somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৯ লাখ টাকা ঘুষ দিয়া পুলিশের কনস্টেবলের চাকুরী নিলে ক্রস ফায়ারের ভয় দেখাইয়া বিনিয়োগ উসুল করবো নাতো আপনাকে জামাই আদর করবো?

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ১৯ শে ডিসেম্বর দৈনিক আমাদের সময়ের খবরে প্রকাশ বাংলাদেশ পুলিশ বাহিনীর ১ লাখ ৬০ হাজার সদস্যের মধ্যে গত ৫ বছরে বিভিন্ন অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছেন ৬৮ হাজার। অর্থাৎ প্রতি ২ জনে ১ জন। পূর্বে পুলিশের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ছিল ঘুষ নিয়ে অপরাধী ছেড়ে দেওয়া কিংবা মামলার চার্জশিটে অপরাধ লঘু করা। গত ২/৩ বছর ধরে প্রায় প্রতিমাসে পত্রিকায় পাতার সংবাদ বেড়িয়েছে পুলিশের সদস্যরা ছিনতাই করতে গিয়ে হাতে নাতে জনগণের কাছে ধরা পড়েছে অথবা স্বর্ণ ও ইয়াবা চোরাচালানে নিজেরাই জড়িত। ক্রস ফায়ারের ভয় দেখাইয়া টাকা আদায় করার কয়েক শত ঘটনা পত্রিকায় এসেছে গত কয়েক বছরে।

ক্রস ফায়ারের ভয় দেখাইয়া টাকা আদায় করার সর্বশেষ আলোচিত ঘটনা মোহাম্মদপুরের তাজমহল রোডে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে নিয়ে। যা ঘটেছে গত শনিবার ৯ জানুয়ারি, ২০১৬।

দৈনিক প্রথম আলোর সংবাদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে ক্রসফায়ারের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগ মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ শিকদার এর

৩ সপ্তাহ পূর্বে এক আত্নীয়ের সাথে কথা হলো যার ছেলে পুলিশের কনস্টেবল পদে স্বাস্থ্য ও লিখিত পরীক্ষায় টিকে মৌখিক পরীক্ষা জন্য অপেক্ষারত। ৯ লাখ টাকা ঘুষের বিনিময়ে মৌখিক পরীক্ষায় পাস ও চাকুরীর নিশ্চয়তা দেওয়া হয়েছে। ৯ লাখ টাকা দিয়ে যে মানুষটি পুলিশের কনস্টেবল পদে চাকুরী নিবে সেই পুলিশের সদস্যরা শুধু ছিনতাই, স্বর্ণ ও ইয়াবা চোরাচালানই না আগামী দিনগুলোতে র‌্যাবের সদস্য কর্তৃক নারায়গন্জে চুক্তি ভিত্তিক ৭ খুনের মতো ভাড়ায় খুন করলে অবাক হবার কিছু থাকবে না।

একবারও কি চিন্তা করেছেন পুলিশের কনস্টবল পদে ৭/৮ হাজার টাকা বেতনে চাকুরীটির জন্য যে ছেলেটি নিজের বাপ-দাদার জমি বিক্রয় করে ৯ লাখ ঘুষ দিচ্ছে সে ঐ টাকা কি ভাবে অর্জন করবে?

ঘুষের ঐ ৯ লাখ টাকা কোথায় যাচ্ছে?

কে কত % পাচ্ছে?

আমার নিজের স্কুল থেকে পাশ করা এক বড় ভাই পুলিশের এসআই। গত ১৫ বছর ধরে বর্ডার এলাকার ৩ টা জেলার বিভিন্ন থানায় কর্মরত। অন্তত পক্ষে ১ কোটি টাকার সম্পদ অর্জন করেছে।

সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় দিনে দিনে বাড়বে বৈ কমবে না এটা হলফ করেই বলা যায় যদি না পুলিশের বিভিন্ন পদে নিয়োগে সময় ঘুষ লেন-দেন চর্চা বন্ধ করা যায়। আজ থেকে ১৫ বছর পূর্বে শুনেছিলাম দিনাজপুর জেলার হিলি থানায় পুলিশের ওসি পদে পোস্টিং এর জন্য ৭ লাখ টাকা ঘুষ দিতে হত; কনষ্টবেল পদে ১ থেকে ২ লাখ। ২০১৩ সালের ডিসেম্বর মাসে ঢাকার খিলখেত থানার ওসি পরিবারের সকল সদস্য নিয়ে আমেরিকা পালিয়ে গিয়েছিল জাল পাসপোর্ট করে। কারণ অফিসিয়াল পাসপোর্টে বিমানবন্দর অতিক্রম করা সম্ভব হতো না সরকারি অনুমতি না থাকার কারণে।

আমেরিকা পালিয়েছেন খিলক্ষেত থানার ওসি


আমরা যারা কানাডা আমেরিকায় থাকি তাদের বিভিন্ন দাওয়াতে অন্যতম আলোচিত বিষয় হলো পুলিশ অফিসার টরোন্টো ও নিউইয়র্কে কয়টা বাড়ি ও গ্যাস স্টেশন কিনেছে।

আপনি যদি ভেবে থাকেন এই সকল অপরাধের জন্য পুলিশ সদস্যরা কঠিন বিচারের মুখোমুখি হবেন তবে বোকার স্বর্গে বাস করতেছেন।

কে বিচার করবে?

পুলিশের বড় কর্তা?

তাদের সেই মনোবল ও নৈতিকতা কি আছে?

পুলিশের বড় কর্তারা কি জানে না যে পুলিশের এস আই, ওসি, কনস্টেবল কি করে?

পুলিশের বড় কর্তার বিচার করবে কে?

রাজনীতিবিদ ???

রাজনীতিবিদরা আইন শৃঙ্খলা বাহিনীর অভিযুক্ত সদস্যদের কি ধরনের বিচার করবে তার প্রমান নারায়গন্জে ৭ খুনের ঘটনা জানার পরেও অভিযুক্ত সেনা কর্মকর্তাদের অবসরকালীন পূর্ন সুযোগ সুবিধা দিয়ে অবসরে পাঠানো।



৯ লাখ টাকা ঘুষ দিয়া পুলিশের কনস্টেবলের চাকুরী নিলে ক্রস ফায়ারের ভয় দেখাইয়া বিনিয়োগ উসুল করবো নাতো আপনাকে জামাই আদর করবো?

গত ৫ বছরে বিভিন্ন অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছেন ৬৮ হাজার পুলিশ সদস্য

পুলিশের রাজনৈতিক ব্যবহার যত দিন পর্যন্ত বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের জনগণকে এভাবেই জিম্মি করে, ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করা চলতে থাকবে। কানাডায় পুলিশ কিভাবে মানুষের সেবা করে তা নিয়ে পূর্বে একটা পোষ্ট লিখেছিলাম সকলের জন্য লিংক যুক্ত করে দিলাম।

আমাদের দেশে সেই পুলিশ কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে?


সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×