুরিয়ারে ডেলিভারির ব্যবস্হা করে আমার মত প্রবাসী ছাত্র-ছাত্রী দের রক্ষা করুন।
আল্লাহ মনে হয় আমার মনের কথা শুনেছে। রমজান মাসের প্রথম দিনে ইফতার করে এসে সু-সংবাদটি শুনলাম।
সুত্র: SUST24.COM
এই মহৎ কর্মে নিযুক্ত শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে জানায় অন্তরের অন্তস্হল থেকে অভিন্দন।
তথ্য-প্রযুক্তিতে শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্বের অর্জন যা বাংলাদেশের প্রথম:
১) প্রথম বিশ্ববিদ্যালয় যার প্রতিটি ভবন ফাইবার অপটিক কেবল দ্বার যুক্ত
২) প্রথম বিশ্ববিদ্যালয় যা মোবাইলে ভর্তি পরীক্ষার ফরম পূরণ চালু করে
৩) প্রথম ক্লাউড কম্পিউটার চালু করে
৪)
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


