somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা ও সিলেট থেকে মাত্র ৪০০ কিলোমিটার দূরত্বে মায়ানমারে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশ কত টুকু প্রস্তুত?

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৩ ই এপ্রিল ২০১৬ তারিখে মায়ানমারে সংগঠিত ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট ও ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরত্বে ভূ-পৃষ্ঠ থেকে ১৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে উৎপত্তি স্থল। ভূমিকম্পের উৎপত্তি স্থল চট্টগ্রাম থাকে সোজা পূর্ব দিকে মায়ানমারের পাহাড়ি এলাকায় বার্মিজ প্লেটের নিচে অবস্থিত। ইন্ডিয়ান প্লেটের পূর্ব দিকের যে অংশটা ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে ঠিক সেই স্থানে আজকের ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পটা সংগঠিত হয়েছে।



ঘটনাক্রমে আজকে যে ফল্টে ভূমিকম্প সংগঠিত হয়েছে তা ও ঢাকার মধ্যবর্তী স্থানে ঠিক প্যারালালে আর একটি বড় সক্রিয় ফল্ট রয়েছে যা বাংলাদেশ বর্ডার থেকে খুবই অল্প দূরত্বে অবস্হিত (সবুজ বর্গাকার ঘরের ভিতরের লাল কালারের লাইন)।

ফলে আজকের ভূমিকম্পের ফলে যে তরঙ্গ প্রবাহিত হয়েছে তা এসে বাংলাদেশের ঐ ফল্ট বা বিচ্যুতিকে আঘাত করেছে। সোজা বাংলায় বলতে হয় সর্বকালের অন্যতম সেরা ফ্রি-কিক মাস্টার ফুটবলার কার্লোস ফ্রি-কিক নিলে বল যেমন গোলপোস্টের দিকে এগিয়ে যায় ঠিক তেমনি আজকের ভূমিকম্পটি থেকে সৃষ্ট তরঙ্গ বাংলাদেশের দিকে একই ভাবে এগিয়ে এসে কুমিল্লার গারো পাহাড়ের নিচে অবস্থিত ফাটলকে একই ভাবে লাথি মেরেছে।


ছবি: ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লাটের নিচে প্রতিবছর প্রায় ৭০ মিলিমিটার প্রবেশ করতেছে। দুইটি প্লেটের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত মুভমেন্ট হয় এই স্হানে।

সব ফ্রি-কিকে গোল হয় না, গোলকিপার অনেক সময় আহত হয়েও বল আটকিয়ে দেয় প্রথম বলটা কিন্তু পরের ফ্রি কিক আটকাতে পারে না।



ঠিক একই ভাবে ভূ-অভ্যন্তরের ফাটল বা বিচ্যুতি গুলো কাজ করে। একটা ফাটলের উপর বারংবার আঘাতের ফলে ঐ স্থানের প্লেট বাউন্ডারি দূর্বল হয়ে দুই প্লেটের লক খুলে যায় ও নতুন ভূমিকম্প সংগঠিত হয়ে থাকে। তাই আজকের ভূমিকম্পের ফলে কিছুটা হলেও কুমিল্লা ফল্টে কিছুটা আনস্টাবেল কন্ডিশন সৃষ্টি করতে পারে। অর্থাৎ ঐ ফল্টকে সক্রিয় করতে পারে যা থেকে অদূর ভবিষ্যতে যে ভূমিকম্পের উৎপত্তি হত তার সময় কিছুটা এগিয়ে আসতে পারে।



অর্থাৎ বাংলাদেশের মানুষের মাথার উপর ভূমিকম্প ঝুঁকি ঝুলিতেছে ঠিক নিচের ছবির মানুষটির মাথার উপর যেমন গিলোটিনের ব্লেড ঝুলিতেছে।



ভূমিকম্প বিষয়ক আমার লেখা পূর্বে প্রকাশিত ৩ টি গুরুত্বপূর্ণ পোষ্ট যেখানে আমাদের এই অঞ্চলে ভূমিকম্প কেন হয়, কোথায় হয়, কেন হয়, ও বাংলাদেশের কোন কোন এলাকা বেশি ভূমিকম্প ঝুঁকিতে আছে তার বিস্তারিত ও সচিত্র বর্ণনা আছে ঐ সকল পোষ্ট। সকলকে পড়ার আমন্ত্রণ রইল:

একটি বড় মাপের ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের মানুষ ও সরকার কতটুকু প্রস্তুত?

নেপালে প্রলয়ঙ্করী ভূমিকম্প সম্বন্ধে বৈজ্ঞানিকদের পূর্বাভাস ও বাংলাদেশের মানুষ ও সরকারের করনীয়

ভূমিকম্প গবেষকরা কেন বলেন ঢাকা ও সিলেট শহরের অনেক বাড়ি-ঘর প্রচণ্ড ভূমিকম্প ঝুঁকিতে আছে?


সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×