somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় ব্লগ কতৃপক্ষ ছাগল ব্লগারদের ছাগলামি থেকে আমাদের রক্ষা করুন।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাননীয় ব্লগ কতৃপক্ষ,

বাবা-মায়ের সকল সন্তান যেমন সু-সন্তান হয় না তেমনি সকল ব্লগার সু-ব্লগার না হয়ে কেউ কেউ ছাগল ব্লগার হয়েছে। চুষ্পদি প্রাণী ছাগল যেমন ঘাস ও বাগানের ফুলের গাছের মধ্যে পার্থক্য করতে না পেরে চিবায়; ঠিক একই ভাবে আপনার কিছু ছাগল ব্লগার সকল ব্লগ পোষ্ট ঘাস মনে করে চিবাইতে থাকে। কোনটা ঘাস আর কোনটা ফুল গাছ এদের সেই পার্থক্য করার মতো যোগ্যতা নাই। এই ছগলদের কারো কারো বয়স ১ দিন কেউ আবার ৩ থেকে ৭ বছর পুরনো। এরা যাই দেখে সব কিছুকে ঘাস মনে করে। সাথে সাথে ঘাস বা কাঠলা পাতা মনে করে চিবাইতে থাকে।



আজ থেকে ৬ বছর পূর্বে ২০১০ সালের এপ্রিল মাসের ১০ তারিখে সামহোয়ারইন ব্লগে "বিজ্ঞান" নামে একটা নিক রেজিস্ট্রেশন করি বিজ্ঞান বিষয়ক লেখা-লেখি করবো বলে। মাল্টি নিকের প্রয়োজন বোধ করি নাই কখনও। ঐ নিকে বিজ্ঞান বিষয় ছাড়াও অন্য বিষয় নিয়ে পোষ্ট দেওয়া এক ব্লগার একদিন খোটা দেওয়ার ঐ দিনই সিদ্ধান্ত নেই নিজ নামে ব্লগিং করবো। যেই সিদ্ধান্তের ফলাফল বর্তমান নিক।

ব্লগে প্রথম নিকটা খুলার পরে নিজ ব্লগ ছাড়া অন্যের ব্লগে মন্তব্য করার জন্য অপেক্ষা করতে হয়েছে পুরো আড়াই মাস। প্রথম পাতায় একসেক পেতেও একই সময় অপেক্ষা করতে হয়েছে। সেই সময় নিকের মূল্য বুঝতাম। একটা নিক গেলে আর একটা নিকের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী ৩ মাস। সামু ব্লগে ব্লগিং করতেছি নিয়মিত ভাবে গত ৬ বছর ধরে। এক দিনের জন্যও মাল্টি নিকের প্রয়োজন বোধ করি নাই কখনও। ব্লগ কর্তৃপক্ষ আমার এই দাবি যাচাই করে দেখতে পারে।

যে কারণে এই পোষ্ট লিখা বা ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। কম্পিউটার ও এন্ড্রোয়েড মোবাইলের সহজ প্রাপ্যতার কারণে মানুষের সাথে সাথে ছাগলও ব্লগিং শুরু করে দিয়েছে। দয়া করিয়া ছাগলের সাথে ছাগু মিলাইবেন না। ছাগু শব্দটা বাংলা অভিধানে নির্দিষ্ট অর্থে ব্য বহারের জন্য প্যাটেন্ট লাভ করিয়াছে।

ব্লগের ১ থাকে ৭ বছরের পুরাতন ছাগলদের নিয়ে কিছু বলতে চাই না। কারণ প্রবাদে আছে যার হয় না ৪ এ তার হয় না ৪০ এ। এই ব্লগার গুলো হয়ে গেছে দামড়া পাঠা ছাগলের মতো। দামড়া পাঠা ছাগল দেখলে যেমন নিরাপদ দূরত্ব দিয়ে হেটে যেতে হয় শিং এর গুঁতা হতে নিজের জীবন রক্ষা করার জন্য বা গায়ের প্রচণ্ড গন্ধে কারণে একই ভাবে এই ধরনের ব্লগারদের হতে নিরাপদ দূরত্বে থাকতে হয়। ছাগল যেমন ঘাস ও বাগানের ফুলের গাছের মধ্যে পার্থক্য করতে না পেরে চিবায় এই প্রকৃতির ব্লগাররা দীর্ঘদিন থেকে ব্লগিং করলেও পোষ্টের আলোচনার বিষয় বস্তু বিবেচনা না করে ছাগের মতো চিবোতে থাকে (মন্তব্য করতে থাকে)। না, এই প্রকৃতির ব্লগারদের নিয়ে আমার কোন অভিযোগ নাই বা অনুরোধও নাই।



