somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গপোসাগে খুবই শক্তিশালী ঘুর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে মে মাসের ৫ তারিখ রাত ১০টার পরে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করবে। (ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল)


ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে মে মাসের ৫ তারিখ রাত ১০টার পরে সেন্ট মার্টিন দ্বীপ ও টেকনাফ উপকূল অতিক্রম করবে। (কানাডিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল)


ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে মে মাসের ৫ তারিখ বিকেল ৬ টার পরে সেন্ট মার্টিন দ্বীপ ও মায়ানমারের রাখাইন উপকূল অতিক্রম করবে। (আমেরিকান আবহাওয়া পূর্বাভাষ মডেল)



নিচে সংযুক্ত ছবিতে দেখা যাচ্ছে সম্ভব্য ঘূর্ণিঝড়টি কেন্দ্র কোন দিন, কোন সময় ও কোন স্থানের উপকূল অতিক্রম করবে। আমেরিকান ও কানাডিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল বলছে যে আগামী ৫ দিনে নিম্নচাপটি মধ্য ও পশ্চিম বঙ্গপোসাগ ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হবে ও মে মাসের ২ তারিখের পরে আন্দামান ও নিকবার দ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে ঠিক উত্তর-পূর্ব দিকে চট্টগ্রাম ও মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে। যেহেতু এই নিম্নচাপটি সৃষ্টি হয়েছে গভীর বঙ্গোপসাগরে ও ৯ দিন সময় পাচ্ছে সক্রিয় হওয়ার জন্য তাই এই নিম্নচাপটি যদি আগামী ২ দিনে দুর্বল না হয় তবে খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।



পক্ষান্তরে ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করতেছে যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়ে ভারতের পূর্ব উপকূল ঘেঁষে বাংলাদেশের সুন্দরবন উপকূলের দিকে অগ্রসর হয়ে সম্ভব্য ঘূর্ণিঝড়টি মে মাসের ৫ তারিখ রাত ১০টার পরে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করবে। ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করতেছে যে সম্ভব্য ঘূর্ণিঝড়টি কেন্দ্রটি সরাসরি চট্টগ্রাম উপকূল অতিক্রম করে স্থল ভাগে প্রবেশ করেবে।



কৃত্রিম ভূ-উপগ্রহ হতে প্রাপ্ত বঙ্গপোসাগের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা দেখে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমেরিকান ও কানাডিয়ান আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশিত পথেই (চট্টগ্রাম ও মায়ানমার উপকূলের দিকে) সম্ভব্য ঘূর্ণিঝড়টি কেন্দ্রটি স্হাল ভাগ অতিক্রম করতে পারে কারণ ঐ পথের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ দেখা যাচ্ছে। এছাড়াও আকাশের বায়ুর গতিবেগও নির্দেশ করতেছে যে সম্ভব্য ঘূর্ণিঝড়টি আন্দামান ও নিকবার দ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে ঠিক উত্তর-পূর্ব দিকে চট্টগ্রাম ও মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে।



বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা জানার জন্য আগামী ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

তথ্যসুত্র ও ছবি কৃতজ্ঞতা:
প্রথম ৩ টি ছবি কৃতজ্ঞতা: ট্রপিকাল টিডবিট নামক আবহাওয়া পূর্বাভাষ সাইট
চতুর্থ ছবি কৃতজ্ঞতা: প্যাসিফিক ডিজেষ্টার সেন্টার, হাওয়াই, আমেরিকা
পন্বচম ছবি কৃতজ্ঞতা: The Cooperative Institute for Meteorological Satellite Studies, আমেরিকা
মন্ব্য ঘরে যুক্ত সষ্ঠ ছবি কৃতজ্ঞতা: আমেরিকান নৌবাহিনী কর্তৃক পরিচালিত The Joint Typhoon Warning Center

সপ্তম ছবি কৃতজ্ঞতা: ওয়েদারডটইউএস নামক আবহাওয়া পূর্বাভাষ সাইট
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×