somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবতেছি ঘুর্নিঝড় ফানি/ফনি এর পূর্বাভাষ বাদ দিয়া রবীন্দ্র সঙ্গিত চর্চা শুরু করে দিবো!!!

৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘূর্ণিঝড় ফানি/ফনি বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আস্তে-আস্তে। ভাবিতেছি ঘূর্ণিঝড় ফানি/ফনি এর পূর্বাভাষ বাদ দিয়া রবীন্দ্র সংগীত চর্চা শুরু করে দিবো। ঘূর্ণিঝড় ফানি/ফনি এর চরিত্র আবহাওয়া পদার্থ বিদ্যার অপেক্ষা নিম্নোক্ত রবীন্দ্র সংগীত দিয়ে বেশি বোঝা যায়:

"মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ- অকারণ
মায়াবন বিহারীনি
থাক থাক নিজ মনে দূরেতে
আমি শুধু বাশরীর সুরেতে ।।"



যাই হউক; আপাতত ঘূর্ণিঝড় ফানি/ফনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহেবি বাসস্থান কোলকাতার উপর দিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে মে-মাসের ৪ তারিখে ভোরে স্থলভাগে প্রবেশেষ করিবার মনঃস্থির করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেমন গত ৩ মাস ধরে অনেক সিদ্ধান্তহীনতায় ভুগে অবশেষে বাংলাদেশ জাতীয় সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে; একই ভাবে অনেক সিদ্ধান্তহীনতায় ভুগে ও দাদাবাবুদের অর্ধেক ডিমের পুরোটা খাওয়ার লোভ সামলাইয়া বর্তমান গতিপত থেকে খুবই সামান্য একটু পূর্ব দিকে চাপিয়া গিয়া খুলনার গলদা চিংড়ি ও সুন্দরবনের খাঁটি মধুর স্বাদ আস্বাদন করিবার জন্য ঘূর্ণিঝড় ফানি/ফনি বাংলাদেশের উপকূল ভাগ দিয়ে স্থল ভাগে প্রবেশ করিবার সমূহ সম্ভাবনা রয়েছে যা আগামী ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাবইবে বলিয়া মনে করি।



আপাতত ভাবে খুলনা ও বরিশাল বিভাগের মানুষদের ঘরে খুঁটি-বাটি শক্ত করে বাঁধার ও চিড়া-গুড় হাঁড়ির মধ্যে ভরে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখার জন্য সতর্কতা জারি করা যেতে পারে। ঘূর্ণিঝড়টি বর্তমানে ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে ও মে মাসের ৪ তারিখ রাত ১০ টার সময় ঢাকা অতিক্রম করতে পারে। আগামী ৪৮ ঘণ্টা বা ২ দিনের মধ্যে ঘূর্ণিঝড় ফানি/ফনি এর কেন্দ্রর বায়ুর গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার উঠবে বলে আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করতেছে।



তবে আমি কানাডায় থাকি বলিয়া কানাডার আবহাওয়া পূর্বাভাষ মডেল বাংলাদেশের জন্য অনেক স্বজনপ্রীতি দেখাইতেছে। কানাডার আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করিতেছে ঘূর্ণিঝড় ফানি/ফনি মেজবান খাইতে সরাসরি চট্টগ্রামে উপস্থিত হইতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাইবে যে ঘূর্ণিঝড় ফানি/ফনি বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষদের ঘরের খুঁটির জোড় পরীক্ষা করিতে বাংলাদেশের হাজির হয় কি না!!!!



কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র, আবহাওয়া পূর্বাভাষ মডেলের তথ্য বিশ্লেষন করে ঘূর্ণিঝড় ফানি/ফনি এর বর্তমান অবস্হান বোঝার সুবিধার্থে পোষ্টে ৫ টি ছবি যোগ করা হলো।

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×