somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার বিকেল থেকে সাতক্ষিরা ও খুলনা জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে

০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শনিবার বিকেল থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ (যদিও আন্তর্জাতিক সাইট গুলোতে নাম বলছে MATMO) সাতক্ষিরা ও খুলনা জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান গতিপথ ঠিক থাকলে ঘূর্ণিঝড়টি কোলকাতার হলদিয়া বন্দরের উপর দিয়ে স্হাল ভাগে প্রবেশ করবে ক্যাটেগরি ২ মানের ঘূর্ণিঝড় হিসাবে। স্হলে ভাগে প্রবেশের সময় বায়ুর গতিবেগ ১৩০ থেকে ১৫০ কিলোমিটার থাকতে পারে।



যেহেতু স্হলভাগে প্রবেশের পরে বেশিভাগ ক্ষেত্রে ঘূর্ণিঝড় দূর্বল হয়ে পড়ে তাই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের স্হলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টির বাংলাদেশের স্হলভাগে প্রবেশের সময় (ঘূর্ণিঝড়ের বৃত্তের অগ্রবর্তী অংশ) বিভিন্ন আবহাওয়া পূর্বাভাষ মডেল ৬ থেকে ১২ ঘন্টার পার্থক্য নির্দেশ করতেছে। কোন স্হানের উপর দিয়ে ঘূর্ণিঝড়ের বৃত্তের অগ্রবর্তী অংশ অতিক্রম করার ৩ থেকে ৪ ঘন্টা পরে ঘূর্ণিঝড়ের বৃত্তের কেন্দ্র অতিক্রম করে। ঘূর্ণিঝড়ের বৃত্তের পশ্চাৎ অংশ একই স্হানের উপর দিয়ে অতিক্রম করে আরও ৩/৪ ঘন্টা পরে। ফলে একটি ঘূর্ণিঝড়ের কারণে কোন স্হানের উপর দিয়ে প্রায় ৩ থেকে ৬ ঘন্টা উচ্চ গতিবেগের বাতাস বয়ে যায়। নিম্নে উল্লেখ করার হলো কোন আবহাওয়া পূর্বাভাষ মডেল কোন সময় ঘূর্ণিঝড়টির বাংলাদেশের স্হলভাগে প্রবেশ করবে বলে পূর্বাভাষ করতেছে:



১) আমেরিকার Global Forecast System (GFS) এর মতে শনিবার সন্ধা ৬ টায়



২) কানাডার আবহাওয়া পূর্বাভাষ মডেল GEM এর মতে শনিবার সন্ধা ৬ টায়



৩) জার্মানির আবহাওয়া পূর্বাভাষ মডেল ICON এর মতে শনিবার দুপুর ১২ টায়



৪) আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল Navy Global Environmental Model (NAVGEM) এর মতে শনিবার দুপুর ১২ টায়



৫) ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাষ মডেল European Center for Medium-Range Weather Forecasts or ECMWF এর মতে শনিবার দুপুর ১২ টায়

সংযুক্ত ছবিগুলোহতে সম্ভব্য ঘূর্ণিঝড়টির স্হলভাগে প্রবেশের সময় ও স্হান দেখে নিতে পারেন। প্রায় সকল আবহাওয়া পূর্বাভাষ মডেল ঘূর্ণিঝড়টির স্হলভাগে প্রবেশের স্হান একই নির্দেশ করতেছে।

ছবি কৃতজ্ঞতা: ট্রপিকালটিডবিট ডটকম, Cooperative Institute for Meteorological Satellite Studies, Joint Typhoon Warning Center

বিঃদ্র: সাধারণত আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো নির্দেশিত ঘূর্ণিঝড়টির স্হলভাগে প্রবেশের সময়র প্রায় ৩ থেকে ৬ ঘন্টা ভুল-ট্রুটি থাকে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×