আমার অনুরোধ হলো ১ থেকে ১ মাস বয়সী ছাগল ব্লগারদের নিয়ে। গত ১ মাস থেকে এই ছাগলদের লদির (ছাগলের মলকে লাদি বলে) গন্ধে অত্যাচারে ব্লগিং করা বা অন্যের ব্লগে মন্তব্য করা বা নিজের ব্লগের পোষ্টের সৌন্দর্য রক্ষা বড়ই কষ্টকর হয়ে পড়েছে। গত ১ সপ্তাহে এই রকম ৩ টা ছাগলের উৎপাতে ব্লগিং করার অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আমার বিশ্বাস আমার মতো অনেকেরই একই অবস্থা।



ব্লগ খুলে সাথে-সাথে অন্যের ব্লগে মন্তব্য করতে পারা যায় ৬ বছর পূর্বে যেখানে আমাদের ৩ থাকে ৬ মাস পর্যন্ত অপেক্ষা করতে হত। আমার পোষ্টে অনেকে মন্তব্য করে জিজ্ঞাস করত কেন এই পোষ্ট প্রথম পাতায় যায় নাই। শুনে অবাক হতো যে আমার প্রথম পাতায় এক্সেস নাই। বেশ কিছু ব্লগার আমাকের সেফ ব্লগার করার জন্য ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করার পরে প্রথম পাতায় এক্সেস পাই ও অন্যের ব্লগে মন্তব্য করার সুযোগ পাই।



গতকালকে দেখি এক ছাগল নিক খুলার ১ ঘণ্টার মধ্যে অন্যের ব্লগে ওলে ওলে নিক নিয়ে একজন ১১৭ টি মন্তব্য করেছে। ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে সেই ছাগলের নিক বাতিল করা হয়। এর পর দেখি আর ছাগল নিক খুলার ৩ ঘণ্টার মধ্যে ৪০০ জন ব্লগারের ব্লগে একই মন্তব্য করে।



কোন একজন ব্লগারের ব্লগে একই মন্তব্য ৭ বার করেছে। এবারে বুঝুন ঐ ব্লগারের মানসিক অবস্থা। গতকালকে ব্লগে পোষ্ট দিয়েছে এমন কোন ব্লাগার অবশিষ্ট নাই যার ব্লগে এই ছাগল মন্তব্য করে নি।



তাই ব্লগ কতৃপক্ষের প্রতি সবিনয় আবেদন, ব্লগিং কর্তৃপক্ষ সকলকে সুযোগ দেওয়ার জন্য অনেক নিয়ম শিথিল করেছে গত কয়েক বছরে তা নিয়ে কোন আপত্তি নেই। তবে ফ্লাডিং এর উদ্দেশ্যে খোলা ব্লগ থেকে সাধারণ ব্লগারদের রক্ষা করার জন্য ব্লগের কিছু পলিসি নেওয়া উচিত বলে মনে করি।

ব্লগ কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে নতুন ব্লগারদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য ব্লগারের ব্লগে প্রতি ঘণ্টায় বা প্রতি ১৫ মিনিটে নির্দিষ্ট সংখ্যক মন্তব্যের বেশি মন্তব্য করতে পারবে না। এই নিয়ম চালু করলে ফ্লাডিং এর উদ্দেশ্যে খোলা ব্লগ থেকে সাধারণ ব্লগাররা রক্ষা পাবে বলে মনে করছি।

নতুন ছাগলদের হাত থেকে আমাদের রক্ষা করুন। ব্লগ কর্তৃপক্ষ যাচাই করে দেখুন নতুন ছাগলদের কেউ কেউ পুরাতন ছাগলদের মাল্টি কি না। ১ দিন বা ১ মাস বয়সী অন্য ২ টা ছাগল ব্লগার যাদের নিক বাতিল করা হয়েছে গত ১ সপ্তাহে।




নতুন ছাগলদের নিকের নাম গুলো দেখে প্রাথমিক ভাবে অনুমান করে নেওয়া যায় এই নিক গুলো পিছনের মানুষ গুলো ব্লগের সাথে পূর্ব পরিচিত। যেহেতু নিক খুলার সাথে সাথে ঐ নিক সেফ হয়ে যায় ও অন্যের ব্লগে মন্তব্য করতে পারে তাই এদের নিক হারানোর কোন ভয় থাকে না। এদের একটাই উদ্দেশ্য ফ্লাডিং করে ব্লগের পরিবেষ নষ্ট করা। ফুল-পাখি নিয়ে দেওয়া ব্লগও এদের ফ্লাডিং এর হাত থেকে রক্ষা পায় না।



সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×